random header image

বিভাগ আর্কাইভ — কবিতা

বেঁচে আছি

বেঁচে আছি বলেই তো মনে হয়,
এর চেয়ে বেশি কিছু প্রয়োজন
থাকার কথা তো নয়।
হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া
তারপরে সামলে নেয়া
যেন সে প্রতিদিনেরই ঘটনা।

হাটতে আমার ভালই লাগে

হাটতে আমার ভালই লাগে
হেটে হেটে আমি সেই কবে পেরিয়ে গেছি বারান্দাটুকু
রোদ আমাকে ছুতেই পারেনি।
হাটতে আমার ভালই লাগে
রেললাইন ধরে হেটেছি হাজারটা বছর
শুধুমাত্র শেষটা দেখব বলে।

ফেসবুক স্ট্যাটাস ও ১টা কবিতা -কবি টাইপ নাম নাই তাই ইউজ করলাম নাহ :-( :-(

স্বপ্ন মরিচিকা
**************
একদিন ছিলে শুধু একান্তে-মননে,
গভীর ধ্যানের মন্ত্র শিরায় ছিলে মিশে,
গোপনে তোমাকে আজ ছড়িয়ে [...]

সমাপ্তি…

ভালোবাসা মোরে প্রশ্ন করে, ভালোবাসা কি?
অবুঝ আমি বাকশুন্য থাকি।
অতঃপর…
নির্বোধ দৃষ্টিতে দেখি ভালোবাসার প্রস্থান…
এ যেন ঠিক দুঃখ নয়,কষ্ট নয়,অভিমান নয়।
বুকের ভিতর এক নতুন বোঁধের জন্ম হয়।
যারে আমি পারি না এড়াতে,
সে আমার হাত রাখে হাতে।
অজানা এ বোঁধ কে বড় পূন্য মনে হয়ে,
যেখানে আর সব কিছু শুধু শুন্য মনে হয়ে…
শুন্য মনে হয়ে…
শুন্যতার সেই অনন্ত গহৱরে খুঁজে বেড়াই আমিত্য।
কিন্তু…
চেতন [...]

ইচ্ছা-অনিচ্ছা

অনেকদিন লেখা হয় না। অনভ্যাসের কারণে লিখতে গিয়ে কেমন যেন অদ্ভুত লাগছে। যাই হোক, প্রায় ৩ বছর আগে লেখা একটা কবিতা নিয়ে আবার হাজির হলাম। খুব ব্যস্ত থাকতে হয় বলে নিয়মিত হতে পারি নাই। আগামী কয়েক মাসও মনে হয় পারবো না। আগে থেকেই সে জন্য নিজের কাছে ক্ষমা চেয়ে নিলাম (কারণ এই না আসতে পারায় [...]

মহামানব

আমি চাইলে আমার ছোট্ট বাগান ভরে ফেলতে পারি কৃষ্ণচূড়ায়,
ছিপ ফেললে তুলে আনতে পারি শৈশব,
অর্থহীন বালকের দৌড়-ঝাপ, সবকিছু বদলে দেবার দৃঢ় প্রত্যয়।
নিষ্পাপ বালিকার হাসি ভালোবেসে আমিও হতে পারি আজীবন নরকের অধিবাসী।
কিন্তু এইসব আমি তুলে রাখি তোমাদের মত গোলাপী মানব
এবং অপরাজিত যোদ্ধাদের জন্য।

আমি আর তুমি…(রাজা আর রাণী)

পূর্ব-কথন:ইহা একটি নব-দাম্পত্যের গান।এখানে নব-দম্পতিদের কিছু অনুভূতি কপি-পেস্ট করা হয়েছে।যাদের এখনো সেই বিশেষ সময়টিতে পৌছাবার সৌভাগ্য(কিংবা দুর্ভাগ্য)হয়নি,তারা চোখ বন্ধ করে কল্পনা করে নিতে পারেন। আর যারা সেই সময়টি পার করে এসেছেন তারা একটু কষ্ট করে স্মৃতিচারণ করে(জাবর কেটে)নিবেন।ধন্যবাদ।
[...]

ভালবাসার শব্দ

একটা কবিতা লিখব বলে
কলম ধরেছি
গড়াই পাড়ের এক দামাল
ছেলের কথা বলব বলে
রাত জ়েগে আছি
ছেলেটি পান্থজনের
প্রানান্তর মিছিলের সর্বাগ্রে ছিল
যে মিছিলে প্রান দিয়েছিল
সোহরাব মাস্টারের ছোট্ট মেয়েটি
অস্ফুট নিঃশ্বাসে বাবা’কে, মা’কে ডেকেছিল
শস্যের রঙে, ঢেঁকির শব্দে
তাকে আগলে রাখতে।
একটা পদ্দ্য লিখব বলে
পথে নেমেছি
একদল ক্ষুধার্থ শিশুর কথা
জানাব বলে শব্দ খুঁজছি
যে শব্দগুলো তার মা’কে
অবধারিত প্রান্তর থেকে ফিরিয়ে
এনে চোখের জল মুছে দেবে
কাজল পরিয়ে দিয়ে
ভালবাসাহীন কামাদ্দীপ্তের
থাবা [...]

