random header image

বিভাগ আর্কাইভ — খবর

পার্বত্য চট্টগ্রাম

কম্বল বিতরণের দিন সকাল সকাল উঠে রওনা দিলাম আমরা। এই দিকটায় যারা শীতবস্ত্র দিতে আসেন, তারা সবাই আশেপাশের রাস্তার ধারেই বিলিয়ে চলে যান, কারণ এতো লোড নিয়ে ভেতরে যাওয়াটা বেশ কষ্টকর। এই কারণে বান্দরবন ও তার আশেপাশের গ্রামের একজন একাধিক কম্বল পেলেও গভীর পাহাড়ে বসবাসকারীরা অসহায়ই থেকে যান। আমরা তাই ঠিক করলাম ভেতরে যাবো। বয়স [...]

২৫ ফেব্রুয়ারি : আগুনের পরশমনি ছোঁয়াবো প্রাণে

একটা বছর পেরিয়ে গেল। সেই দুঃসহ দিনটি আবার ফিরে আসছে। একটি সুশৃঙ্খল বাহিনীর নৃশংসতা আর বর্বরতার জঘন্যতম রূপ দেখেছিলাম আমরা। আর সেই অপরাধ হয়েছিল বিদ্রোহের নামে! এর নাম বিদ্রোহ! আমরা জেনে এসেছি, বিদ্রোহীরা শ্রদ্ধার মানুষ হন, অমিত সাহস নিয়ে তারা প্রচলিত ব্যবস্থা পাল্টে দিতে লড়াই করেন, অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ান। পাহাড়সম উচ্চতার এই [...]

বঙ্গবন্ধুর পাঁচ খুনি শেষ পর্যন্ত চরম সাজা পেল

বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ড পাওয়া পাঁচ আসামির ফাঁসি কার্যকর হয়েছে। এরা হলেন আর্টিলারি কোরের অবসরপ্রাপ্ত লে. কর্নেল মহিউদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর বজলুল হুদা, বরখাস্ত হওয়া কর্নেল সৈয়দ ফারুক রহমান, অবসরপ্রাপ্ত লে. কর্নেল সুলতান শাহরিয়ার রশিদ খান ও ল্যান্সার ইউনিটের অবসরপ্রাপ্ত লে.কর্নেল একেএম মহিউদ্দিন।
রাত বারোটা এক মিনিটে কারা কর্তৃপক্ষ প্রথমে কর্নেল মহিউদ্দিন ও বজলুল হুদার মৃত্যুদণ্ড কার্যকর [...]

সিসিবি থেকে হারিয়ে যাওয়া এক যুবরাজ

আপনারা যারা এই ব্লগের পুরাতন মেম্বার তারা অনেকেই যুবরাজ নামের একজনকে চিনেন নিশ্চয়। হ্যাঁ, আমার বন্ধু যুবরাজ (ছদ্দ নাম)। সায়েদ এবং আমার মাধ্যমে যে কিনা এই ব্লগের সদস্য হয়েছিল। তার লেখার হাত ছিল চমৎকার। ছিল বলছি এ কারনে যে, সে এখন আর সিসিবিতে লিখে না। সে কোন এক্স ক্যাডেট নয় কিন্তু ক্যাডেটদের সাথে তার প্রচন্ড [...]

শীতার্তদের সাহায্যের জন্য টাকা সংগ্রহের আপডেট

কয়েকদিন আগে ইয়াহু মেসেঞ্জারে সামিয়ার প্রস্তাব শুনে যখন আমি ওর কথায় সায় দিলাম তখনো ভাবিনি খুব বেশি কিছু হবে। বড় জোর দশ কিংবা পনেরো হাজার টাকা। তারপরও ভালো লাগছিল। আমরা এগিয়ে এলে একজন অভাবী মানুষও যদি একটু আরামে এই হাড় কাঁপানো শীতের রাতে চোখ বুজতে পারে, খারাপ কি ?
আমি যে বড় একটা বেকুব [...]

বিধ্বস্ত হাইতি – আমাদের দায়িত্ব পালন করতে হবে

আরেকটি প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছে আমাদের ওপর। ৭ মাত্রার ভূমিকম্পে বিধ্বস্ত হাইতির রাজধানী পোর্ট আউ প্রিন্স ও আশপাশের এলাকা। ধারণা করা হচ্ছে লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছে। মৃতের সংখ্যা ৫ লক্ষ পর্যন্তও হতে পারে, নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। ৩০ লক্ষাধিক মানুষ এখনও ডেঞ্জার জোনে দিনাতিপাত করছে।
এ জীবনে হাইতিকে কখনও হাসতে দেখি নি। অন্য সব [...]

বন্ধু তোমায় সালাম

৪ জানুয়ারী, ২০০৪ তারিখে রয়েল মিলিটারী একাডেমি, স্যান্ডহার্টস এ যোগদানের পর দুইটা সমস্যা আমাকে খুব বেশি কষ্ট দিয়েছে। একটি হল ঠান্ডা আর অপরটি ভাষা। যোগদানের প্রথম ২-৩ দিন সত্যিকার অর্থেই আমি কারো কোন কথাই বুঝতে পারিনি। আমার প্লাটুনের অন্যদের দেখাদেখি সব কাজ করে গিয়েছি না বুঝেই। প্রথম কয়েকদিনের কার্যক্রমের একটা বিরাট অংশ ছিল ইউনিফর্ম, বুট, [...]

