random header image

অনেকদিন পর কবিতা:হাত বাড়িয়ে কার হাতে ছুঁই……?

অনেকদিন পর কবিতা!কোচিং এর জন্য ঢাকায় থাকি।ঢাকায় আসার পর আজকাল কবিতা লেখা হয় না।কলেজে থাকতে সবকিছু খুব সহজ মনে হত,বিছানায় শুয়ে অলস কল্পনায় যা হয় আর কি!ভাবতাম পাবলিক লাইব্রেরিতে চলে যাব,আজিজ মার্কেটে ঘুরাঘুরি করবো,লিটল ম্যাগে লিখবো!পড়াশোনার ব্যস্ততায় কিছুই করা হয় না।লেখক শিবিরের একটা পাঠচক্র ছিল গত সপ্তাহে,পোলাপাইন যেতে বলছিল…ক্লাসের জন্য যাওয়া হলো না!টি এস সি তে ভাইয়ারা আড্ডায় যেতে বলে…যেতে পারি না!সারাজীবন যে স্বপ্নগুলো দেখে আসছি,এখন হাতের কাছে রেখেও তার কাছে পৌছা হয় না!ভার্সিটির হলে থাকি,কোচিং করতে যাই ফার্মগেট…সারাদিনে কাজ এ দুটো ঘিরেই।অপরাজিতের অপুর সাথে জীবনকে মেলাবার চেষ্টা করি অবচেতনে।মাঝে মাঝে খুব ইচ্ছা করে লিখতে।দু’একটা লাইন হয়ত লেখা হয়…পরে আর আগানো হয় না!তবুও শেষ পর্যন্ত একটা লেখা হয়েই গেল!
******************************

হাত বাড়িয়ে কার হাতে ছুঁই,কার হৃদয়ে বুক-
চেপে ধরি,আলতো হাতে চাই ছুঁতে চিবুক?
কাক-শালিখের ঠোঁট!

শঙ্খচূড়ের বিষ ঢেলেছে,কার বাহুতে দাঁত?
কার থুথুতে রক্ত আসে,একদলা আঘাত?
আচমকা পায় চোট!

সি.কে. ঘোষ রোডের মাথায় মৌমিতা’দির বাসা
একটুখানি দেখার লোভে এই দূরে আসা
সাইকেলে চেপে!

বারান্দাতে মূহুর্তক্ষণ আসবে,হয়ত ছাদে
রাস্তাতে ঠায় রয় দাঁড়িয়ে-ভেতর যেতে বাঁধে
বুক উঠে কেঁপে!

সমস্যমান সহস্র ভয়,মৌমিতা কি জানে?
পুড়ছে কিশোর ভালোবাসার অদম্য এক টানে
স্বপ্ন দেখার লোভ,

সে যদি আজ না করে দেয়,আসতে করে মানা-
আর কোনদিন;অন্ধকারে ঘৃণারা দেয় হানা
কষ্ট পাবে খুব?

তবে এখন এসব ভাবার হয়না কোন মানে
এখন বাজুক ঘন্টা ধ্বনি মৌমিতা’দির কানে
খামখেয়ালীর সুর!

থাক বালকের বাম পকেটে স্বপ্নলোকের চাবি
বাল্যপ্রেমে মগ্ন হয়ে আকাশ দেখার দাবি
সোনালী রোদ্দুর!

৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫৩ votes, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

২৫ টি মন্তব্য

  1. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
       জুন ২৪, ২০১০ at ৩:০৭ অপরাহ্ন |

    মালেনাদি’রে খুব ভালা পাই।
    ১ম :D

    জবাব দিন

  2. তানভীর (৯৪-০০)
       জুন ২৪, ২০১০ at ৩:৩০ অপরাহ্ন |

    তোমার অন্য কবিতাগুলোর মত এই কবিতাটাও ভালো লেগেছে শাহরিয়ার।
    আশা করি তোমার স্বপ্ন-পূরণ হবে, ভালো কোথাও ভর্তি হতে পারবা।

    তবে, এখানে মনিকা বেলুচ্চির ছবিটা কবিতার প্রতি মনযোগ সরিয়ে নেয়ার ভূমিকা নিবে বলেই আমার মনে হয়। এখানে সাইকেলে করে কেউ কারও প্রতীক্ষায়- এটা বুঝানোর জন্য অন্য সাধারণ কোন ছবি ব্যবহার করতে পারতা- নেটে খুঁজলে এরকম ছবি পেতেই পার। :)

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ২৪, ২০১০ at ৪:২৫ অপরাহ্ন |

    :P :P চেঞ্জ করে দিলাম ভাইয়া…থ্যাঙ্কু!!

    জবাব দিন

    সাকেব (মকক) (৯৩-৯৯)
        জুন ২৬, ২০১০ at ৫:৩৭ অপরাহ্ন |

    তবে, এখানে মনিকা বেলুচ্চির ছবিটা কবিতার প্রতি মনযোগ সরিয়ে নেয়ার ভূমিকা নিবে বলেই আমার মনে হয়।

    ছি!তানভীর, সবাইকে নিজের মত ভাবো কেন? তীব্র প্রতিবাদ জানাচ্ছি :mad:

    শাহরিয়ার, কবিতা খুবই ভালো হইসে…আহা, বাল্যপ্রেম!

