random header image

বিভাগ আর্কাইভ — চলচ্চিত্র

১৮৯৬: লা সোতা স্টেশনে বত্রিশ সহস্রাব্দের স্বপ্ন পূরণ

ভিডিও গেম এখনও শিল্পের পর্যায়ে পৌঁছুতে পারেনি মেনে নিলে সিনেমাই পৃথিবীর আধুনিকতম শিল্প। পাঠ্যপুস্তকে যা আছে তা থেকে মনে হয় এর ইতিহাসটা ১০০ বছর বা খুব বেশি হলে ১৫০ বছরের। কিন্তু আমি এক প্রাগৈতিহাসিক অনুপ্রেরণায় বা কিছু হারানো স্বপ্নের তাগিদে ইতিহাসটাকে কয়েক সহস্রাব্দ পিছিয়ে দেব, যদি ৩২ সহস্রাব্দকে আপনাদের মাত্র কয়েক সহস্রাব্দ মনে হয়। এই [...]

পোতাশ্রয়ের নির্বাক কমেডি

একটিবার চার্লি চ্যাপলিনদের যুগে ফিরে যাওয়া যাক। সেটা নিঃসন্দেহে নির্বাক কমেডির স্বর্ণযুগ। মুখের কথা ছাড়া কেবল অঙ্গভঙ্গি আর চলচ্ছবির মাধ্যমে যখন চলচ্চিত্রকাররা সমাজকে বিদ্রুপ করতেন আর মানুষের অন্তরকে ভালবাসতেন। ২০১১ সালের একটি সিনেমায় ঠিক তেমন বিদ্রুপ আর ভালোবাসার ছবি দেখতে পেলাম। সিনেমার নাম ল্য আভ্র্ (Le Havre), পরিচালনা করেছেন ফিনল্যান্ডের ওটার চলচ্চিত্রকার আকি কাউরিসম্যাকি। আকি-র [...]

অর(Or)

প্রথমেই বলে নিচ্ছি মুভি নিয়ে তেমন একটা লেখিনি, মাঝে মাঝে দুই চাইর লাইন,বলার মত কিছু না। কিন্তু এই ছবিটা দেখে আর লোভ সামলাতে পারলাম না একটা রিভিউ লেখার। ছবিটির নাম অর। মূল চরিত্রে অভিনয় করেছে একটি মেয়ে। মেয়েটির নামেই সিনেমার শিরোনাম। ছবিটি একটি ইজরাইলি ছবি। সিনেমা একটা পরিবারকে ঘিরে জন্ম নিয়েছে,খুব স্বাভাবিক,সহজ ও বাস্তব কাহিনী। [...]

ঐ উড়াল বলাকায়- ((প্রভাতী পর্ব))

দুই ঘাড়ের উপর বসে মোনকার-নাকীর এমন জোরে ঝাঁকাঝাঁকি শুরু করল যে রিজভীর ঘুম ভেঙে গেল। রাত তিনটার সময় ঘুম ঘুম চোখ মেলে- মশারির ফুটো দিয়ে ঘরের অন্ধকার দেখল সে কিছুক্ষণ। বারান্দায় আলো জ্বলছিল। আর এদিকে বিছানার পাশের জানালা দিয়ে বাইরের ফ্লাড-লাইটের আলোকে কিছুটা হলেও ঢেকে দিয়েছে আড়াই তলার সমান উঁচু যুবতী জামরুল গাছ। প্রসাব করতে [...]

এই ডিসেম্বরে ছুটির ঝুলি

ত-য়ে তুষারপাত, ঘ-য়ে ঘরে বসে থাক আমার সব অনুমান ভুল প্রমাণ করে শেষমেষ বরাবরের মতো একটি হোয়াইট ক্রিসমাস হলো এবছরও। ক্রিসমাসের দিন আকাশ ভেঙ্গে সাদা পেঁজা পেঁজা তুলোর মতো তুষারপাত শুরু হলো সারা নগর জুড়ে। দিনভর তুষারপাতে শহরটা চোখের সামনে নিমেষে শ্বেতশুভ্র রহস্যপুরী হয়ে গেলো। এদেশের মানুষজন ক্রিসমাসে তুষারপাতে দারুণ খুশি হয়। জানালা দিয়ে কিছুক্ষন [...]