ভারত বন্দনা

মোরগ যখন মুরগিকে তাড়া করে, মুরগি তখন কি ভাবে জানেন?
- খুব বেশী জোরে দৌড়াচ্ছি না তো?
প্রধানমন্ত্রী বলেছেন সংবাদ সম্মেলনে, প্রতিবেশী দেশ হিসেবে আমরা তো ভারতের সঙ্গে ঝগড়া করতে পারি না। স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের সার্বভৌমত্ব বজায় রেখেই আমরা ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চাই। ভারত বড় দেশ। ছোট কি বড়, প্রতিবেশী সব দেশকেই ভারতের সমানভাবে মূল্যায়ন [...]

হাড়কাঁপানো শীতে/ আমরা পারি ওদের দিকে / হাত বাড়িয়ে দিতে

ঠান্ডায় মাথা খারাপ মত হয়ে যাচ্ছে। বিশেষ করে এই ছাতার রাতের দিকে বাসায় ফেরার সময়, যখন ঠান্ডা হাওয়া মুখের মধ্যে খোচা দেয়, তখন মনে হয় দেশটা লন্ডন হয়ে যেতে আর বেশি বাকি নাই। আমার চেয়ে দুই সাইজ বড় জাম্পার দিয়ে নিজেকে কোনমতে ঢেকেঢুকে বাসায় ফিরি। এত বড় একটা জাম্পার থাকতেই আমার এই অবস্থা, রাস্তার মানুষদের [...]

মিরাকল অব দ্য ইয়ার ২০০৯

প্রসবকালে মা-ছেলের মৃত্যুঃ অতঃপর উভয়ের ‘ফিরে আসা’
কোনটি সত্য, অলৌকিকত্ব, নাকি চিকিৎসা বিজ্ঞান? এই প্রশ্নের জবাব চাইলে মার্কিন চিকিৎসা বিজ্ঞানীরাও চুপ করে থাকছেন! কারণ বড়দিনের প্রাক্কালে যুক্তরাষ্ট্রের কলোরাডোতে ঘটে যাওয়া একটি ঘটনার ব্যাখ্যা দিতে পারছে না তারা। কলোরাডো স্প্রিংসের মেমোরিয়াল হসপিটালে ঝুঁকিপূর্ণ অবস্থায় ভর্তি করা হয় ৩৫ বছর বয়সী প্রসূতি মা ট্রেসি হারম্যান্সটরফারকে। চিকিৎসকরা তার সিজারিয়ান [...]

ঐতিহাসিক কিছু ঘটনার পত্রিকা শিরোনাম

পৃথিবীতে প্রতিনিয়ত কিছু না-কিছু ঘটনা ঘটছে, যা মনে রাখার মতো। আবার কিছু ঘটনা ঘটছে, যা মনে রাখার কোন প্রয়োজন নেই। মনে রাখার মতো ঘটনাসমূহ সকলকে জানানোর জন্য মিডিয়ার বিভিন্ন মাধ্যম তা ফলাও করে প্রচার করে থাকে। মিডিয়ার এমনি একটি মাধ্যম হচ্ছে সংবাদপত্র, যার সাথে আমরা সবাই কম-বেশি পরিচিত। তেমনি মনে রাখার মতো কিছু ঐতিহাসিক ঘটনার [...]

শিরোনামহীন

ব্লগ লেখার অভ্যাস আমার একেবারেই নেই। লিখতে আমি পারিও না। সব ব্লগারদের লেখা মুগ্ধ হয়ে পড়ি আর মন খারাপ করি যে আমি ওদের মত যদি লিখতে পারতাম।
মাঝে মাঝে লিখতে ইচ্ছা করলেও সাহস পাইনি। আমার লেখার যে অবস্থা। কাচ্চি বিরিয়ানিতে সালাদের পানির মত, সিসিবির বাঘা বাঘা ব্লগারদের মধ্যে একেবারেই বেমানান।
কাল রাত থেকে অনেকবার ব্লগে ঢুকে দেখেছি [...]

ক্লিকে ক্লিকে পিকনিক!

জনগণ ছবি দেখুন। ছবি দেখিয়া কথা বলুন। আমি বেশি কথা বলিবো না কারণ ছবি কথা বলে!
দ্রঃ এখানে খুবই কম ছবি দেয়া হয়েছে। মূল সংগ্রহটি এখানে।

ফৌজদারহাটের সুবর্ণজয়ন্তী : লেখা চাই

ফৌজদারহাটের ৫০ বছর পূর্ণ হয়েছে গতবছর। একই সঙ্গে এদেশে ক্যাডেট কলেজ শিক্ষারও ৫০ বছর পার হয়েছে। ডিসেম্বরের ২৫ থেকে ২৭ ফৌজদারহাটে তাই সুবর্ণজয়ন্তী উৎসব হবে। ফৌজদারহাটের অনেকেই সেই উৎসবে সামিল হবো।
“ফৌজদারহাট ক্যাডেট কলেজের ৫০ বছর : ক্যাডেট কলেজ শিক্ষার ৫০ বছর” শিরোনামে একটা দ্বিভাষিক সংকলন বের হবে। এতে ফৌজদারহাটের ক্যাডেট, শিক্ষক, ক্যাডেটদের দেখেছেন-কাজ করেছেন [...]

মাসুম ভাইকে অভিনন্দন

প্রথম আলোর বিজনেস এডিটর শওকত হোসেন মাসুম ভাইকে (বিসিসি, ৭৯-৮৫) অভিনন্দন ঢাকা রিপোর্টারস ইউনিটির বর্ষসেরা অর্থনৈতিক রিপোর্টের পুরস্কার জেতায়
ক্যাডেটরা আসলেই পাথরায়
খাওয়াচ্ছেন কবে মাসুম ভাই?
আজকে কি মাইলফলকের দিন নাকি? শততম পোস্টের পর ফৌজদারহাটের দ্বিশততম পোস্টটাও দেখি এই অধমের
কি বলেন কাইয়ুম ভাই?