random header image

বিভাগ আর্কাইভ — ঝিনাইদহ

নামটা খুঁজে পাচ্ছি না

আমার ঠিক জানা নাই ভালো লেখকরা কোন কিছু লিখার আগেই নামটা দিয়ে দেন কিনা।আমি শুধু এটাই জানি যে আমি দেই।কিন্তু এইটার যে কি নাম দিব খুঁজে পাচ্ছি না।
ছোটবেলায় প্রথমে হতে চেয়েছিলাম কনফেকশনারীর দোকানদার।বিনা পয়সায় পেষ্ট্রী খাওয়াটাই যখন আমার কাছে সবচাইতে আকর্ষনীয়।তারপর কখন ও ক্রিকেটার,কখন ও জার্নালিষ্ট (স্পোর্টস),কখন ও ফ্যাশন ডিজাইনার আবার কখন ও স্বপ্ন [...]

হাটতে আমার ভালই লাগে

হাটতে আমার ভালই লাগে
হেটে হেটে আমি সেই কবে পেরিয়ে গেছি বারান্দাটুকু
রোদ আমাকে ছুতেই পারেনি।
হাটতে আমার ভালই লাগে
রেললাইন ধরে হেটেছি হাজারটা বছর
শুধুমাত্র শেষটা দেখব বলে।

বেতন বাড়ানোর সহজ উপায়!!

আপনি কি একজন চাকুরীজীবি? চাকুরীর সামান্য বেতন দিয়ে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন?? জীবনের ছোট-খাটো সাধ-আহ্লাদ পূরণ করতে না পেরে সেই চিরন্তণ ‘অনেকের চেয়ে তো ভাল আছি’ টাইপ মধ্যবিত্ত স্বান্তনামূলক প্রবোধ দিয়ে নিজেকে সামাল দেবার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছেন??
প্রশ্নগুলোর উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার জন্যই এই ব্লগটি লেখা হয়েছে। এই ব্লগটি পড়লে আপনি জানতে পারবেন [...]

মরতে তো একদিন হবেই…!!

আজকাল আমাদের একটা মুদ্রাদোষ হল কথায় কথায় ‘কি লাভ? মরতে তো একদিন হবেই…’ বলা। ‘আমাদের’ মানে আমাদের ইনটেকের পোলাপাইনের। যে কোন গেট-টু-গ্যাদার টাইপ কিছু হলেই মোটামুটি শুরু হয়ে যায়…
দেখা গেল দুই/তিন জন হয়ত খুব গভীর মনোযোগের সাথে শেয়ার মার্কেট নিয়ে কথা বলছে, এটা দেখে অন্য একজন খুব সিরিয়াস ভঙ্গিতে তাদের জিজ্ঞাসা করবে,
-দোস্ত, তোরা কি নিয়ে [...]

সমাপ্তি…

ভালোবাসা মোরে প্রশ্ন করে, ভালোবাসা কি?
অবুঝ আমি বাকশুন্য থাকি।
অতঃপর…
নির্বোধ দৃষ্টিতে দেখি ভালোবাসার প্রস্থান…
এ যেন ঠিক দুঃখ নয়,কষ্ট নয়,অভিমান নয়।
বুকের ভিতর এক নতুন বোঁধের জন্ম হয়।
যারে আমি পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে।
অজানা এ বোঁধ কে বড় পূন্য মনে হয়ে,
যেখানে আর সব কিছু শুধু শুন্য মনে হয়ে…
শুন্য মনে হয়ে…
শুন্যতার সেই অনন্ত গহৱরে খুঁজে বেড়াই আমিত্য।
কিন্তু…
চেতন [...]

মহামানব

আমি চাইলে আমার ছোট্ট বাগান ভরে ফেলতে পারি কৃষ্ণচূড়ায়,
ছিপ ফেললে তুলে আনতে পারি শৈশব,
অর্থহীন বালকের দৌড়-ঝাপ, সবকিছু বদলে দেবার দৃঢ় প্রত্যয়।
নিষ্পাপ বালিকার হাসি ভালোবেসে আমিও হতে পারি আজীবন নরকের অধিবাসী।
কিন্তু এইসব আমি তুলে রাখি তোমাদের মত গোলাপী মানব
এবং অপরাজিত যোদ্ধাদের জন্য।

বি এম এ…প্রথম রাত…আর কিছু কথা…

আমি বি এম এ তে জয়েন করি ২০০৭ এর ১০ জানুয়ারি। যদিও বাবা আর্মি তে ছিল তবু আমার আর্মি তে আসার তেমন ইচ্ছা ছিল না।ক্যাডেট কলেজে ৬ বছর থাকার পর খুব ইচ্ছা ছিল বাইরের জীবন টা দেখব(উল্লেখ্য ক্যাডেট কলেজের ১ টা দিন নিও আমার ১ বিন্দু আফসোস নাই…আমার জীবনের বেস্ট সময় কলেজের প্রতিটি দিন)। কিন্তু [...]

একটি খুব সাধারণ ঘটনা

মৃত্যু খুব সাধারণ ঘটনাঃ
একটা বইয়ের পাতা ওল্টানোর মতোই নিত্যদিনের ঘড়ির কাঁটায় ঘাপটি মেরে বসে আছে।
যেভাবে তুমি চুল আঁচড়াও বা ঘুম ভেঙে দু’হাত আড়মোড়া ভাঙতে ভাঙতে এলোমেলো ছড়িয়ে দাও সূর্যরশ্মির মতোন, সেভাবেই মৃত্যু হেঁটে এসে কলিংবেল বাজিয়ে দেয়। সেও আমাদের মতো আধুনিক হয়ে গেছে। যেমন, সময় খুব আধুনিক আজকাল, নিয়মিত কোয়ার্টজের অণুতে মিশে থাকে, ধরা [...]

