স্বপ্ন ছিল সৃষ্টিকর্তার সাথে দেখা করবো!!! কল্পনায় দেখা হলো… … “তুমি আমার সাথে দেখা করতে চাও? জিজ্ঞাসা করলেন তিনি। -যদি আপনার সময় হয় তিনি হাসলেন। -“আমার সময় অনন্ত তো তুমি কী জানতে চাও? -মানুষের কোন দিকটা আপনাকে অবাক করে? -“এই যে তারা শৈশব নিয়ে বিরক্ত হয়ে পড়ে খৃব তাড়াতাড়ি বড় হতে চায় অতঃপর.. .. .. [...]
বিভাগ আর্কাইভ — গুণীজন
আজম খান
চুপ,চুপ,চুপ, অনামিকা চুপঃ তখন সম্ভবত সেভেন বা এইটে পড়ি, বাসায় টিভি চ্যানেল বলতে সেই আদি অকৃ্ত্রিম বিটিভি। ডিশের স্বাদ পেতে তখনো অনেক দেরি তাই পড়াশোনা বাদে বাসায় থাকার সময়টাতে বাংলা সিনেমা, নাটক, বির্তক, খবর সব দেখি। এমনকী মাঝে মাঝে জনি প্রিন্ট শাড়ির এ্যাড দেখার জন্যও বসে থাকি। সেই সময় একদিন হঠাৎ বিটিভি ছাড়তেই দেখি এক [...]
আপডেটঃ মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়ার সাথে সরাসরি আড্ডা, মুক্তিযুদ্ধ জাদুঘরে
আমাদের আশা ছিলো মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠানটি আয়োজন করার। কিন্তু আয়োজকদের ব্যর্থতায় খুব বেশি সংখ্যক মানুষের কাছ থেকে সাড়া পাওয়া সম্ভব হয়নি। এ কারণে ভেন্যু এবং সময় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনানুষ্ঠানিক আড্ডাটি হবে মেজর কামরুল হাসানের নিজ কার্যালয়ে। সময় পরবর্তীতে ঘোষণা পোস্টে জানানো হবে। সবাইকে ধন্যবাদ। ________________________________________ আগামী ১০ই জুন বিকাল চারটা থেকে [...]
“খুকি, সব্যসাচী ও একজন গুরুর গল্প”
মৃত্যুশয্যায় আজম খান আজকে টিভিতে দেখলাম লাইফ সাপোর্ট দিয়ে বাংলা ব্যান্ড সঙ্গীতের গুরু আজম খানকে বাঁচিয়ে রাখা হয়েছে। শুধু নাকি তার মস্তিষ্ক কাজ করছে। হয়তো সাপোর্টও খুলে নেওয়া হবে। ধরে নেওয়াই যেতে পারে এই মহান শিল্পী আর আমাদের মাঝে থাকবেন না। কিন্তু তার সৃষ্টি থাকবে। আমার প্রিয় ব্যান্ড শিল্পীদের মাঝে আজম খান সর্বত অগ্রে থাকবেন। [...]
তোমারে দাও, আশা পুরাও
ঠাকুর এ পৃথিবীর বায়ু গ্রহণ করেছিলেন আশি বছর। দিয়ে গেছেন তার চেয়ে অনেক, অনেক বেশি। জন্মেছিলেন কলকাতার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারে। ঐশ্বর্য কম দেখেননি, ছেলেবেলা থেকেই দেখেছেন চারপাশে জাঁকজমকের আধিক্য। বিলাত ভ্রমণ করে আসা জমিদারপুত্র রবীন্দ্রনাথ হয়ে থাকাই তার জন্য অনেক সহজ ছিল। কিন্তু সে পথ তাকে টানেনি। টেনেছে তাকে নানা রকমের প্রশ্ন; টেনেছে তাকে জীবন। [...]
হাবিবুল্লাহ স্যারের অপ্রত্যাশিত চিরবিদায়
ছোটবেলায় আব্বার কাছে শুনতাম ‘কলেজের বারান্দায় পা না রাখলে নলেজ হয়না’।১৯৯৩ সালের ২০শে মে সপ্তম শ্রেনীতেই ফৌজদারহাট ক্যাডেট কলেজের আঙ্গিনায় পা রাখার মাধ্যমে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়।নলেজ হয়েছে কিনা জানিনা কিন্তু আমার কলেজ যে অনেক নলেজেবল স্যারের উপস্থিতিতে নলেজের আধার ছিল তা বেশ বুঝতে পারি। কলেজে গিয়েই হাউস মাস্টার হিসেবে পাই ইংরেজীর [...]
ছাগলে তো সব ঘাস খেয়ে ফেললো…
ঢাকার বন্ধুর ফোন এল। – কিরে, তুই নাকি ইউনুসের জন্যে ‘ফাইট’ করছিস। – ঠিক ইউনুসের জন্যে না। আমার জন্যে। অপর দিক থেকে খানিকক্ষন চুপচাপ। – তাহলে ঠিক আছে। – ঢাকার লোকের চিন্তাধারা কোন দিকে? – সবাই আছে যায় যার তালে। এদিকে জিনিসপত্রের দাম বেড়ে চলেছে প্রতিদিন। জানিনা কোন দিকে যাচ্ছে। – তোর তো কোন অসুবিধা [...]
