random header image

বিভাগ আর্কাইভ — নাটক

ঐ উড়াল বলাকায়- ((প্রভাতী পর্ব))

দুই ঘাড়ের উপর বসে মোনকার-নাকীর এমন জোরে ঝাঁকাঝাঁকি শুরু করল যে রিজভীর ঘুম ভেঙে গেল। রাত তিনটার সময় ঘুম ঘুম চোখ মেলে- মশারির ফুটো দিয়ে ঘরের অন্ধকার দেখল সে কিছুক্ষণ। বারান্দায় আলো জ্বলছিল। আর এদিকে বিছানার পাশের জানালা দিয়ে বাইরের ফ্লাড-লাইটের আলোকে কিছুটা হলেও ঢেকে দিয়েছে আড়াই তলার সমান উঁচু যুবতী জামরুল গাছ। প্রসাব করতে [...]

অবশ অনুভূতির দেয়াল

অবশ অনুভূতির দেয়াল নাহিয়ানঃ দোস্ত তোকে কখনো কোন মেয়ে I love you বলেছে ? রিশানঃ না । এ যাবৎ তো কেউ বলল না । নাহিয়ানঃ মনে হয় তোকে কেউ কোনদিন বলবেও না।

মোস্তফা মামুন ভাইয়ের নাটক- ‘প্রভাতী সবুজ সংঘ’

মোস্তফা মামুন ভাইয়ের লেখা ‘প্রভাতী সবুজ সংঘে’র চিত্রনাট্যটা পড়েছিলাম বেশ আগে। মামুন ভাই পড়তে দিয়েছিলেন। কিশোর উপন্যাস, রম্য বা খেলার কলামের মতো আমি মামুন ভাইয়ের চিত্রনাট্যেরও বিশাল ভক্ত। স্বাভাবিক ভাবেই ‘প্রভাতী সবুজ সংঘে’র চিত্রনাট্যও খুব পছন্দ হয়েছিলো। ইচ্ছে হয়েছিলো বলি, ‘মামুন ভাই এটা আমার জন্যে রেখে দেন, আমি এই গল্পটা নিয়ে নাটক বানাবো।’ বলতে পারিনি [...]

||সিরিজবন্দী জীবনঃ হাউস, বিগব্যাং এবং স্মলভীল||

কোন এক ছুটির দিনে এক বন্ধুর বাসায় দাওয়াত। খাওয়া দাওয়া এবং আড্ডার পরপর যেটা হয়, ডিভিডি কালেকশন নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। বন্ধুটির বড়ভাই বেশ উদার এবং কালেক্টিভ মানুষ। আমরা একটা ঢাউস ব্যাগ খুলে থরে থরে সাজিয়ে রাখা ডিভিডি দেখছি। কোনটা দেখা হয়ে গেছে আর কোনটা দেখা লাগবে সেটাও হিসাব করছি। এমন সময় পরপর অনেকগুলো ডিভিডি [...]

সংস্কৃতির সংরক্ষণ ও বিকাশে আমাদের মিডিয়ার বেড়ে উঠা….

বাংলাদেশে বিগত এক দশকে গণমাধ্যমের ক্ষেত্রটিতে একটা বিপ্লব ঘটে গেছে। বেসরকারী টিভি চ্যানেলগুলোই মূলতঃ এই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করেছে। একসময়ে চট করে বলে দিতে পারলেও আজ যদি কেউ জিজ্ঞেস করে বাংলাদেশে বেসরকারী চ্যানেল কয়টি, তাহলে একটু সময় লাগে সঠিকভাবে উত্তর দিতে। কারণ এখন গুনতে হয়। স্যাটেলাইট সংস্কৃতির এই যুগে আমাদের নিজস্ব ঐতিহ্য আর সংস্কৃতি [...]

মিথিলা বেঁচে উঠুক

এনটিভিতে প্রচার হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘হাউসফুল’। পারিবারিক জীবনের অত্যন্ত বাস্তব ঘটনাগুলো সাবলীলভাবে তুলে ধরা হয়েছে এ নাটকে। এ-পর্যন্ত ৬০টি পর্ব প্রচার হলো এর। রাজধানীর পল্লবীর একটি বিল্ডিংয়ে পাশাপাশি বসবাসরত দুই ফ্যামিলি। উভয় ফ্ল্যাটের কর্তার নাম একরামুল, এদের একজন রুচিশীল ভদ্রলোক ইঞ্জিনিয়ার আরেকজন বিল্ডার্সের কাজ করেন। দ্বিতীয়জন মোটামুটি গেঁয়ো, তার সাথে বাসায় থাকে তার ভাগিনা [...]

অতঃপর বিচ্ছেদ…!!

মন ভাল করার কোন ট্যাবলেট থাকলে মন্দ হত না। ডাক্তারের কাছে গিয়ে বলতাম, ‘স্যার, আমার মন খুব খারাপ…কি ঔষধ খাব?’ উনি গম্ভীরভাবে সব কিছু শুনে আমাকে প্রেসকাইব করতেন, ‘তোমাকে দুইটা ট্যাবলেট দিলাম- আনন্দসিটামল আর মজাটল। তিন বেলা খাওয়ার পর এক একটা করে তিন দিন খাবে, আর প্রচুর পানি খাবে…’ চতুর্থদিন ফোন করে তাঁকে জানাতাম, ‘ডাক্তার [...]

অসম্ভব একটা জয়ের স্বপ্ন কি এখন দেখা যায়??

অসম্ভব একটা জয়ের স্বপ্ন কি এখন দেখা যায়?? বুঝতে পারছিনা বর্তমান অবস্থা ৫ রানে ৪ উইকেট ফ্রন্টলাইনের চার চারটা ব্যাটসম্যান নেই!!!!!!!! টেনশনে আমার ক্ষিধা লেগে গেছে। ভাইয়েরা সবাই দোয়া করতে থাকেন

নিলয়ের তুরুপের তাস

২৬শে জ়ানুয়ারি, ২০০৩ টপ……………টপ……………টপ। গ্লুকোজমিশ্রিত স্যালাইন পড়ছে। মনে হচ্ছিল বালুঘড়ির মতন স্যালাইন এর ফোঁটাগুলো যেন সময় হিসাব করে চলছে। হাসপাতালের ফিনাইলের গন্ধটা বারবার মনে করিয়ে দিচ্ছিল একটু পরই তার ডাক আসবে অপারেশনের জন্য। নীচ তলায় বাবা-মা অপেক্ষা করছেন, আর আজই নিজের অপারেশনের জন্য চিন্তাগ্রস্ত মায়ের চোখে প্রথম পানি দেখে নিলয় কেমন যেন হয়ে গিয়েছিল। অপারেশনের [...]

ভালবাসা কারে কয়-১

(আমার লেখা প্রথম নাটক। নাট্য পরিচালক কামরুল হাসান ভাইয়ের জন্য উত্সর্গীকৃত। বোধকরি সিসিবি’র ভান্ডারেও এটাই প্রথম নাটক।) ১ম অংক (নির্জন রেললাইন, পথের দু’ধারে দাঁড়িয়ে হাটহাজারী পাহাড়। ওরা দু’জন হাত ধরাধরি করে হাঁটছে। শ্যামলবর্ণের ছেলেটি গভীর আবেগে জড়িয়ে আছে প্রেমিকার হাত।) অনুপঃ আজকের পৃথিবীটা কত্তো যে সুন্দর লাগছে! তুমি যদি তা দেখতে পেতে! অপলাঃ জান্‌, পৃথিবীটা [...]