    জবাব দিন

    টুম্পা (অতিথি)
        জুন ২৮, ২০১০ at ১১:৪৭ পুর্বাহ্ন |

    ছি!তানভীর, সবাইকে নিজের মত ভাবো কেন? :grr: :grr:

    জবাব দিন

  3. নাজমুল (০২-০৮)
       জুন ২৪, ২০১০ at ৪:৪৫ অপরাহ্ন |

    কবিতা ভালো লাগলো :clap:
    আগে কি অন্য কোনো ছবি ছিল ??
    আমাকে একটু মেইল কর তো ভাইয়া
    shawkath1238@gmail.com

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ২৪, ২০১০ at ৬:১৮ অপরাহ্ন |

    মালেনা’র পোস্টার টা ছিল আরকি!!!মালেনা আর সাইকেল বালক! :D

    জবাব দিন

  4. মইনুল (১৯৯২-১৯৯৮)
       জুন ২৪, ২০১০ at ৫:০৮ অপরাহ্ন |

    থাক বালকের বাম পকেটে স্বপ্নলোকের চাবি
    বাল্যপ্রেমে মগ্ন হয়ে আকাশ দেখার দাবি
    সোনালী রোদ্দুর!

    আহা বাল্য প্রেম ……

    জবাব দিন

    রফিক (৯৩ - ৯৯)
        জুন ২৪, ২০১০ at ৯:২২ অপরাহ্ন |

    অফ টপিক : মইনুল ভাই আপনের প্রোফাইল পিক দেখে এন্ড্রু সাইমন্ড এর কথা মনে পরে :)

    জবাব দিন

  5. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)
       জুন ২৪, ২০১০ at ৯:৩২ অপরাহ্ন |

    মৌমিতা কে???

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ২৫, ২০১০ at ২:২৭ অপরাহ্ন |

    এলাকার বড় ভইন টাইপ :P

    জবাব দিন

  6. তৌফিক (৯৬-০২)
       জুন ২৪, ২০১০ at ৯:৪১ অপরাহ্ন |

    মমুসিং-এর পোলা? কবিতা ভালো হইছে।

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ২৫, ২০১০ at ২:২৭ অপরাহ্ন |

    রোডের নামে বুঝলেন বুঝি??

    জবাব দিন

  7. আহমদ (৮৮-৯৪)
       জুন ২৪, ২০১০ at ৯:৫৭ অপরাহ্ন |

    কবিতা ভাল হয়েছে।
    ২য় ছবিটা দারুন ছিল।

    জবাব দিন

  8. জুনায়েদ কবীর (৯৫-০১)
       জুন ২৫, ২০১০ at ৪:৩৯ পুর্বাহ্ন |

    ভালো কোথাও আগে ভর্তি হয়ে নাও, এরপর টিএসসি, আজিজ মার্কেট, লিটল ম্যাগ…এর জন্য অনেক সময় পাবে…শুভকামনা রইল… :thumbup:

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ২৫, ২০১০ at ২:২৮ অপরাহ্ন |

    থ্যাঙ্কু ভাইয়া!

    জবাব দিন

  9. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)
       জুন ২৫, ২০১০ at ৩:৫০ অপরাহ্ন |

    তুমি তো রেডবুকের নতুন নিয়মের হাত থেকে জাস্ট বেঁচে গেছো…

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ২৬, ২০১০ at ৬:৩৫ অপরাহ্ন |

    কোন নিয়ম?? :-? :-?

    জবাব দিন

  10. টুম্পা (অতিথি)
       জুন ২৮, ২০১০ at ১১:৫৮ পুর্বাহ্ন |

    ভালো লেগেছে কবিতাটা, ছোট ভাইয়া। সাথে ছবি দেওয়ার ব্যাপারটাও আমার বেশ পছন্দের। অনেক সময় সত্যিকার কিছু করার চাইতে অলস কল্পনাই বেশি ভাল্লাগে…

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুন ২৮, ২০১০ at ৬:৫৮ অপরাহ্ন |

    B-) B-)

    জবাব দিন

  11. ইফতেখার সিদ্দিক ((০৪ - ১০))
       জুলাই ২, ২০১০ at ৩:৫১ পুর্বাহ্ন |

    ভাল লাগল, চালিয়ে যা।

    জবাব দিন

  12. শোভন (২০০৪-২০১০)
       জুলাই ১৩, ২০১০ at ৪:৫৫ অপরাহ্ন |

    dosto moumita re ekhono vulbar paros nai?

    জবাব দিন

    শাহরিয়ার (২০০৪-২০১০)
        জুলাই ১৪, ২০১০ at ৯:৫১ অপরাহ্ন |

    :P :P ….ওরে তোর মনে আছে???

    জবাব দিন

  13. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)
       সেপ্টেম্বর ২৮, ২০১০ at ১১:১৬ পুর্বাহ্ন |

    বাহ্‌!
    শাহরিয়ার, এই-ই হলো নাগরিক অনুষঙ্গগুলোর সংগে কবির পরিচয়, মুখোমুখি হওয়া, ধাক্কা খাওয়া। খেয়াল করে দেখবে ঢাকার রুক্ষতা কোমলতা নারীর সাহচর্য ( বা তার সম্ভাবনা ) সমস্তটাই তোমার কাব্যভাষাকে একটানে নতুন একটা জায়গায় নিয়ে এসেছে।
    ভীষণ নাগরিক এই ভাষা। ভীষণ আধুনিক। এসব ছেড়ে পিটি প্যারেডের দেশে চলে যাচ্ছো বলে আমার একটু আফসোস হচ্ছে।

    জবাব দিন

  14. শাহরিয়ার (২০০৪-২০১০)
       সেপ্টেম্বর ২৯, ২০১০ at ১:২৪ পুর্বাহ্ন |

    পিটি প্যারেডের দেশ… :no: :no:

    জবাব দিন

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard