random header image

বিভাগ আর্কাইভ — ফেনী

বিপন্ন মানবতা এবং একটি সাহায্যের আবেদন

আরো একবার মানবিক বিপর্যয়ের সামনে এসে দাঁড়িয়েছি আমরা,আমাদের বাংলাদেশটা। যেসব সেলাই দিদিমনিরা দিনরাত কষ্ট করে আমাদের জন্য কাপড় বুনেন,যেইসব পোষাক শ্রমিকের ঘামে ভেজা নিঃশ্বাসে ভর করে দেশ অর্থনৈতিক স্বচ্ছলতার দিকে এগিয়ে যাচ্ছে তাদের লাশ আজকে আরেকবার তাজরীনের গন্ডি পেড়িয়ে অধরচন্দ্র স্কুলমাঠে সারি বেঁধে শুয়ে আছে। আর ধ্বসে পড়া রানা প্লাজার ভিতরে আটকা পড়ে আছে আরো [...]

পবিত্রতা

অনিন্দ্য ইমতিয়াজঃ দেখে কে বলবে। এখন রাত সাড়ে ১০টা বাজে? রাজপুরীর মত ঝলমলে আলোয় ভরে আছে গোটা শহর। চারিদিকে মানুষের চিৎকার, চেঁচামেচি, আনন্দোৎসব। সবার মুখেই একটা খুশি খুশি ভাব। নাহ! সবাই এই কথাটা ঠিক না। কোথাও না কোথাও অন্তত একজন তো থাকবেই যে খুশি নয়। অখুশি বলবনা, কিন্তু হয়ত সে  বিষন্ন। একা একা চারিদিকে হাটছে [...]

“তেলাপোকা কেন উল্টে মরে ”

অনিন্দ্য ইমতিয়াজঃ   চিঠিটা খুলে বার বার দেখি আরও একবার- লেখাগুলোর উপর হাত বুলোই, নিস্প্রান এই লেখাগুলো এত সজীব কেন? কি মায়ায় এরা আমাকে ডাকে- বারেবার;  জানিনা। মাঝে মাঝে প্রশ্ন করে কখনও বা উপদেশ,  আবার হঠাৎ হঠাৎ – খুচরো কিছু ভালোবাসার আবেশ। খাটের পাশে রাখা  গিটারটা তুলে নেই “টুং টাং” কিছু অচেনা সুর – নিজের [...]

তোমার হাতটা ধরতে দেবে তো?

আজ ভোরের সূর্যটা দেখেছিলে নিশ্চয়ই? শীতবুড়ির কুয়াশার চাদরের আড়াল থেকে বেড়িয়ে কেমন রঙ্গিন হয়ে উঠেছিলো! কিন্তু সেই রাঙা রোদ নয়, তোমার রাতজাগা চোখের তারায় ঝিকমিকিয়ে উঠা দেশপ্রেম আর চেতনা আমার ঘুম ভাঙিয়েছে আজ! ভোরের প্রথম আলোকরশ্মি মেখে মিটমিটিয়ে হাসছিল জড়াজড়ি করে দাঁড়ানো রংধনু রঙ ডালিয়া, গাঁদা, চন্দ্রমল্লিকারা- কিন্তু তোমাদের তুলির আঁচড়ে জ্বলজ্বল করতে থাকা প্রাণের [...]

অপূর্ণতা ( নামটি কিন্তু হতে পারত রেড কার্ড)

অপূর্ণতা ( নামটি কিন্তু হতে পারত রেড কার্ড) অনিন্দ্য ইমতিয়াজ- না! হলনা। এবারও হলনা। ছুটতে ছুটতে এবারও  তার কাছে পৌছেছিলাম- কিন্তু কি লাভ ? তাকে তো পাওয়া হলনা। তাকে দেখলাম, অনুভব করলাম এমনকি মাড়িয়ে এলাম – তার ছায়াও কিন্তু সে এবারও হেসে গেল বিদ্রুপের হাসি। বিদ্রুপ ! উপহাস ! এগুলোই কি কেবল বরাদ্দ আমার জন্যে [...]

খেলাঘর

খেলাঘর অনিন্দ্য ইমতিয়াজ (………………………………………… this is dedicated to all cadets of 53rd batch of fcc) আমি কোন বিতর্ক করতে আসিনি, আসিনি কোন উপদেশ দিতে শুধু একটি গল্প বলতে এসেছি, শুধু একটি গল্প। নাহ! এ কোন ইতিহাস নয়, রূপকথা? তাও নয়, শুধুই গল্প, শুধুই কল্পনা – “একটা ঘর ছিল, খেলাঘর, খেলার জন্য কিছু পুতুল, সুতো আরও [...]

ডায়রি

ডায়রি ১৫ডিসেম্বার ২০১২ সবাই বলে –আমি না’কি ঠিক আমার বাবার মত।সেই নাক,সেই চোখ,সেই চেহারা।আমি আবার এত কিছু বুঝি না।জমজ ভাইবোনদের ভেতরই আমি মিল পাই না,আর তো বাপ-ছেলে!কিন্তু বাবার সাথে আমার মিল আছে।স্বভাবের মিল,অভ্যাসের মিল; তাও আবার যে-সে অভ্যাস ন্য।ডায়রি লেখার অভ্যাসের মিল।বাবা প্রচুর ডায়রি লিখতেন যেই অভ্যাস পৈতৃক সূত্রে আমার পাওয়া।বাবা সেগুলো রেখেও গেছেন আমার [...]