এ্যানাগ্লিফ

এই বছরের এপ্রিল মাস থেকে রাজধানীতে অবস্থান করছি। ৪ জন মিলে আছি আমার কলেজের-ই এক বন্ধুর বাসায়; ৪ ক্যাডেট বন্ধু, আর কেউ নয়। সুতরাং বলাই বাহুল্য, সময়টা দারুণ যাচ্ছে আমাদের প্রতিদিনের একটা কমন কাজ হল অফিস থেকে ফিরে রাতে ডিনারের পর একসাথে রাত জেগে টিভি দেখা। এটা প্রতিটি পরিবারেরই একটা খুব সাধারণ দৃশ্য, কিন্তু ব্যাপারটা [...]

এলোমেলো মুভি ব্লগ-২

এবার চার দেশের চারটি মুভি। মুভিগুলো একটু কম পরিচিত, প্রথমটি বাদে বাকিগুলো সম্পর্কে কিছু না জেনেই দেখা শুরু করেছিলাম। আগের বারের মত এবারো বলে নিচ্ছি, মুভিগুলো নিয়ে হালকা আলাপ নিয়েই এই পোস্ট, কোন রিভিউ নয় স্রেফ দর্শক প্রতিক্রিয়া তবে হালকা স্পয়লার যুক্ত। রণ (Rann) অনেকদিন আগে সিসিবিতে এহসান ভাইয়ের এই ব্লগে রণ মুভিটার প্রিভিউ পড়েছিলাম। [...]

অযান্ত্রিক

ঋত্বিক ঘটকের অনন্য শব্দসংযোগ এবং সম্পাদনার প্রথম নিদর্শন অযান্ত্রিক। সিনেমার ইতিহাসে প্রথম সিনেমাগুলোর একটি যাতে কোন জড় বস্তুর সাথে মানুষের সম্পর্ক দেখানো হয়েছে। ক্ষেত্রবিশেষে অযান্ত্রিকে কিছু কল্পবিজ্ঞান থিম ফুটে ওঠে। আধুনিক ডিজনি সিনেমাগুলোতে গাড়ির ওপর যেভাবে প্রাণ আরোপ করা হয় সম্পূর্ণ বাস্তবতাবাদী গণ্ডীর মধ্যে থেকেই ঋত্বিক ঘটক সেটি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। কল্পবিজ্ঞান বা রূপকথার আবহ [...]

চলচ্চিত্রের বুদ্ধ: আন্দ্রেই তারকোভস্কি

“Andrei Tarkovsky – Senses of Cinema” by Maximilian Le Cain [অনুবাদ - খান মুহাম্মদ] সের্গেই আইজেনস্টাইনের পরই রাশিয়ার সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভস্কি। সিনেমাকে তিনি যেভাবে কবিতা হিসেবে দেখেছেন তা আধুনিক আর্ট ফিল্মের ভিত্তি তৈরিতে ভূমিকা রেখেছে। রাজনীতিকে সরাসরি প্রশ্নবিদ্ধ না করলেও সোভিয়েত কর্তৃপক্ষ তার উপর সর্বদা সদয় থাকেনি; বিশেষ করে তার আন্দ্রেই রুবলেভ, মিরর [...]

অক্সিডেন্ট আর ছায়াশ্রমিক- মধ্যিখানে ব্রেনার পাস

রোমে আসার আগে শুনতাম এই শহরে নাকি ৩০,০০০ বাঙালি আছে, আসার আগে বিশ্বাস হয়নি। কিন্তু আসার পর মনে হচ্ছে সংখ্যাটা এরও বেশি হতে পারে। আমি থাকি মূল শহরের বাইরে গ্রামমত একটা জায়গায়, আশেপাশে অনেক খোলা জায়গা, পাশেই ইউনিভার্সিটি। শহরকেন্দ্রে পৌঁছাতে সময় লাগে প্রায় ১ ঘণ্টা, বাসে ২০ মিনিট আর মেট্রোতে ৪০ মিনিট। প্রধান বাস এবং [...]

