একদিনে ১৫ টি প্রান । প্রতিনিয়ত হাজারো নাগরিক সমস্যা, হত্যা, ছিনতাই, গুম, ধর্ষন , এত কিছুর ভীড়েও আমাদের মন কে কি একটু নাড়িয়ে দিয়ে যায় না? যায়। কতটা ? আজকের সংবাদ পত্রের পাতায় দেখলাম আগামীকালই তো এটা বাসি খবর। আবার নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ব। প্রতিদিন খারাপ খবর শুনতে শুনতে আমাদের কান অভ্যস্ত হয়ে গেছে। [...]
বিভাগ আর্কাইভ — দিনলিপি
মুক্তগদ্য: মোহাচ্ছন্ন গ্রহনের কালে
গ্রহনের কালে দাড়িয়ে আমরা মোহগ্রস্ত হই। আলোকের খোঁজ করে বেড়ানো আমাদের চোখ ক্লান্ত হয় আলোকহীন ঘুটঘুটে অন্ধকারে। সেই সময়ে হায়েনার গর্জন অথবা শূকরের ঘোৎ ঘোৎ শব্দে আমাদের কান বিদীর্ণ হয়। ঘুটঘুটে অন্ধকারেও আলোক সন্ধানী আমাদের চোখে শূকর গুলো ধরা পড়ে। তাদের ঘোৎ ঘোৎ তীব্রতর হয়। অথচ কী আজব! সেই ঘোৎ ঘোতানির মাঝেও অন্ধরা মায়া খুঁজে [...]
জীবনের টুকরো – দেশবিদেশে (পূবের মানুষ যখন পশ্চিমে – ৩)
৯ বাংগালিরা নাকি খুব সমালোচনাপ্রবণ। আমার কাছে এক্ষেত্রে পশ্চিমাদের খুব একটা ধোয়া তুলসী পাতা বলে মনে হয় না। সমালোচনা পৃথিবীর সব জায়গাতেই হয়। বরং আমি বলব পশ্চিমে পাবলিক ফিগারদের যে রকম চুলচেরা বিশ্লেষন এবং জবাবদিহিতার মধ্যে দিয়ে যেতে হয়, পূবে সেরকমটা হয় না বললেই চলে। এর একটা উকৃষ্ট উদাহরণ হিসেবে দুই প্রাক্তন প্রেসিডেন্টের কথা ধরা [...]
গুরু তোমাদের সালাম
পুরোনো সেই দিনের কথা কেন জানি সবাইকেই পীঁড়া দেয়। খুবই মনে পড়ে কলেজের মূহুর্তগুলো। আজ অফিসে বসে আছি। একজন আসলেন তার ছেলের কাগজপত্র সত্যায়িত করতে। তার ছেলে বরিশাল ক্যাডেট কলেজে চান্স পেয়েছে। শুনে কেন জানি না খুব ভালো লাগল। ক্যাডেট কলেজে না গেলে জীবনে অনেক কিছু অদেখা আর অজানা থাকতো। আর তাই আজও প্রতি মূহুর্তে [...]
যখন তুমি হঠাৎ করেই এতোটা একা হয়ে যাও
কতটা একা হয়ে গেলে নিজেকেও অনেক একা মনে হয়! ঢোক গিলে গিলে কাঠ হয়ে যাওয়া গলাকে ভেজাতে হয় মীরাক্কেল দেখেও হাসি পায় না- কতটা একা হয়ে গেলে মানুষ হাসির কথাও ভূলে যায়! কতটা একা হয়ে গেলে নিজেকেও অনেক একা মনে হয়! এদিকে ওদিকে তাকাতে তাকাতে বেলা গড়ায়, বিছানায় গড়িয়ে গড়িয়ে প্রণব ভৌমিক আবার উঠে দাড়ায়- [...]