দুইটা খুফ রোমান্টিক পেরেমের কোবতে!!!

কোনো এক বিষন্ন মেয়ের জন্য…
তোমার শরীর; এখানেও নির্ভরতা। টুকরো
সংগতি; কিছু কল্পসুর; তবুও আলো!
নিজস্ব তান; তোমার মুখ, ক্লান্ত হাত!
তবুও সংগতি; অমসৃণ ভালোবাসা!

২৫’

বহতা সময়ের স্রোতে
অবিরত জোয়ার ভাটা
একটি সমাধির পাশে
আমি আবার দাঁড়িয়ে ~
খয়েরী ফ্রেমে সবুজ ঘাস
ছুঁয়েছি এই কম্পমান হাতে।

একুশ আমার একুশ

একুশ আমার বিজয় বেদীতে আরক্ত কিংশুক
একুশ আমার রোদন রূপসী বাংলার শ্যামা মুখ
একুশ আমার শোকের পোষাকে পিকাসোর কবুতর
একুশ আমার একান্ত ভিটে সূর্যদিঘল ঘর।
একুশ আমার কিশোর ক্রান্তি একুশে পদার্পণ
একুশ আমার বেলা অবেলায় দখিনের বাতায়ন
একুশ আমার জ্যোৎস্না প্লাবনে মাতাল হাওয়ার রাত
একুশ আমার তিলোত্তমার কাঁকন হারানো হাত।
একুশ আমার রুদ্র কন্ঠে চৌচির চিৎকার
একুশ আমার বাউল বাহুতে বিদ্রোহী হাতিয়ার
একুশ আমার শাণিত [...]

বিশ্বাস করো সত্যি বলছি….

যখন তুমি আমার ছিলেনা,
রমনা পার্কের শ্যাওলা ধরে যাওয়া পুরনো বেঞ্চিটা তখনো ওখানেই ছিল।
মর্নিং ওয়াকে কিংবা এলোমেলো হাটার সময় যখন বেঞ্চিটার পাশে দিয়ে হেটে যেতাম,
প্রতিবারই পাশে দাড়িয়ে থাকা বকুল গাছটিকে ছুঁয়ে গিয়েছি আমি।
সত্যি বলছি, বিশ্বাস করো একটুও মিথ্যা নয়-
বুড়ো হয়ে যাওয়া ঐ বকুল গাছটির সুঘ্রান আর কখনো এতটা আবেগ্লাপ্লুত করেনি আমায়।
যখন তুমি আমার ছিলেনা,
কালে ভদ্রে যে [...]

প্রিয়তমা

তানভীরের ফেসবুক স্ট্যাটাস দেখে জানতে পারলাম কাল ছিল কবি জীবনানন্দ দাশের জন্মদিন। অনেকের মত আমারো প্রিয় কবি তিনি। কবিতা খুব কমই পড়ি, সবচেয়ে বেশি যার কবিতা পড়েছি তিনি জীবনান্দ দাশ। প্রিয় কবির জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করে এই অ-কবির কবিতাটি সাহস করে ব্লগে দিলাম। যে জীবন দোয়েলের ফড়িংয়ের, সে জীবনে এত ভয় পাওয়ার কি আছে?
তুমি [...]

৬ ফাল্গুনঃ শুভ জন্মদিন কবি

এই সব ভালো লাগে
(এই সব ভালো লাগে) : জানালার ফাঁক দিয়ে ভোরের সোনালি রোদ এসে
আমারে ঘুমাতে দেখে বিছানায়, — আমার কাতর চোখ, আমার বিমর্ষ ম্লান চুল –
এই নিয়ে খেলা করে: জানে সে যে বহুদিন আগে আমি করেছি কি ভুল
পৃথিবীর সবচেয়ে ক্ষমাহীন গাঢ় এক রূপসীর মুখ ভালোবেসে,
পউষের শেষ রাতে আজো আমি দেখি চেয়ে আবার সে আমাদের [...]

কেউ কি শুনতে পাচ্ছো?

হে পৃথিবী,
তুমি কি কখনো আমার কান্নার শব্দ শুনতে পাও না ?
যখন আমার মত শত গরিবের শীর্ণক্লিষ্ট দেহের উপর
বয়ে যায় ক্ষুধা, দারিদ্র্য আর বঞ্চনার স্টিম রোলার।
নির্বাক আমি অসহায় চোখে শুধুই তাকিয়ে থাকি-
তোমার ঐ নিষ্ঠুর বিস্তৃত মুখের দিকে।
হে পৃথিবী,
তোমার বুক বুঝি আলোড়িত হয় উচ্ছাসে,
যখন আমারই বয়সী হৃষ্টপুষ্ট পুস্পিত শিশুরা-
কলরবে মুখরিত করে তোলে তোমার আঙ্গিনা।
সেই সব সৌভাগ্যবান শিশুরা [...]