random header image

বিভাগ আর্কাইভ — ময়মনসিংহ

নামটা খুঁজে পাচ্ছি না

আমার ঠিক জানা নাই ভালো লেখকরা কোন কিছু লিখার আগেই নামটা দিয়ে দেন কিনা।আমি শুধু এটাই জানি যে আমি দেই।কিন্তু এইটার যে কি নাম দিব খুঁজে পাচ্ছি না।
ছোটবেলায় প্রথমে হতে চেয়েছিলাম কনফেকশনারীর দোকানদার।বিনা পয়সায় পেষ্ট্রী খাওয়াটাই যখন আমার কাছে সবচাইতে আকর্ষনীয়।তারপর কখন ও ক্রিকেটার,কখন ও জার্নালিষ্ট (স্পোর্টস),কখন ও ফ্যাশন ডিজাইনার আবার কখন ও স্বপ্ন [...]

ডায়লগ De MGCC রিলোডেড

সাবধান…হুশিয়ার…খাবার্দার… (ইয়ে মাশরুফ ভাইয়া, এখানে দ এর পর বা’ নাই কিন্তুক)
ব্লগাধিরাজ,শাহেনশাহ্ সিসিবি তাঁহার সাম্রাজ্যে আগত এক পর্যটকের নামে ভয়াবহ সমন জারি করিয়াছেন… ঐ পর্যটক দিনকতক আগে বাদশাহের সহিত সাক্ষাত্‍ করিয়া তাহার নাজরানা পেশ করিয়া গিয়াছিল।রাজপ্রাসাদের সদস্যগণ মহাউত্‍সাহে সেই নাজরানা গলাধঃকরণ করিলেও বর্তমানে সকলেই (শাহেনশাহ নিজেও) ভয়াবহ বদহজমের সমস্যায় ভুগিতেছেন।রাজ্যশ্রেষ্ঠ হেকিমের দাওয়াই,যদি পর্যটক অবিলম্বে ততোধিক [...]

শান্তাপুর বইয়ের মোড়ক উন্মোচন…

হায় হায় বড্ড দেরী হয়ে গেছে, নেট জনিত সনস্যার কারণে আমি মাত্র খবরটা পেলাম, আজ বিকাল সাড়ে চারটায় শান্তাপুর বইয়ের মোড়ক উন্মোচন। বই প্রকাশিত হচ্ছে সাকী পাবলিশিং ক্লাব থেকে, নামঃ কিন্নরকন্ঠী নদী, আমি অবশ্য আর কিছুই জানিনা…
আমি এক্ষুনি দৌড় দিচ্ছি, আশা করি বাকীরাও আসবেন…

ইন্টার ক্যাডেট কলেজ ক্রিকেটে এবারও আরসিসি চ্যাম্পিয়ন

আজ বিকেলে পদ্মাপাড়ের এক অবারিত সবুজ মাঠে শেষ হয়ে গেলো ইন্টার ক্যাডেট কলেজ ক্রিকেট মিট ( ICCCM 2010 ) এর ফাইনাল খেলা। এবারের ক্রিকেট মিটের আয়োজক ছিলো গতবারের মতই রাজশাহী ক্যাডেট কলেজ। আজকের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী ক্যাডেট কলেজ এবং রংপুর ক্যাডেট কলেজ। আমার জানামতে চতুর্থবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে আরসিসি।

এক নজরেআইসিসি [...]

ডায়লগ De MGCC

প্রাচীনকালে পর্যটকেরা যখন রাজ্যের রাজার সাথে প্রথম সাক্ষাত্‍ করতেন,সঙ্গে থাকতো নানা উপঢৌকন।সিসিবি’র সাথে গত এক বছর ধরে আমার দিনে কমসে কম তিনবার সাক্ষাত্‍ হলেও পর্যটকের মর্যাদা লাভ করেছি(সদস্যপদ) দুদিন আগে।লেখক হিসেবে কোন মানের মধ্যে না পড়লেও পৃথিবীর সব ব্লগের শাহেনশাহ্ সিসিবিকে(আমার জানামতে, এবং আমি জানি বাংলাদেশের সব ক্যাডেটের জানামতে) উপেক্ষা করার সাহস আমার নেই,তাই হুজুরকে [...]

ফেলে আসা দিনগুলো

কলেজে জুনিয়র আসার দিন সবার মন কমবেশি খুশি খুশি থাকে।ক্লাস এইটদের বলে দেয়া হয় সেভেনদের সেদিন কোনোরকম টেবিল রুলস না শিখাইতে।ডিনারে ক্লাস সেভেনদের নিয়ে আচ্ছামত মজা করা হয়।
আমি প্রথমদিন টেবিলে গিয়া দেখি আমাকে দেখে আমার টেবিলমেটরা ব্যাপক মজা পাচ্ছে।আমি যাই করি তাতেই তারা হাসে।তার উপর খাইতে দিসে আলুভর্তা।এইসব দেখে আমি ক্যাডেট কলেজের উপর মহা বিরক্ত [...]

ভালবাসা দিবস

ভালবাসা দিবসে প্রায় প্রতিবারই একটা ঘটনা মনে পড়ে যায়। আমরা তখন ক্লাস এইটে, এক্সটেম্পরের জন্য আমি আর পুষ্প দুইজন প্র্যাকটিস করছি, যে ভাল করবে সে যাবে (শেষ পর্যন্ত পুষ্প গেছিল কিন্তু:D) । আমাদের প্র্যাকটিস করান ক্লাস ইলেভেনের তামান্না আপা আর এমেল আপা। অসাধারণ পরিশ্রম করে এই দুজন মানুষ ধীরে ধীরে গড়ে তোলার চেষ্টা করেন এইটের [...]

