random header image

বিভাগ আর্কাইভ — সিলেট

নামটা খুঁজে পাচ্ছি না

আমার ঠিক জানা নাই ভালো লেখকরা কোন কিছু লিখার আগেই নামটা দিয়ে দেন কিনা।আমি শুধু এটাই জানি যে আমি দেই।কিন্তু এইটার যে কি নাম দিব খুঁজে পাচ্ছি না।
ছোটবেলায় প্রথমে হতে চেয়েছিলাম কনফেকশনারীর দোকানদার।বিনা পয়সায় পেষ্ট্রী খাওয়াটাই যখন আমার কাছে সবচাইতে আকর্ষনীয়।তারপর কখন ও ক্রিকেটার,কখন ও জার্নালিষ্ট (স্পোর্টস),কখন ও ফ্যাশন ডিজাইনার আবার কখন ও স্বপ্ন [...]

সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে

ক্যাডেট মনসুর, সিলেট ক্যাডেট কলেজ(৯৩-৯৯),আমাদের বন্ধু।ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জুলজি’তে পাস করে জনতা ব্যাংকে জব করে ব্রাহ্মনবাড়িয়া।টুনাটুনির সংসারে আরেকটু আলো ছাড়াতে নতুন অতিথির আগমন ঘটলো।ছেলের বাবা হয়ে যখন খুশিতে আত্নহারা তার ঠিক ৭ দিন পর ২৯তম বিসিএসের লিখিত পরীক্ষা দেয়ার জন্য ঢাকায় আসছিল।কে জানতো তখনি সব হিসেব পাল্টে যাবে!মারাত্নক বাস দুর্ঘটনার শিকার হয়।দুটো দাঁত পড়ে যায়।চোয়ালের [...]

পার্বত্য চট্টগ্রাম ও চলমান পরিস্থিতি

সম্প্রতি খাগড়াছড়ির বাঘাইহাটের বাঙ্গালি-পাহাড়ি সংঘাত নিয়ে আপনারা কমবেশী সবাই জানেন।আমি তার ঠিক পরের রাতে রাঙ্গামাটির জুরাছড়িতে ঘটে যাওয়া আরেকটি ঘটনা আপনাদের গোচরে আনতে চাই। বাঘাইহাটের ঘটনার পর যখন পার্বত্য চট্টগ্রাম উত্তাল তার ঠিক পরের রাতে (রাত আনুমানিক ১টা ১৫-২০ মিনিট) হঠাৎ আমার সিও’র কাছে জুরাছড়ি উপজেলার ইউ এন ও’র SOS কল “স্যার,প্লিজ সেভ মি। [...]

ইন্টার ক্যাডেট কলেজ ক্রিকেটে এবারও আরসিসি চ্যাম্পিয়ন

আজ বিকেলে পদ্মাপাড়ের এক অবারিত সবুজ মাঠে শেষ হয়ে গেলো ইন্টার ক্যাডেট কলেজ ক্রিকেট মিট ( ICCCM 2010 ) এর ফাইনাল খেলা। এবারের ক্রিকেট মিটের আয়োজক ছিলো গতবারের মতই রাজশাহী ক্যাডেট কলেজ। আজকের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রাজশাহী ক্যাডেট কলেজ এবং রংপুর ক্যাডেট কলেজ। আমার জানামতে চতুর্থবারের মতন চ্যাম্পিয়ন হয়েছে আরসিসি।

এক নজরেআইসিসি [...]

মুন্না আপনিই এক নম্বর

‘আচ্ছা, ছোট ক্লাবগুলো, যেমন_ওয়ারী-আরামবাগ ওরা কত খেলোয়াড় তৈরি করে, অথচ আবাহনী-মোহামেডানের মতো ক্লাবগুলো সেভাবে খেলোয়াড় তৈরি করে না। ওরা তাদের কিনে নেয়। এটাকে আপনি কিভাবে দেখেন?’
‘তুমি কিভাবে দেখো?’
‘মানে আমি জানতে চাইছিলাম, ছোট ক্লাবগুলো খেলোয়াড় তৈরি করে আর বড় ক্লাবগুলো…’
‘ওয়ারী-আরামবাগ কি কারখানা যে ওখানে শুধু খেলোয়াড় তৈরি হবে!’
এরপর ঠিক কী প্রশ্ন করা যায় বুঝতে পারছিলাম না। [...]

ভ্যালেন্টাইনের কবিতা

ক্লাসের সময় চুপটি করে
তোমার দিকে তাকাই
ছাদে তুমি হাঁটতে গেলে
মোড়ের টোঙে চা খাই
না পেয়ে ওই হাতটি হাতে
গাছটা ধরে ঝাকাই,

মেলায় মোস্তফা মামুন ভাইয়ের বই

অন্যদের কথা জানিনা কিন্তু আমার প্রিয় লেখকের তালিকায় মামুন ভাইয়ের নাম আছে। মোস্তফা মামুন। ক্যাডেটদের নিয়ে লেখেন, ক্যাডেট কলেজের গল্প লিখেন শুধু এসব কারণে নয়। তাঁর কিশোর উপন্যাসগুলো আমি মুগ্ধ হয়ে পড়ি। যেমন পড়ি রম্য রচনা বা খেলা নিয়ে লেখাগুলো। ক্যাডেট নম্বর ৫৯৫, কলেজ ক্যাপ্টেন , দ্বিতীয় প্রিয় মানুষ, [...]