মার্চ ৬, ২০১২
গত দু’দিন ধরে বিছানায় শুয়ে শুয়ে ব্যথায় কাতরাচ্ছি। দীর্ঘসময় শুয়ে থাকতে থাকতে পিঠও কেমন ব্যথা হয়ে গেছে। বাথরুমের দরজা আধখোলা রাখি। যাতে ডাক পড়লে সময়মত যথাস্থানে পৌছাতে পারি। সমঝদারকে লিয়ে ইশারাই কাফি (শোয়েব কাফী না কিন্তু) হ্যায়। জ্বী। ঠিকই ধরেছেন, লাইনঘাট দুইদিন ধরে ডাইরেক্ট হয়ে গেছে। বিছানার পাশেই ওরস্যালাইনের প্যাকেট। খালি প্যাকেটের সংখ্যাই বেশি এখন [...]
আ’মরি বাংলা ভাষা
আমরা যে হুজুগে বাঙালি তা বলার অপেক্ষা রাখে না। বাঙালির হুজুগ নিয়ে গল্প কেচ্ছারও শেষ নেই। শেষ হবেও না। সৈয়দ মুজতবা আলীর গাঁজা নিয়ে একটা মজার গল্প আছে। অনেকেই পড়েছেন হয়তো। যারা পড়েননি তাদের জন্য স্মৃতি থেকে একটু তুলে দিচ্ছি। দেশভাগের পর কোন এক নিয়মের গ্যাড়াকলে পড়ে তৎকালীন পূর্ব বঙ্গ থেকে ভারতে গাঁজা রপ্তানি বন্ধ। [...]
একটি অপ্রকাশিত স্মৃতিচারণ
৭ মে, ২০০২. আমার এই ক্ষুদ্র জীবনের সবচেয়ে স্মরনীয় দিন। এদিন আমরা ২৫তম ব্যাচের পঞ্চাশজন কিশোর মনের মধ্যে ভয়, উৎকন্ঠা, কৌতুহল আর গর্ব মিশ্রিত আশ্চর্য এক অনুভূতি নিয়ে প্রবেশ করেছিলাম পাবনা ক্যাডেট কলেজ অঙ্গনে। ঠিক সেদিন থেকেই শুরু হয়েছিল আমার ক্লাশ সেভেনের দুঃসহ দিনগুলো। ক্যাডেট কলেজে ক্লাস সেভেনের সময়টা যে কত কষ্টের সেটি আমি সেদিন [...]
জীবনের টুকরো – দেশবিদেশে (পূবের মানুষ যখন পশ্চিমে –২)
৪ ঢাকা শহরে আমরা বস্তি দেখেই বড় হয়েছি। কিন্তু এবার দেশে গিয়ে প্রথম পানির ভাসমান বস্তি দেখলাম। এ শহরে এখন জমির আকাশচুম্বী মূল্য। রবীন্দ্রনাথের মতো কেউ থাকলে আজ দু বিঘের বদলে এক ইঞ্চি জমি দখলের কবিতা শুনতে পেতাম। প্রতিটি ইঞ্চি মেপে মেপে শহর দালান-কোঠার জংগলে ভরে যাচ্ছে। আর ওদিকে বস্তি উঠে গেছে পানির উপরে। এক-একেকটা [...]
জীবনের টুকরো – দেশবিদেশে (পূবের মানুষ যখন পশ্চিমে – ১)
১ নিউ ইয়র্কে যখন সূর্যাস্ত বাংলাদেশে তখন সূর্যোদয়। তারপরও পাশ্চাত্য আর প্রাচ্য বলতে আমরা মূলত সংস্কৃতির পার্থক্য বুঝি – দ্রাঘিমার নয়। আমি পূবের মানুষ। থাকি এখন পশ্চিমে। তবে ছোট হয়ে আসা এই পৃথিবীতে প্রবাসী শব্দটার মধ্যে এখন আর কোন জৌলুস নেই। বরং প্রবাসী মানেই রেমিটেন্স নয়তো মেধা-পাচার। এই একবিংশ শতাব্দীতে বাংলাদেশের আনাচে-কানাচে এমন এলাকা এখন [...]