ঈপ্সিতা

দ্বন্দ- দ্বিধায় পূর্ণ হৃদয়
সবটুকু
হিসেব নিকেশ করেই কাটায়
দিনটুকু
সব পাওয়া তার পূর্ণ হৃদয়
কি জানে?

শোক সংবাদ : ফারজানা আর নেই

একটি শোক সংবাদ।
আমাদের একজন ক্যাডেট, ক্যাডেট ফারজানার আজ জীবনাবসান হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। ক্যাডেট কলেজ ব্লগের অনেকেই ওর অবস্থা সম্পর্কে অবহিত ছিলেন। ওর শারীরিক অবস্থা নিয়ে সিসিবিতে একটি পোস্ট দেয়া হয়েছিলো, তাতেই সবাই নিশ্চয়ই জানতেন যে ফারজানা বেশকিছুদিন ধরেই বেশ অসুস্থ ছিলো।
সবার প্রতি অনুরোধ, আপনারা ফারজানার বিদেহী আত্মার জন্য দোয়া করবেন।

বোমাবাজের ভালবাসা

দিন তারিখ মনে থাকে না বলে একটু পার্ট নেয় অনেকে, আবার দিন তারিখ ঘন্টা সেকেন্ড কাঁটায় কাঁটায় বলে দিয়েও অনেকে পার্ট নেয়। আমার দেখা মানুষ জনের মাঝে প্রথম শ্রেণীর মানুষ বেশি, বলা বাহুল্য আমি নিজেও। মানুষজনের জন্মদিন মনে থাকেনা, ফ্রেন্ডরা আজকাল তাই আর মন খারাপও করেনা। কাছের যারা, তারা নিজেরাই রাতের দিকে ফোন দিয়ে বলে, [...]

আমার ফেরা

গত কয়েকটাদিন ধরে আমার মাথা ঠিকমতো কাজ করছেনা। হয়তো এর কারন আমি সারাক্ষণ কেনাকাটা আর গোছগাছ নিয়েই বেশি ভাবছি। ফ্লোরিডার সুদীর্ঘ
৫ বছরের পড়াশোনা আমার শেষ হয়ে এলো প্রায়। আর একটি মাত্র মাস, এরপর আমি ফিরে যাব আমার দেশে, আমার ভালবাসার দেশ, বাংলাদেশে! ও আমার মা,
আমার আমার প্রিয় জন্মভূমি, কবে আবার তোমার দেখা পাবো, পাবো তোমার [...]

হাতছানি

যতদূর এই চোখ চলে যায় নীল ,নীল শুধু নীল
দিগন্ত জুড়ে উড়ে চলে যেন এক ঝাঁক গাংচিল
শতযুগ ধরে পথে পথে মোরা করেছি অণ্বেষণ
শপথ নিয়েছি,সাগরের খোঁজ করে যাব আমরণ
আজকে যখন শুনতে পেয়েছি সমুদ্র দিল ডাক
না হয় সবাই ভুলবো বারণ বন্ধণ ছিঁড়ে যাক

৩৬ দিনের দেশ- ০১

ইয়ে, যেহেতু সবাই ভুলে গেসে সামিয়া হোসেন কে ছিল, তাই আগের ব্লগটার লিঙ্ক দিয়ে দিলাম।
৩৬ দিনের দেশ
যশোর রোড ধরে আগাতে আগাতে আগাতে আগাতে একসময় আমরা কলিকাতায় পৌছে গেলাম। কলিকাতা, …আমার অঞ্জনের চোখ দিয়ে দেখা কলিকাতা। আপনি যদি কখনো অঞ্জনের ‘নিয়ে যা’ গানটা না শুনে না থাকেন, তবে অতি অবশ্যই শুনে ফেলবেন।
তিনশ বছরের পুরনো শহর [...]

স্তুতি

নীল আকাশের বুকে ভাসে সাদা মেঘের ভেলা
আমার অবুঝ হিয়ার মাঝে রঙ সাজানর খেলা
মেটে রঙের দেশের মাটি, মেটে মায়ের বুক
দেশের মাটির মেটে আভায় উজলা সবার মুখ
আমার দেশের মানুষগুলোর চোখে আলকছটা
স্বপ্ন দেখা অমনি চোখ কে দেখেছে কটা?
সবুজ সবুজ চারিটাদিক সদাই দেখে দেখে
সবার মনে কচি সবুজ রঙ গিয়েছে মেখে
গাছের নতুন পাতার মতই কোমল সবার মন
আবার গভীর, যেন সে [...]

২৫ শে নভেম্বর নারী নির্যাতন প্রতিরোধ দিবস

১৯৯৯ সালের ১৭ই নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ২৫শে নভেম্বরকে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে ঘোষনা করা হয়। ক্ষুধা, দারিদ্র, অপুষ্ঠি, অশিক্ষা, বেকার সমস্যা এই সকল সাধারণ সমস্যার পাশাপাশি নারীদের আরো কিছু মারাত্মক সমস্যার মধ্যে দিয়ে যেতে হয় শুধুমাত্র তারা নারী বলে। মালয়েশিয়া কিম্বা মধ্যপ্রাচ্যে শ্রমিকদের অবর্ণনীয় দুঃখ কষ্ঠের কথা আমরা জানি। সেই শ্রমিক যখন [...]