random header image

বিভাগ আর্কাইভ — নোটিশ বোর্ড

আজকের সেলিব্রেশনঃ যোগ করুন আপনার পছন্দের কোন ইংরেজি বইয়ের নাম

আমি সাধারণত কোন খেলা দেখি না। প্রাত্যহিক ব্যস্ততা ছাড়াও দল হারলে খুব মন খারাপ হয় বলে। কিন্তু দল জিতলে আনন্দে মেতে উঠতে ভুলি না। আন্তর্জাতিক অংগনে নিজের দলের জয় মানে নিজের দেশের জয়। আমাদের পিছিয়ে পড়া দেশটার জন্য এইসব ছোট ছোট জয়ের অনেক মূল্য রয়েছে। এই আমরাই এক সময় অনেক ঐশ্বর্যময় জাতি ছিলাম। খ্রীষ্টপূর্বের অনেক [...]

আমাদের জহিরকে স্মরণ করে…

২০০৮ সালের ফেব্রুয়ারির তের তারিখ। হুট করে মরে গেলো আমাদের জহির। হুট করে মানে, একদম হুট করেই। পুরো সুস্থ, বিশালদেহী টগবগে মানুষটা রাত দেড়টা দুটার দিকে হুট করেই চলে গেলো। ক্যাডেট কলেজ থেকে বের হয়েছি বেশ অনেক বছর। অনেকের সাথেই অনেক অনেক দিন পরপর দেখা সাক্ষাৎ হয়। কারো কারো সাথে হয়ই না একদম। কিন্তু একটা [...]

বোকা বাঙ্গালী বলছি-১

আমি বোকা বাঙ্গালীদের দলে। মৌসুমী বিপ্লবীদের দলে আছি কিনা জানি না। আমিও বোকা বাঙ্গালীদের মতই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি।কত কমেন্ট পড়ল সেটা নিয়ে প্রতিযোগিতায় নেমেছি বলে মনে হয় না।  ব্লগ লেখার মত পড়াশুনা, জ্ঞান কোনোটাই নাই তাই ব্লগ লিখি না (বলতে পারেন লিখতে পারি না)। কিন্তু সব ব্লগ পড়ার চেষ্টা করেছি। আপনাদের মত আমিও  আপ্লুত হয়েছি [...]

এক বন্ধুর আর্তনাদ

ক্লাশ ফোরের ঘটনা। কি এক কারণে আমি কয়েকদিন ক্লাশে অনুপস্থিত থাকার পর একদিন উপস্থিত হয়ে জানতে পারি, আমাদের ক্লাশে নাকি হেভী ধুন্ধুমার এক ভালো ছাত্র এসেছে। সবার মুখে মুখে তখন ঐ একই কথা। আমার খুব কাছের বন্ধু মিল্টন এসে ফিস ফিস করে বললো, “জানিস, নতুন একটা ছেলে এসেছে আমাদের ক্লাশে। প্রচন্ড ভালো ছাত্র। মনে হয় [...]

এমনি করে সবাই যাবে…

গানটি ছিল এরকম এমনি করে সবাই যাবে, যেতে হবে, দেহের মাপের মাটির ঘরে শুতে হবে, কেউ রবে না তখন সাথে যারাই ছিলো দিনে-রাতে; চোখের আলোর ঝাড়বাতিটা নিভিয়ে দেবে, নিভিয়ে দেবে। …… ফিডব্যাকের ১৪০০ বঙ্গাব্দ এ্যালবামের গান। এরকম জটিল এ্যালবাম বাংলাদেশে আর বের হয়েছে কিনা জানিনা। মাকসুদ ও আর ফিডব্যাকে নেই। ফিডব্যাক ও আর ফিডব্যাক নেই, [...]

একটি অনুরোধ…………………

প্রথমেই সিসিবিকে জন্মদিনের শুভেচ্ছা। আজকে বহুদিন পরে সিসিবিতে লগিন করলাম। যদিও প্রায়ঃশই সিসিবিতে আসি, কিন্তু কি কারনে যেন লগিন করা হয় না। হঠাৎ করে আজ সিসিবির পুরনো দিনের কথা মনে পড়ে গেল। ২০০৮ সালের কথা। তখন সবে মাত্র কলেজ থেকে বের হয়েছি। সেনাবাহিনীতে যোগদানের উদ্দেশ্যের চেয়ে বন্ধুদের সাথে আড্ডা দেয়ার জন্যই ভর্তি হলাম ডিফেন্স গাইড [...]

ইউসুফ ঝকক (‘৮৩-’৮৯)

সিসিবি তে উনি, যতদূর জানি, এডজুটেন্ট হিসাবে পরিচিত। ব্লগ এডজুটেন্ট না, ‘Adjutant’ এডজুটেন্ট। গতকাল খবর পেলাম তাঁকে ঢাকা সি.এম.এইচ এ ভর্তি করা হয়েছে। ম্যাসিভ হার্ট এ্যাটাক-এর শিকার। এখন ICU তে আছেন। সিসিবি’র সকল সদস্যদের প্রতি অনুরোধ জানাচ্ছি – দোয়া/আরোগ্যকামনা করবেন। আমার ছোটমামা হন, মাত্র ৪০। ছোটমামীও বছরখানেক আগে এ্যাজমাতে মারা যান। এমন ঘটনা খুবই unexpected…

আসুন একজন মাকে বাচাই

খবরটা যখন শুনলাম তখন নিজের উপরই প্রচন্ড রাগ হচ্ছিল

সদস্যপদ জটিলতা

সাম্প্রতিক সময়ে সিসিবির সদস্যপদ এবং সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে জটিলতা সৃষ্টি হওয়াতে ব্লগ এডজুট্যান্ট এর পক্ষ থেকে সিসিবিয়ান দের কাছে সিসিবির অবস্থান তুলে ধরার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। প্রথমেই রেড বুকে সিসিবির সদস্য হওয়ার যোগ্যতা নিয়ে যা লেখা আছে তা তুলে ধরা হল # লেখক হওয়ার জন্য আপনাকে প্রথমেই রেজিস্ট্রেশন করে এই ব্লগের সদস্য হতে হবে। [...]