ইস্তানবুল,কিছু অভিজ্ঞতা এবং আমি
কথায় আছে যে ক্যাডেট পারে না এমন কাজ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তার উপর ক্যাডেট মানেই বিচিত্র সব অভিজ্ঞতা।ক্যাডেট কলেজের ৬ বছরের জীবন শেষে বাস্তবতার এক বিশাল সমুদ্রে নিজের খুদ্র এক ভেলা নিয়ে পাড়ি জমানোর সময় এই কথাটি আরও এক বার উপলব্ধি করলাম। আজ দেশ, দেশের মাটি ছেড়ে পৃথিবীর অদ্ভুত এক ভূখণ্ডে আমার অবস্থান প্রায় [...]
ত্রিশ কোটি হাত বনাম ক্যান্সার
কিরে ব্যাটা মন খারাপ?ধুর বোকা ক্লাস সেভেনে একটু আধটু এরকম হয়।এজন্যে মন খারাপ করতে হয়না।পেছন তাকিয়ে দেখি হোসেন ভাই। তার সেই চির চেনা হাতটা মাথার ওপর।আমি আরো জোড়ে ভেউ ভেউ করে কেঁদে ফেললাম।একটু আগেই রুম লীডারের রুমে ছিলাম।টানা দশমিনিট জানালার গ্রিলের সাথে পা ঝুলিয়ে।ক্যাডেট কলেজের ভাষায় যার নাম লং আপ।হোসেন ভাই তখন রুমে ছিলেন।আমার অবস্থা [...]
এমনি করে সবাই যাবে…
গানটি ছিল এরকম এমনি করে সবাই যাবে, যেতে হবে, দেহের মাপের মাটির ঘরে শুতে হবে, কেউ রবে না তখন সাথে যারাই ছিলো দিনে-রাতে; চোখের আলোর ঝাড়বাতিটা নিভিয়ে দেবে, নিভিয়ে দেবে। …… ফিডব্যাকের ১৪০০ বঙ্গাব্দ এ্যালবামের গান। এরকম জটিল এ্যালবাম বাংলাদেশে আর বের হয়েছে কিনা জানিনা। মাকসুদ ও আর ফিডব্যাকে নেই। ফিডব্যাক ও আর ফিডব্যাক নেই, [...]
এ্যানাগ্লিফ
এই বছরের এপ্রিল মাস থেকে রাজধানীতে অবস্থান করছি। ৪ জন মিলে আছি আমার কলেজের-ই এক বন্ধুর বাসায়; ৪ ক্যাডেট বন্ধু, আর কেউ নয়। সুতরাং বলাই বাহুল্য, সময়টা দারুণ যাচ্ছে আমাদের প্রতিদিনের একটা কমন কাজ হল অফিস থেকে ফিরে রাতে ডিনারের পর একসাথে রাত জেগে টিভি দেখা। এটা প্রতিটি পরিবারেরই একটা খুব সাধারণ দৃশ্য, কিন্তু ব্যাপারটা [...]
ক্লাস টুয়েলভ ১৯৮৩
১ জানুয়ারী’ ৮৩। অবশেষে তুমি এলে। অনেক প্রতীক্ষার পর, কোনো আড়ম্বর বা আনুষ্ঠানিকতা ছাড়া। তুমি যুগযুগান-রে মহাকালের সূচনা এভাবেই দাও কোনো একটি দিনের মাধ্যমে। তিরাশী, বিরাশিতে তুই পঁচা ছিলি। এ বছর আমার সাথে ভালো আচরণ করিস। ৩ জানুয়ারী’ ৮৩। ”আল্লাহ তা’য়ালা তোমাকে যতটুকু দান করিয়াছেন, ততোটুকুতে শানি- থাকিয়া এবং তাহার শুকরিয়া আদায় করিয়া পরিশ্রম করিতে [...]