ইতিহাসের অংশ
কলেজে কয়েকটা বিষয় ছিল- ইতিহাস, পৌরনীতি, ভূগোল যেগুলো বিজ্ঞান মানবিক বিভাজনের পর বিজ্ঞানের ছাত্রদের তেমন একটা পড়তে হয়নি। সংগত কারণেই এই বিষয়গুলো শেষ পড়েছি সেই ১৯৯৭ সালের দিকে। কিন্তু এখনো মনে পড়ে ইসহাক আলী স্যার এর পৌরনীতি বা হেদায়েতুন নবী স্যারের ইতিহাস পড়ানো। ইসহাক আলী স্যারকে নিয়ে আমার ফ্ল্যাশব্যাকে কিছু শেয়ার করেছিলাম পরে হয়ত আরো [...]
এলোমেলো কথামালা-২
এলোমেলো কথামালা-১ ১। এই সিরিজটি শুরু করার সময়ে ভেবেছিলাম…পরের কয়েকটি পর্ব জুড়েই শুধু বদরুল ভাইয়ের (নামঃ বদরুল আলম, ক্যাডেট নং-৩৯৯, বদর হাউস, ৮ম ইনটেক, ঝিনাইদহ ক্যাডেট কলেজ, কলেজে অবস্থানকালীন সময়ঃ ১৯৭১-৭৭) কথা লিখবো। কিভাবে তিনি তুরস্কে আসলেন…কিভাবে ভাবী-র সাথে তাঁর পরিচয়…বিবাহ…সন্তানদের গল্প…ইত্যাদি …ইত্যাদি। ২। পরের দিকে লিখতে চেয়েছিলাম…কিভাবে তিনি তুরস্কের মার্সিন শহরে একজন অনাহুত আগন্তক [...]
সাইফুদ্দাহার শহীদ, আমাদের ভালোবাসা নিন
সাইফুদ্দাহার শহীদ প্রাক্তন ফৌজিয়ান। ফৌজদারহাট ক্যাডেট কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ‘ওল্ড ফৌজিয়ানস অ্যাসোসিয়েশন- ওফা’-এর নেতৃত্ব দিয়েছেন বেশ কিছুকাল। ‘ওফা’র নানা অনুষ্ঠানে উনাকে তৎপর দেখেছি। তেমন কোনো কথা সামনা সামনি কখনো বলেছি এমন মনে পড়ে না। অথচ উনার চেহারাটা বেশ ভালোই মনে ছিল। মাঝের সময়টা নিজের পেশার পেছনে দৌঁড়ে ‘ওফা’র অনুষ্ঠানেও যোগ দিয়েছি খুব কম। এ [...]
আমার সৌভাগ্য
২০০৮ সাল। আমি তখন ক্লাস ১২ এ পড়ি। সেদিন ছিল প্যারেন্টস ডে| সেই ক্লাস সেভেন থেকেই আমার প্যারেন্টস নিয়মিত আসে না। আসলেও অনেক দেরী করে আসে। আমিও বুঝি সেই মংলা থেকে কুমিল্লায় প্যারেন্টস ডে’গুলোতে আসা কতটা কষ্টকর। তাই আমি নিজেই মাঝে মাঝে আসতে নিষেধ করতাম। কখনো খুব বেশি খারাপ লাগে নি। এমনকি আমাদের এস,এস,সি পরীক্ষা [...]
মারিও বালোতেল্লি… দি আইটেম
{নীচের আইটেম সম্পর্কে আগে থেকে আগ্রহ থাকলেও ফেসবুকে কামরুল ভাইয়ের লিঙ্ক ধরেই খোঁচাখুচি করেই এত কিছুর খোঁজ পেলাম। তাই ওনাকেই এই পোস্টটা উৎসর্গ করলাম। (সেই সাথে এরকম একজন সেলিব্রেটি ব্লগারের নাম লাগিয়ে আমার ব্লগের হিট কাউন্ট একটু বাড়িয়ে নেবার চেষ্টা)} মারিও বালোতেল্লি। ২০ বছর বয়সী ইটালিইয়ান ফুটবল খেলোয়ার। কিছুদিন আগে জিতেছে ফিফার ‘গোল্ডেন বয়’ পুরষ্কার, [...]
২৫ শে জানুয়ারী, ১৯৮৫
দিনটি ছিল ২৫ শে জানুয়ারী, ১৯৮৫। এই দিনে প্রথম কমপিউটারে বাংলায় লেখা হয়। সেই অর্থে ডিজিটাল বাংলার সূচনা হচ্ছে ২৫শে জানুয়ারী, ১৯৮৫। প্রথম পূর্নাঙ্গ বাংলা সফটওয়্যার শহীদলিপির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে এইদিনে। এইদিনে শহীদলিপির স্রষ্টা সাইফ-শহীদ, আমাদের সাইফ ভাই, তাঁর মাকে চিঠি লিখার মাধ্যমে বাংলা ভাষার একটা নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন। সাইফ শহীদ ভাই এব্যাপারে [...]
‘স্যার, আপনাকে সালাম’
আগস্ট ১৯৭১। পাল বাড়ির উঠোনে জুবুথুবু হয়ে দাঁড়িয়ে অনেকগুলো মানুষ। একজন, দু’জন, তিনজন, একে একে বাড়তে থাকে সংখ্যা, পনের ছাড়িয়ে আঠার পর্যন্ত। বিভিন্ন বয়সের, বৃদ্ধ, তরুন, কিশোর। জড়ো হওয়া মুখগুলোতে তীব্র উৎকণ্ঠা, ভীতি আর গভীর শঙ্কা। কারো চোখে পানি, কারো ঠোটে তিরতির কাঁপন।বুকের ভেতর ভয়ংকর ধুকপুক, হাতুড়ির শব্দ। এতোদিনের চেনা মুখগুলোর দিকে তাকালেই ব্যাথাতুর শেষ [...]


