তোমাদের কোলাহল ছেড়ে-
বহুদূরে যেতে চাই
নোংরা ধ্বংসস্তুপে পঁচতে চাই না আর!
থাকতে চাই না আর-
এই ধূলোর নগরে,
স্বার্থপর কলুষিত পতঙ্গের মত মানুষের মাঝে!
দূষিত শহর ছেড়ে দূরে চলে যাব
আকাশের পথ ধরে,
যেখানে নক্ষত্ররা মরে যায়
লাশ হয়ে থাকা নক্ষত্রের শহরে!
নির্জন একাকিত্বে-
যেখানে কেউ নাই আর,
আমি ছাড়া-সব মিথ্যে!
সেই ছায়াপথে,নতুন পৃথিবী,কাব্যময়!
ক্রুশোর সেই দ্বীপ,নিভৃতে ঘুরে বেড়াব আমি
সাগরের বালুবেলায়,ভেজা খালি পা’য়-
নষ্ট আমার সব পাপ ধূয়ে,ঘরে ফিরব,
আমার গুহার মতন ঘরে,নির্জন সন্ধ্যায়!
নিশ্চুপ,নিথর,নিস্তব্ধ রাত্রির নিরবতা ভেঙ্গে
বুনো কোন নিশাচরের ডাক,
কিংবা শঙ্খচিলের কর্কশ ডাকে,-ক্লান্ত দুপুরে
ঘুম ভেঙ্গে জেগে দেখব
তুমিও আসিয়াছ আজ আমার বন্দরে!



(৩ভোট, ৩.৬৭/ ৫)
৯ টি মন্তব্য
কবিতাটা খুব সুন্দর হয়েছে। খুব ভাল লাগল। চালিয়ে যাও।
“লাশ হয়ে থাকা নক্ষত্রের শহরে নক্ষত্রের মৃত্যু”
[ জবাব দিন ]
এই দুইটা লাইন বেশি মনযোগ কাড়ে।
[ জবাব দিন ]
ধন্যবাদ ভাইয়া!
[ জবাব দিন ]
সুন্দর তো!
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
hmm ageo porsi aeta tokhon e valo lagse sunil khub valo kobita lekhe r uponnas to bolar dorkar nae.dhonnobad shariar vae aeta likhar jonno karo kono kobita pore valo laglae obossoy blog e lekhe share korben shariar vae er moto
[ জবাব দিন ]
ভাইয়া এইডা সুনীল লেখে নাই!!!
[ জবাব দিন ]
[ জবাব দিন ]
[ জবাব দিন ]