random header image

কোন বিষাদে মৌনি তুমি…..

কোন বিষাদে মৌনি তুমি একলা দাড়াও নদীর ধারে?
নৌকা চড়ো না,কার অপেক্ষায়?
এখন এমন ভুল প্রহরে দুঃখ ছড়াও আকাশ জুড়ে
পশ্চিমে লাল আবীর ফেলে একলা দাড়াও,একলা কেন?
কার চোখ থেকে ভীষন উদার চুলগুলোকে আগলে রাখো
ঝলমলে সাদা স্কার্ফের আড়ালে?
মৌনি তুমি কি রাত জেগেছিলে কোন ফাল্গুনে পূর্ণিমায়?
দেখেছো কখনো মেঘ ও রোদের গাঢ় অভিমানে
বিকেল হয়েছে?
তোমার হাতে ফুল তুলে দিলে অহঙ্কারী মেয়ের মতোন
অবহেলে কি ছুড়ে ফেলে দিলে গোলপুকুরের স্বচ্ছ জলে?
কিংবা রেখেছ হাতের মুঠোয় সারারাত ভরে?ভোরে জেগে তুমি
ঘ্রাণ নিয়েছিলে বাসি ফুলেদের?
সূর্য কখনো তোমার সাদা শেমিজ দেখেছে?
লোভীর মতন অন্ধ হয়েছে?
মৌনি তুমি শক্ত করোনা তোমার চোয়াল,রাগ করো না
রাস্তার পাশে বখাটে যুবক শিষ বাজালে রাগ করো না
বরং তোমার ভালোবাসাময় চোখ দিয়ে তাকে করুনা করো।
কেউ কখনো আঘাত দিলে সাজিয়ে রেখো যত্ন করে
বুকের মধ্যে মিউজিয়ামে।
মৌনি কেন আমায় ডাকোনি সেদিন বিকেলে
আমি সিগারেট ধরিয়েছি দেখে কেন এসে তুমি
ছুঁড়ে ফেললে না ঠোঁট থেকে কেড়ে?
আমাকে কি তুমি ভালোবাসো না?বুক ছুঁয়ে বলো-
সত্যি আমাকে ভালোবাসো না?

[একজন কবির সবগুলো কবিতাই হয়তো তার নিজের প্রিয় হয়।কিন্তু কিছু কবিতা তার নিজস্ব প্রিয়,একান্ত আপন।অন্যদের কেমন লাগবে জানি না,এই কবিতাটির প্রতি আমার বিশেষ পক্ষপাতিত্ব আছে,ব্যক্তিগত দুর্বলতা।এটি বোধ হয় আমার সবচেয়ে বেশী অনুভূতি নিয়ে লেখা কবিতা।ধন্যবাদ]

১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫১ vote, average: ৫.০০ out of ৫ (ভোট, ৫.০০/ ৫)
রেটিং করার জন্য আপনাকে রেজিস্টার্ড সদস্য হতে হবে
Loading ... Loading ...
প্রকাশিত লেখা বা মন্তব্য সম্পূর্ণভাবেই লেখক/মন্তব্যকারীর নিজস্ব অভিমত। এর জন্য ক্যাডেট কলেজ ব্লগ কর্তৃপক্ষকে কোনভাবেই দায়ী করা চলবেনা।

৫ টি মন্তব্য

  1. তারিক
       অগাষ্ট ৩১, ২০১০ at ১০:৪৩ অপরাহ্ন |

    রে ১ম হইসি দেখি দারান পইরা কমেন্ট করতাসি :tuski:

    [ জবাব দিন ]

  2. তারিক
       অগাষ্ট ৩১, ২০১০ at ১০:৪৬ অপরাহ্ন |

    হ ভালাই,খুবি ভালা :just: :thumbup:

    [ জবাব দিন ]

  3. কিবরিয়া (২০০৩-২০০৯)
       অগাষ্ট ৩১, ২০১০ at ১১:০৮ অপরাহ্ন |

  4.    সেপ্টেম্বর ১, ২০১০ at ১২:১২ পুর্বাহ্ন |

    শাহরিয়ার তোমার এই কবিতার প্রতি বোধ করি আমার একটু পক্ষপাত জন্মে গেল..অসাধারণ আবেগ মাখা প্রতিটি লাইন….তোমাকে অভিনন্দন

    [ জবাব দিন ]

  5. লুবজানা (২০০৫-২০১১)
       সেপ্টেম্বর ৮, ২০১০ at ১:৩৬ পুর্বাহ্ন |

মন্তব্য করুন :

আপনার ই-মেইল ঠিকানা কখনোই প্রকাশ করা হবেনা অথবা শেয়ার করা হবেনা। দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা। আবশ্যিক তথ্যগুলো * চিহ্নিত করা আছে।

*
*
:) :( :P :D :)) :(( =)) :clap: ;) B-) :-? :grr: :boss: :shy: x-( more »


(বাংলায় টাইপ করতে ctrl+g চাপুন। একটি শব্দ লেখা শেষে স্পেস বার চাপুন। তাহলেই ইংরেজী থেকে শব্দটি বাংলায় রুপান্তরিত হবে।একই শব্দের একাধিক বানান অপশন দেখতে শব্দটির উপরে মাউস রেখে ক্লিক করুন)
Ekushey Inline virtual Bangla keyboard