ভালবাসার শব্দ

একটা কবিতা লিখব বলে
কলম ধরেছি
গড়াই পাড়ের এক দামাল
ছেলের কথা বলব বলে
রাত জ়েগে আছি
ছেলেটি পান্থজনের
প্রানান্তর মিছিলের সর্বাগ্রে ছিল
যে মিছিলে প্রান দিয়েছিল
সোহরাব মাস্টারের ছোট্ট মেয়েটি
অস্ফুট নিঃশ্বাসে বাবা’কে, মা’কে ডেকেছিল
শস্যের রঙে, ঢেঁকির শব্দে
তাকে আগলে রাখতে।
একটা পদ্দ্য লিখব বলে
পথে নেমেছি
একদল ক্ষুধার্থ শিশুর কথা
জানাব বলে শব্দ খুঁজছি
যে শব্দগুলো তার মা’কে
অবধারিত প্রান্তর থেকে ফিরিয়ে
এনে চোখের জল মুছে দেবে
কাজল পরিয়ে দিয়ে
ভালবাসাহীন কামাদ্দীপ্তের
থাবা [...]

অস্ত্র থেকে অক্ষরঃ একজোড়া লড়াকু হাতের গল্প

ভারতীয় একটি সিনেমা দেখেছিলাম বেশ ক’দিন আগে।বাণিজ্যিক সিনেমা হলেও গল্পের ভিন্নতার কারণে মনে বেশ খানিকটা দাগ কেটেছিলো সিনেমাটি।গল্পের নায়ক ছিলেন ৭০ বছরের বৃদ্ধ এক প্রাক্তন বিপ্লবী,যিনি কিনা ভারতের স্বাধীনতার ৫০ বছর পরও দেশে জেঁকে বসা অনিয়ম,অন্যায় আর দুর্নীতি রুখতে আবার হাতে অস্ত্র তুলে নেন।দেশপ্রেমের পটভূমিকায় ভিন্নস্বাদের এ সিনেমাটিতে [...]

নির্বাণ

মানুষকে বোবা করে তোলার সব প্রক্রিয়া যখন সমাপ্ত, তখন তাদের মাঝে এক ধরনের মিশ্র ক্লান্তি দেখা যাবে। অবয়ব পরিষ্কার নয় বলে তারা ঠিক কতোটা ক্লান্ত, সেটা আমি বুঝে উঠতে পারি না। স্যরি, আমি খালি নিজের কথা বলি। বাকিরাও বুঝে উঠতে পারে না। আমি এবং বাকিরা, আমরা সবাই তাদের মুখের রেখা পড়ার চেষ্টা করি। কিন্তু কোনো [...]

বইমেলায় কেনা ম্যালা ম্যালা বইয়ের খবর!

বিংশ শতাব্দীর প্রথম দশক (i.e. ২০১০) -এর প্রথম বছরে সাড়ম্বরে নামলাম বইশিকারে (বউ নেই তাতে কী, বই তো শিকার করা যায়)! সেই তালে পড়ে এবারে জীবনের সবচেয়ে বেশি বার বইমেলায় গিয়েছি। সুযোগ পেলেই সকালে, দুপুরে বা বিকেলে একবার করে ঢুঁ মেরেছি বাংলা একাডেমির সবুজ ঘাসের মাঠটিতে। ঘুরতে ঘুরতে বিস্তর বইও কেনা হয়ে গেছে। আড্ডাবাজির ফাঁকে [...]

ফিরিয়ে নাও জলের প্লাবন

সাদা ওড়নাটা উড়ছে একটু ঠান্ডা, একটু গতিময়, কিন্তু মিষ্টি একটা বাতাসে। দিনের বেলা কিন্তু আলো নেই, আকাশ আঁধার। মেঘ জমছে। বাতাসে বুঝি এজন্যই এমন মিষ্টি গন্ধ। বৃষ্টির আগ দিয়ে যেমনটা পাওয়া যায়।
শীত শীত লাগছে কেন? তুষার-রঙা পোষাক কি এর কারণ? অবশ্য এটা অসহ্য ঠান্ডা নয়, অনেকটা মন ভাল করে দেবার মত। মেয়েটার মন ভাল [...]

লোভ

মানুষ আসলে খুব বিচিত্র ধরনের প্রাণী,অনেকই আছে যারা কষ্ট পেতে ভালবাসে।আমি তাদেরই দলের একজন।মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি আমার কষ্টের কি কারণ উত্তর একটাই আমি নিজে।কারণ আমি নিজেকে কষ্ট দিতে ভালবাসি।আমার আশে-পাশের মানুষ গুলো হাজারো কষ্টের মধ্যে কি অবলীল ভাবে সুখী থাকে।আমার মাঝে মাঝে মনে হয় আসলেই সুখী থাকে না ভান করে।ভান করলেও ওরা ওটা [...]

একুশ আমার একুশ

একুশ আমার বিজয় বেদীতে আরক্ত কিংশুক
একুশ আমার রোদন রূপসী বাংলার শ্যামা মুখ
একুশ আমার শোকের পোষাকে পিকাসোর কবুতর
একুশ আমার একান্ত ভিটে সূর্যদিঘল ঘর।
একুশ আমার কিশোর ক্রান্তি একুশে পদার্পণ
একুশ আমার বেলা অবেলায় দখিনের বাতায়ন
একুশ আমার জ্যোৎস্না প্লাবনে মাতাল হাওয়ার রাত
একুশ আমার তিলোত্তমার কাঁকন হারানো হাত।
একুশ আমার রুদ্র কন্ঠে চৌচির চিৎকার
একুশ আমার বাউল বাহুতে বিদ্রোহী হাতিয়ার
একুশ আমার শাণিত [...]