ইস্তানবুলের ডায়েরি

সময়কে যদি বহমান এক নদীর সাথে তুলনা করি তাহলে জীবনের ওই দুঃখগুলোকে বলতে হবে বহমান ওই নদীতে ভেসে থাকা ছোট ছোট কচুরিপানা। প্রবাসী জীবনের কেটে যাওয়া ৪ টি বছরে পরিকল্পনার ছকে এসেছে নানা রকমের পরিবর্তন আর জীবন পেয়েছে বাস্তবতাকে মুখোমুখি করে দেখার সুযোগ। পরিচিতি লাভ করেছে সেই সব সংগ্রামী মানুষের যারা হয়তবা ছোট ছোট স্বপ্ন [...]

ঈদের চাঁদের হাসি

অণুগল্প লিখবো বলে অনেক আয়োজন করে বসেও থেমে যেতে হয় শুরুতেই। ট্রেনের হুইসেল শুনে কানপাতি আমি, ঘড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে আপনমনেই বলি,” মহানগর এক্সপ্রেস! ট্রেন এসে গেছে!” নৈঃশব্দের রাজ্য ক্যাডেট কলেজের নীরব-নিশ্চুপ বাতাস কেটে ট্রেনের হুইসেল থেকে থেকে কানে আসে অনেকক্ষণ। স্পষ্ট শুনতে পাই, হেলেদুলে যেতে যেতে ট্রেনটা আমাকে বলছে,” ভালো থেকো খেয়াসোনা!” শ’কিলোমিটার [...]

তিন তিতলী

“মেঘ বলেছে যাবো যাবো” বইটি দ্বিতীয় বারের মত শেষ করেছি। সময়টা ২০০৭ সাল। আমি তখন নবম শ্রেনীতে। টার্ম এন্ড পরীক্ষা শেষ। ভ্যাকেশন আর চার পাঁচ দিন পর। এই সময়টা সবাই গল্পের বই পড়ে কাটায়। স্যার রাও কিছু বলেনা। হাতে কোন বই না থাকায় তৌফিকের কাছ থেকে নিয়ে এই বইটিই আবার পড়লাম। প্রথম পড়েছিলাম সপ্তম শ্রেনীতে। [...]

অন্তঃসারশূন্য

সাধারণত টীন এজের মেয়েরা প্রেমে পড়লে বাবা-মা কিংবা বাড়ির কেউই সেই প্রেমকে স্বীকৃতি দেন না, মেনেও নেন না। তবে কতিপয় সাহসী মেয়ে থাকে যারা সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে নিজের ভালবাসায় অটল থাকে। পরে একসময় হয়তো বাবা-মার আর কোনো উপায় না থাকায় মেয়ের ভালোবাসাকে তারাও মেনে নেন। তবে বাবা-মাকে কষ্ট দিয়ে সেই মেয়েটা কি সুখী [...]

স্বয়ম্বর সভা ও কয়েকটি প্রেমের একটি গল্প

হাতের ক্যাপটা ডলে ডলে সমান করতে করতে চতুর্থবারের মতো ঘোষণা করে পারিসা,” আমার ভাল লাগছেনা।“ পাশে বসা তামান্না ওকে ফিসফিস করে বলে,” সারাক্ষন ভালো লাগে ভালো লাগেনা বলতে থাকলে ভালো লাগবেটা কি করে শুনি? আমার তো মজাই লাগছে।“ পারিসা হতাশ হয়ে কাধ ঝাঁকায় একবার, আড়চোখে চারপাশটা আরেকবার দেখে নেয়। অডিটোরিয়ামটা ভালোই লাগে ওর কাছে, এখনো [...]

ক্যাডেট জীবনে ঘটনার ঘনঘটা

ঘটনা : ১ আমার ক্যাডেট কলেজের ১ম দিনটা নিয়ে বলতে গেলে হয়তো রবীন্দ্রনাথের সাহায্য নিয়ে বলতে হবে…… শেষ হইয়াও হইবে না শেষ। ১টা ব্লগ লিখে ফেললাম অথচ এখনও সব কাহিনী শেষ হয়নি। আরও ১টা ঘটনা মনে পড়ে গেলো। ঘটনাটা ঘটেছিল আমাদের ক্যাডেট লাইফের ১ম ডিনারের পর, যখন আমরা হাউজে আসলাম। হাউজে এসে জানলাম ক্যাডেটদের নাকি [...]

ক্যাডেট কলেজে প্রথম রাত এবং কিছু ভয়ংকর ঘটনা

ঘটনা : ১ বাবা মা চলে যাওয়ার পর যথারীতি আমি সহ আমার ডর্মের বাকি ৩ জন তুমুল কান্নাকাটি শুরু করলাম। কে কাকে থামাবে… কেউ একটু থেমে যেতে গেলেই আরেকজন আরও জোরে শুরু করে দেয়। এমন মুহূর্তে হাউজ বেয়ারা দিদির আগমন। ডর্মে ঢুকেই বললেন” তোমাদের মধ্যে মীম কার নাম?” স্বাভাবিক ভাবেই প্রচণ্ড ভয় পেয়ে গেলাম…… “আমি।”  কান্নার [...]

ভালবাসা ও অসাড়তা

বৃষ্টির ছাঁট এসে ঘুম ভাঙিয়ে দিল। ঘুমানোর আগে জানালাটা বন্ধ করা হয় নি। ঘুম ভেঙে প্রথমে খারাপ লাগলেও এখন আর খারাপ লাগছে না। ফ্যান টা ফুল স্পীডে ছাড়া। ঘরে কেমন যেন একটা আরামদায়ক শীতলতা। ইচ্ছা করছে কাঁথাটা জড়াতে আবার আলসেমিও লাগছে। এমন সময় বালিশ টা কাঁপতে শুরু করল। এই মোবাইল নামক যন্ত্রটা এখন আর কাউকে [...]