অথচ তাঁরা হতে পারতেন ফুটবলার

বন্ড, জেমস বন্ড। আয়ান ফ্লেমিংয়ের কালজয়ী চরিত্রের কালজয়ী সংলাপ। সিনেমার পর্দায় বেশ কয়েকজন অভিনেতাকে দেখা গেছে এই চরিত্রে। কিন্তু আজ আমরা যে ভদ্রলোকের কথা বলব তিনি বাকি সবার চেয়ে একটু আলাদা। সিনেমার ইতিহাসে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় এই সংলাপ প্রথম শোনা গিয়েছিল তাঁর মুখে। লম্বায় ছয় ফুট দুই, জাতে স্কটিশ। জেমস বন্ড সিনেমার যারা ভক্ত তারা [...]

সর্দি, জ্বর ভালবাসা

অনেক আগে ছোট থাকতে কোন এক গল্পের বইয়ে পড়েছিলাম কাফ লাভ শব্দটি। একেবারেই কোন ধারণা ছিল না এটা কি ধরনের ভালবাসা হতে পারে। ততদিনে অমুক তমুক অনেক ভালবাসার কথা শুনে ফেলেছি কিন্তু এটা নতুন ছিল। তাই অন্য কাকে যেন জিজ্ঞেস করেছিলাম এইটার মানে কি। কাউকে কিছু জিজ্ঞেস করলে ঐ বয়সে কেউ কেন জানি জানিনা এই [...]

আরেকটি শোক সংবাদ

সিসিবি’তে ঢুকে ফারজানার খবর টা পেয়ে প্রচন্ড মন খারাপ হলো। জানিনা একই দিনে কেন এত খারাপ খবর দিতে হচ্ছে।
এই মাত্র আমি সিলেট ক্যাডেট কলেজ থেকে ফিরলাম। ওখানে যাবার উদ্দেশ্য ছিল কলেজের এ্যাডজুটেন্ট (মেজর রুসলান, ককক ৯০-৯৬) এর সাথে কিছু সময় পার করা। ওখানে যাবার পরে গিয়ে দেখলাম এ্যাডজুটেন্ট খুব ব্যস্ত। জানলাম কিছুক্ষণ আগে কলেজ মসজিদের [...]

আমার আপুসোনা – ৬

এটা আমার কাল্পনিক সিরিজ।
আমার আপুসোনা – ৫
মোবাইলের এসএমএসটা পড়ার সাথে সাথে আমার মধ্যে প্রথমেই যে অনুভূতি আসল সেটা হল অভিমান। তীব্র অভিমানে গাল ফুলিয়ে বসে থাকতে ইচ্ছা হল। তীব্র ভাইব্রেশনে মোবাইল যখন একটি এসএমএস এর আগমনবার্তা জানাল প্রবল ভাল লাগায় সাথে সাথে মোবাইল হাতে নিয়ে দেখি আমার আপুসোনার এসএমএস। একরাশ আনন্দ চোখেমুখে নিয়ে [...]

বিজয় দিবস উদযাপন

বিজয় দিবস উপলক্ষ্যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুটি প্রোগ্রাম হাতে নিয়েছি। ব্লগের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেয়ার জন্য।
১৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় – গানের মিছিল (স্বাধীন বাংলা বেতারের গান )
ডাকসু ক্যাফেটেরিয়ার সামনে থেকে শুরু হয়ে টি এস সি – শহীদ মিনার হয়ে ভিসির [...]

পিকনিক পিকনিক

১. রবিনের আইটেম
সকাল সাড়ে আটটায় পান্থপথ থেকে বাসে উঠলাম। সঙ্গে সঙ্গে রবিনের ফোন। ও অপেক্ষা করছে মহাখালী ফ্লাই ওভারের নিচে। সেখান থেকেই বাসে উঠবে। ভাবলাম বাস কতদূর এলো জানতে ফোন করেছে। কিন্তু রিসিভ করার পর শুনি অন্য কথা……দোস্ত একটা আইটেম পাইয়া গেলাম মহাখালী, পিকনিকে নিয়া যামু ওইটারে।
সর্বনাশের কথা- আমি মনে মনে ভাবলাম। শালার ভাই কি [...]

প্রবাসে প্রলাপ – ০১৩ ( অগোছালো দিনলিপি )

১।
সিসিবিতে লেখা হয় না অনেকদিন। আমার ছোটভাই জিজ্ঞেস করে তোমার কি হল ভাইয়া সিসিবিতে আর আসোনা যে? কেউ কেউ জিজ্ঞেস করে সিসিবির আবেদন কমে গেল নাকি তপু? আমি তাও সাড়া দিতে পারি না। দুটো প্রশ্নের উত্তর দেবার কোন প্রয়োজন নেই। সিসিবিতে আমার কোনরকম চিন্তাভাবনা করে আসা লাগে না। ব্রাউজার খুলে একটু পরে এমনিতেই সিসিবির এড্রেস [...]

ফৌজদারহাটের সুবর্ণজয়ন্তী : লেখা চাই

ফৌজদারহাটের ৫০ বছর পূর্ণ হয়েছে গতবছর। একই সঙ্গে এদেশে ক্যাডেট কলেজ শিক্ষারও ৫০ বছর পার হয়েছে। ডিসেম্বরের ২৫ থেকে ২৭ ফৌজদারহাটে তাই সুবর্ণজয়ন্তী উৎসব হবে। ফৌজদারহাটের অনেকেই সেই উৎসবে সামিল হবো।
“ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫০ বছর : ক্যাডেট কলেজ শিক্ষার ৫০ বছর” শিরোনামে একটা দ্বিভাষিক সংকলন বের হবে। এতে ফৌজদারহাটের ক্যাডেট, শিক্ষক, ক্যাডেটদের দেখেছেন-কাজ করেছেন [...]