এলোমেলো মুভি ব্লগঃ মুভিজ অফ দি উইকেন্ড

অনেক দিন পরে সত্যিকারের সাপ্তাহিক ছুটি কাটালাম, একেবারে নিরবিচ্ছিন্ন ছুটি। সময় কাটানোই অনেকটা কঠিন হয়ে গিয়েছিল। এর থেকে মুক্তির উপায় খুঁজে নিলাম মুভির ভিতরে। সেই মুভিগুলো নিয়ে হালকা আলাপ নিয়েই এই পোস্ট, কোন রিভিউ নয় স্রেফ দর্শক প্রতিক্রিয়া। আর হ্যাঁ, সম্পূর্ণ স্পয়লার মুক্ত। দি জাপানিজ ওয়াইফ (The Japanese wife) পরিচালক অর্পনা সেন এটিকে বলেছেন আধুনিক [...]

ভিগো মর্টেনসেনের কবিতা

ইন্টারনেটে ঘুরতে ঘুরতে প্রিয় অভিনেতার প্রোফাইল দেখছিলাম। একটু বিস্মিত হয়ে জানলাম, ভিগো মর্টেনসেন কবিতা লেখেন। প্রকাশিত বই আর নিজের একটা প্রকাশনীও আছে তার। খুঁজে পেতে কিছু কবিতা পড়ে চমকিত, মুগ্ধ। ঝটপট বাংলা করতে ইচ্ছা করলো। কবিতার সুর আসলে ভাষান্তর করা যায় না। তাই নিচের লেখাগুলো মূল কবির প্রবল প্রভাব-আচ্ছন্ন লেখা বলা যায়। পাঠকের প্রতিক্রিয়াও হিসেবেও [...]

টু বি অর নট টু বি

টারান্টিনোর উপর ক্লাসিক সিনেমার প্রভাব সবচেয়ে বেশি বোঝা যায় তার ইনগ্লোরিয়াস বাস্টার্ডস থেকে। বাস্টার্ডসে হলিউড এবং জার্মান ক্লাসিকের প্রচুর রেফারেন্স আছে। তবে “টু বি অর নট টু বি”-এর সাথে সাদৃশ্যকে কেবল প্রভাব বলে উড়িয়ে দেয়া যায় না। বলা যায় ইনগ্লোরিয়াস বাস্টার্ডসের শেষ দৃশ্য অনেকটাই টু বি অর নট টু বি থেকে অনুপ্রাণিত। আমার লেখার উদ্দেশ্য [...]

গেরিলা দেখতে গিয়ে

নাসির উদ্দীন ইউসুফ পরিচালিত ছবি ‘গেরিলা’ মুক্তি পেলো ১৪ এপ্রিল, নববর্ষের দিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর বানানো ছবি। গল্প নেয়া হছে সৈয়দ শামসুল হকের উপন্যাস ‘নিষিদ্ধ লোবান’ থেকে। চিত্রনাট্যে উপন্যাসের পাশাপাশি মুক্তিযোদ্ধা পরিচালকের নিজস্ব অভিজ্ঞতা থেকেও গল্প নেয়া হয়েছে। মুক্তি পাওয়ার পরে আমার ছবিটা দেখতে যেতে একটু দেরি হলো। প্রথম সপ্তাহে পারলাম না, দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝিতে [...]

জহিরের খোঁজ পেলে …

নূরল আলম আতিক এর কথা প্রথমবারের মত গুরুত্বসহকারে শুনেছিলাম প্রিয় মানুষ ইলিয়াস ভাইয়ের কাছে। তার মাত্র কিছুদিন আগেই, ঈদে দেখেছিলাম তাঁর নাটক ‘আ জার্নি বাই বোট’। চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল, তখন ইলিয়াস ভাই বাংলাদেশ প্রসঙ্গে বললেন ‘ডুবসাঁতার’ এর কথা। বাংলাদেশের প্রথম ডিজিটাল চলচ্চিত্র। সেদিন ঘরে ফিরে গুগল সার্চে এ সম্পর্কে কিছু তথ্য পেলাম, তেমন কিছুই [...]