বিজয় দিবস উপলক্ষে এক্স ক্যাডেটদের আলোকচিত্র প্রদর্শনী

প্রিয় ভাই ও বোনেরা, আগেই আমি এই ব্যাপারে একটা মোটামুটি পোষ্ট দিয়ে রেখেছিলাম যাতে করে সবাই একটু প্রস্তুতি নিতে পারে । এখন জরুরী ভিত্তিতে ছবিগুলি দরকার । আলিয়ঁস ফ্রঁসেস ছবি দেখে আমাদের এক্সিবিশনের পেমেন্ট মওকুফ/কমানোর সম্ভাবনা আছে । তাই ওগুলি দরকার । নীচে আমি বিস্তারিত দিয়ে দিলাম ঃ ১। বিষয় ঃ পজিটিভ বাংলাদেশ ২। ছবির [...]

পেটপূজা!!! আপডেটেডঃ অগাস্ট এগারো, সচিত্র প্রতিবেদন

ছবি বড় করে দেখতে ছবির উপর টিপি দিন। ছবিতে লাল চিহ্নটি আড়ং কে নির্দেশ করছে, তার পাশের বিল্ডিংটিতেই আছে ফুড ভিশন। তো তৈরী হয়ে যান, কে কোন দিকে থেকে আসবেন… তারিখঃ ১২ তারিখ, রোজ শুক্রবার। ভেন্যুঃ ‘ফুড ভিশন’ ২০৪/বি, তেজগাঁও-গুলশান লিংক রোডে ‘আড়ং’-এর ঠিক পাশের ভবনের চারতলা (ডাচ বাংলা ব্যাংকের একটা এটিএম বুথ আছে এ [...]

আপডেটঃ মুক্তিযোদ্ধা মেজর কামরুল হাসান ভূঁইয়ার সাথে সরাসরি আড্ডা, মুক্তিযুদ্ধ জাদুঘরে

আমাদের আশা ছিলো মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠানটি আয়োজন করার। কিন্তু আয়োজকদের ব্যর্থতায় খুব বেশি সংখ্যক মানুষের কাছ থেকে সাড়া পাওয়া সম্ভব হয়নি। এ কারণে ভেন্যু এবং সময় পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। অনানুষ্ঠানিক আড্ডাটি হবে মেজর কামরুল হাসানের নিজ কার্যালয়ে। সময় পরবর্তীতে ঘোষণা পোস্টে জানানো হবে। সবাইকে ধন্যবাদ। ________________________________________ আগামী ১০ই জুন বিকাল চারটা থেকে [...]

একটি দাওয়াতী পোষ্ট

ব্লগের এই দুর্দিনে আমি একটা বিশাল পোষ্ট দিতাম চাই। ” শৈবাল দিঘীরে বলে উচ্চ করি শির লিখে রেখো দুই ফোটা দিলেম শিশির। ” যাক আযাইরা প্যাচাল না পাইরা এইবার আসল কথায় আসি। আমি গত ৪ ফেব্রুয়ারী ২০১১ তে ছোটখাট একটা বিয়া করছিলাম। সেই বিয়াটাকে একটু টাইনা বড় করতে মঞ্চাইতাছে। অনুষ্ঠানটা করা হয় নাই। হঠাত করে [...]

২৫ ফেব্রুয়ারি

১. বছর ঘুরে আবারও সেই ভয়ংকর দিনটা এসেছে। যে দিনটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল আমাদের বাবা, ভাই, বন্ধু-এমন আরো অনেক প্রিয়জন। প্রিয়জন হারানোর বেদনা বুকের মধ্যে বয়ে নিয়ে যাবো সারা জীবন। শোকটাকে শক্তি বানিয়ে দাবি জানিয়ে যাবো নৃশংস ওই হত্যাকান্ডের সুষ্ঠু বিচারের। যতদিন না সুষ্ঠু বিচার পাচ্ছি ঠিক ততদিন। ২. ২৫ ফেব্রুয়ারি ২০০৯ পিলখানা, [...]

নোটিশ

প্রিয় এলাকাবাসী, আপনাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে,আমার আরও কিছু ( ৭ খানা ) পেইন্টিং একটি গ্রুপ এক্সিবিশনে যাইতেছে । আরও আনন্দের বিষয় হইলো ঐ একই এক্সিবিশনে আরও ৩ পিস এক্স ক্যাডেটের ছবি যাইতেছে । এখন আপনারাই বলেন , আমার গত এক্সিবিশনে যারা যামু যামু কইরাও যান নাই , আমার জন্য না গেলেও ৪ জন [...]