random header image

ভ্যাকেশন শুরু ও একটি কবিতা

ভ্যাকেশন শুরু হল কাল!ঈদের ছুটি!কিন্তু মাত্র ১৩ দিনের ছুটি!তারপরই কলেজ আর ২ দিন পরই টেস্ট!কী যে ব্যস্ততা!আর বাসায় আসতেই আম্মার চিল্লাচিল্লি “পড়তে বস!
কলেজে থাকতে শুধু প্লান করি,ভ্যাকেশনে গিয়ে এই করবো,ওই করবো!বাসায় আসতেই সব হাওয়া!শেষে একবার সব পরিকল্পনা ডায়েরীতে লিখে রাখতাম…কিন্তু বাসায় এসে সেদিকে আর মন থাকে না!তবুও স্বপ্ন দেখি…কলেজের বিরক্তিকর দিনগুলোতে অপেক্ষায় থাকি ছুটির!
আর বাসায় আসলে,প্রথম দু একদিন খুব উত্তেজিত থাকি…তারপর আবার কলেজের ফ্রেন্ডদের মিস করতে শুরু করি!তবুও ভ্যাকেশন ভাল!আর মাত্র একটা ভ্যাকেশন বাকি আছে ক্যাডেট লাইফে!
ছোট্ট ভ্যাকেশন…দেখতে দেখতে কেটে যাবে!ইনশাল্লাহ সিসিবি তে ভালো কাটবে সময়!
………………………………………………………………
কবিতাঃ স্বপ্ন

স্বপ্ন জানে না স্বপ্নের মতো অন্ধ
আছে এক আলো আকাশের নীল পর্দায়
না জেনেই যদি অচেনা দু’চোখ বন্ধ
করে রাখে,হায়,স্বপ্ন বিফল কার দায়!

আকাশের চেয়ে ঢের নীল ঢের শূণ্য
হাহাকার উঠে গভীর বুকের বৃত্তে
বন্ধ কপাট খুলে দিতে প্রেম পূণ্য
জেনে নেয় পাঠ নতুন তালের নৃত্যে!

স্বপ্ন ফুরিয়ে নীল জানালায় রোদ ভোর
নতুর হাওয়ার আচমকা হিম স্পর্শে
প্রার্থনারত বৃক্ষেরা ঘিরে মায়া ঘোর
ফুলের রেণু উড়ে যায় উৎকর্ষে!

শেয়ার করুন
২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫২ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

১৬ টি মন্তব্য

  1. টিটো রহমান (৯৪-০০)
       নভেম্বর ২১, ২০০৯ at ৫:৩২ অপরাহ্ন |

  2. রেজওয়ান (৯৯-০৫)
       নভেম্বর ২১, ২০০৯ at ৬:৪৯ অপরাহ্ন |

  3. তারেক (৯৪ - ০০)
       নভেম্বর ২১, ২০০৯ at ৬:৫৮ অপরাহ্ন |

    তোমার কবিতা সবসময়েই আমার খুব ভাল লাগে, এটাও লাগলো।
    ছুটি ভাল কাটুক।

    [ জবাব দিন ]

  4. আনন্দ (২০০০-২০০৬)
       নভেম্বর ২১, ২০০৯ at ৯:১৮ অপরাহ্ন |

  5. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)
       নভেম্বর ২১, ২০০৯ at ৯:৩৯ অপরাহ্ন |

    ভালো ছুটি কাটাও, ভালো পরীক্ষা দাও আর লেখা চালিয়ে যাও এই কামনা করছি।

    [ জবাব দিন ]

  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)
       নভেম্বর ২১, ২০০৯ at ১০:৫১ অপরাহ্ন |

    তবুও স্বপ্ন দেখি…কলেজের বিরক্তিকর দিনগুলোতে অপেক্ষায় থাকি ছুটির! ভাইরে,দুইটা বছর যাইতে দেও,এইরকম একটা বিরক্তিকর দিন ফিরা পাওয়ার বদলে বসরা আর সমরখন্দ শহরও যদি লেইখা দিতে হয় তাইলেও আপত্তি করবানা-পাকা কথা দিতেছি মিলায় নিও।

    ইস আমাদের সময় যদি ক্যাডেট কলেজ ব্লগ থাকত!!!

    [ জবাব দিন ]

  7. মইনুল (১৯৯২-১৯৯৮)
       নভেম্বর ২২, ২০০৯ at ১:১৭ পূর্বাহ্ন |

    যথারীতি চমৎকার কবিতা …… তবে ছুটিতে হালকা লেখাপড়া করার চেষ্টা করো … তাহলে কলেজে গিয়ে একটু নিশ্চিন্ত মনে ক্রিকেট খেলতে পারবা ……

    [ জবাব দিন ]

  8. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       নভেম্বর ২২, ২০০৯ at ২:০৯ পূর্বাহ্ন |

    একটা কথা শুধুঃ
    কবিতাটা ছেড়োনা। যেভাবে পারো ধরে রেখো।
    যেভাবে পারো। অনেকদূরের ইংগিত আছে তোমার লেখায়।
    পৌঁছুতে হবে সেখানে।

    [ জবাব দিন ]

  9. তানভীর (৯৪-০০)
       নভেম্বর ২২, ২০০৯ at ১০:২৯ পূর্বাহ্ন |

    সুন্দর কবিতা। :thumbup:
    চালিয়ে যাও ভাই।

    [ জবাব দিন ]

  10. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       নভেম্বর ২২, ২০০৯ at ৫:০৯ অপরাহ্ন |

    ভাল করে ছুটি কাটাও… ছুটি তো ছুটিই… ছুটিতে আবার পড়াশুনা কিসের…
    ভাইরে, বড়ভাইয়ের এই উপদেশটা শুনিস না …

    [ জবাব দিন ]

  11. শোভন (২০০২-২০০৮)
       নভেম্বর ২২, ২০০৯ at ১১:৩৪ অপরাহ্ন |

    আমদের সময় ভ্যকেশন ছিল ঘুমানোর জন্য । আর তোদের সময় সিসিবিতে ব্লগ লেখার জন্য ।
    ধুমায়া লিখা যা ।
    কবিতা ভাল হইছে ।

    [ জবাব দিন ]

  12. মাহবুবা সোনিয়া (৯৭-০৩)
       নভেম্বর ২৪, ২০০৯ at ৫:৩৬ অপরাহ্ন |

    তবুও স্বপ্ন দেখি…কলেজের বিরক্তিকর দিনগুলোতে অপেক্ষায় থাকি ছুটির! ভাইরে,দুইটা বছর যাইতে দেও,এইরকম একটা বিরক্তিকর দিন ফিরা পাওয়ার বদলে বসরা আর সমরখন্দ শহরও যদি লেইখা দিতে হয় তাইলেও আপত্তি করবানা-পাকা কথা দিতেছি মিলায় নিও

    একদম সত্যি কথা…….

    [ জবাব দিন ]

  13. মাহবুবা সোনিয়া (৯৭-০৩)
       নভেম্বর ২৪, ২০০৯ at ৬:১২ অপরাহ্ন |

    কবিতা ভালো হয়েছে…… :) .

    [ জবাব দিন ]

  14. লুবজানা (২০০৫-২০১১)
       নভেম্বর ২৯, ২০০৯ at ২:১৩ পূর্বাহ্ন |

    না জেনেই যদি অচেনা দু’চোখ বন্ধ
    করে রাখে,হায়,স্বপ্ন বিফল কার দায়!

    অসাধারন লাগলো!

    [ জবাব দিন ]

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        নভেম্বর ৩০, ২০০৯ at ৩:২৯ অপরাহ্ন|

    তা তো লাগবেই… :grr: :grr:

    [ জবাব দিন ]

    লুবজানা (২০০৫-২০১১)
        নভেম্বর ৩০, ২০০৯ at ৪:০৪ অপরাহ্ন|

    কেন??? রেড এলার্ট!!!

    [ জবাব দিন ]

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


অভ্র প্রভাত ফোনেটিক ইউনিজয় ইংরেজী
(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard