random header image

Yearly Archives — ২০০৮

২০০৯:- পিলান পোগ্রাম…

২০০৮ এর প্রথম তিন ভাগের দুই ভাগ ভালো কাটে নাই। হাইড আউটে ছিলাম পুরা পাঁচ মাস। বাসা ত্যাগ করেছিলাম। এই পুরা সময় নিজের মাথা বের করছি শুধু ব্লগে আর মেসেঞ্জারে। শেষের দিকটা আবার ভালো কাটছে। ঘরের ছেলে ফিরে আসলাম ঘরে। আম্মু- আব্বুও বেশী ঘাটায় না এখন। পুরা বছর জুড়েই প্রেমের গ্রাফ ছিল নিম্মমূখী।
বছরের উল্লেখযোগ্য [...]

শেখ আলীমের হাইকু -১

শেখ আলীমের হাইকু -১
সাকুরার দেশে শেখ আলীমের হাইকু
পাঁচ সাত পাঁচ শব্দে সূচিত বর্ণ মালা
তিন পঙক্তিতে অবলোকনের বিশ্ব জানালা।
বর্ষায় ধোয়া একটি কদম কলি
আনত আঙ্গুল মেহেদী লতানো করপুটে দেই তুলি
শ্রাবণে এ কোন অমোঘ নিমজ্জন।

প্রেমিকার ঠোঁটে নিউইয়ার উদযাপন

সবুজ নিবিড় বনের মাঝে
তুমি আমি এতো কাছে,
ক্যাম্পফায়ারের আগুন আঁচে
তোমার মায়াবী মুখ, আরো মোহনীয় লাগে
যেন এমন রহস্যময়ী কেউ দেখেনি আগে।
তুমি আমি আরো ঘন হয়ে বসি
দুজনে মিলে বিগত বছরের,
ভালোবাসার হিসেব কষি।

খুব ভয়ের সাথে স্বপ্ন দেখছি বাংলাদেশের জয়ের…

দিন বদলের ছোয়ায় এবার সামিল হয়েছে আমাদের ক্রিকেট টিম। শ্রীলংকার বিরুদ্ধে টেস্টে প্রায় অস্বম্ভব এক স্বপ্ন দেখাচ্ছে তারা। ৪র্থ ইনিংসে ৫২১ রানের অতিমানবীয় এক টার্গেট সামনে রেখে যেভাবে ব্যাটিং করছে, মোকাবেলা করছে মুরালিধরণকে,অন্য যে কোন দেশ এমন কি স্মিথ এর সাউথ আফ্রিকাও তা করতে পারলে গর্বিত হয়ে যেত, প্রথমে আশরাফুল, তারপর সাকিব, মুশফিক…আশা করছি আমাদের [...]

নস্টালজিয়াঃ ভুলিতে চাই না আমি, ভুলি কেমনে?

জ়ীবনে বন্ধু আসে কয়েকটা স্তরে। আমার এক স্কুলে বেশিদিন থাকার কপাল হয়নি। আব্বু সামরিক বাহিনীতে চাকুরী করতেন বলে ঢাকা, খুলনা, চট্টগ্রাম এর স্কুলে ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত আল্লাহ রহমতে পাঁচ বছরে চার বার স্কুল পরিবর্তন করতে হয়েছে। বছরের মাঝখানে স্কুলে ভর্তি হবার কারণে রোল নম্বর আসত ১৪৪ বা ততোধিক। ফলাফলঃ পিছনের বেঞ্চে পোংটা [...]

আওয়ামী সরকারের যে সব বিষয় বোঝা উচিৎ

সিসিবি তে এটা আমার প্রথম লেখা। যদিও আমার প্রথম লেখা হওয়ার কথা ছিল লিন্ডাও সম্মেলনের ওপর, কিন্তু বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমার মনে হল এই রকম একটা লেখা দেয়া দরকার।
আমি প্রথমেই বলে নিতে চাই যে আমি কোন রাজনৈতিক বিশেষজ্ঞ নই, আমি পদার্থবিদ্যার একজন সামান্য ছাত্র। বেশিরভাগ ক্ষেত্রেই রাজনৈতিক সমীকরণ আইন্সটাইনের ফিল্ড ইকুয়েশন এর চেয়ে কোন [...]

জীবনের গল্প – ৩

জীবনের গল্প – [১] [২]

সাগর
আমার সবচেয়ে কাছের একজন মানুষের কথা আজ বলব, যাকে সেই ছোটবেলা থেকে দেখে এসেছি। সঙ্গত কারনেই ছদ্মনাম ব্যবহার করলাম কারন আমিও ওর মতই ওকে কারো করুনার পাত্র বানাতে চাই না। প্রথম যেদিন ও কলেজে পা রাখল সেই দিন থেকেই ওর সাথে আমার খুব আন্তরিক একটা সম্পর্ক হয়ে দাড়াল, ঠিক কি কারনে [...]

লিভারপুলঃ শিরোপার সম্ভাবনা বাড়ছে!!!

(নির্বাচন পরবর্তী লেখা হিসাবে আর কয়েকদিন পরে লেখাটা দেয়া উচিত ছিলো। ভাব গম্ভীর লেখাগুলোর মাঝখানে একটু হালকা লেখা দিতে চেয়ে ছিলাম। কামরুল আর আমার আতেঁল ছোট বোনের বুদ্ধিতে আমির খানের ‘গজনী’ দেখলাম। কামরুল বললো একটা রিভিউ দিতে। কিন্তু সানা ভাই এর নির্বাচনী live text এর সাথে সাথে গজনী দেখছিলাম। বার বার থামতে হচ্ছিলো। ওই কারনেই [...]

একটা মন খারাপ করে দেয়া খবর

সকাল থেকে মনটা খুব খারাপ। বঙ্গোপসাগরে ৩০০ বাংলাদেশী নিখোঁজ। ভারতের আন্দামান ও নিকোবর দীপপুঞ্জের কাছে বঙ্গোপসাগরে ৩০০ বাংলাদেশী নিখোঁজ রয়েছে। তারা পানিতে ডুবে মারা গেছেন বলে আশংকা করা হচ্ছে। প্রতারক দালালের খপ্পরে পরে ৪৪৫ জন বাংলাদেশী মালয়শিয়া যাবার জন্য সমুদ্রপথে রওনা হয়েছিল। মধ্যসাগরে দালালরা তাদের অন্য একটি নৌযানে তুলে সটকে পড়ে। খাবারের অভাবে ৭ জন [...]

রম্য আমার কম্ম্য নয়…!

আমার অনেক দিনের শখ একটি রম্য রচনা লেখার। কিন্তু কখনো সাহস করে লেখা হয়ে ওঠেনি…
অনেকে আছেন যারা ‘রম্যরচনা’ শিরোনামে কোন লেখা দেখলে ভ্রু কুঁচকিয়ে সেসব পড়তে শুরু করেন, ভাবটা এমন যেন- ‘এরা আর কি রম্য রচনা লিখবে??? এসব তো ছিল আমাদের সময়ে…ইন দ্যা ইয়ার নাইনটিন…’ কেউ আবার আছেন এক কাঠি সরেস, পুরো ব্যাপারটাকে ব্যক্তিগতভাবে নিয়ে [...]

শেখ হাসিনা, নির্বাচনী সফর ও আমি

তখন আমি সংবাদে। অর্থনীতি নিয়ে রিপোর্ট করি। ১৯৯৬ এর নির্বাচন। মনে হলো নির্বাচনী সফরে যাই একটা। চিফ রিপোর্টার কাশেম ভাই আমাকে দিলেন অ্যাসাইনমেন্ট। শেখ হাসিনার সঙ্গে যেতে হবে সিলেট। সড়ক পথে কুমিল্লা হয়ে। সকালে ধানমন্ডি থেকে রওয়ানা দিলাম। লম্বা গাড়ি বহর। দুই মাইক্রোবাসে আমরা সাংবাদিকরা।
গাড়ির সামনের সিটে ইত্তেফাকের শফিক ভাই (এবার চাদপুর থেকে নির্বাচনে দাঁড়িয়ে [...]

আমি খুব ভয় পাই

সানা ভাই,তৌফিক ভাই ও মান্নান ভাইয়ের বিদগ্ধ জ্ঞানপ্রসূত আলোচনার পর আমার ক্ষুদ্র মস্তিষ্কজাত চিন্তা-ভাবনা এইখানে সবার সাথে শেয়ার করতে বুকটা ঢিব ঢিব করছে।
তার চেয়েও বেশি ভয় পাইছি এবারের নির্বাচনের ফলাফল দেখে। বাঙালী বরই আজিব জাতি! আমি নীতিগত ভাবে বঙ্গবন্ধু ও তার দলকে সাপোর্ট করি, এবং অবশ্যই হুজুগে নয়। এই ফলাফলে আমার খুব বেশি খুশি হবার [...]

রাজাকারদের বিচারঃ জিজ্ঞাসা ও আশংকা

প্রথমেই ক্ষমা চেয়ে নেই। আমি এ ব্যাপারে বিশেষজ্ঞ নই। তার উপর যে বিষয়ের উপর লিখব, তার জন্য যতোটুকু গবেষণা আর সময় দেয়া প্রয়োজন তাও দেইনি। তবু লিখছি। কারণ, যারা এ ব্যাপারে ভালো জানেন, আশা রাখি, তারা কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত দেবেন। আর আমার মতো নাদানেরা শিখতে পারবে। ব্লগ বলার চেয়ে বরং এটাকে থ্রেড ইনিসিয়েশন বলাই [...]

উত্তপ্ত কড়াই থেকে জলন্ত চুলায় : এক

আমরা কি উত্তপ্ত কড়াই থেকে জলন্ত চুলায় পরিলাম? ২৯ ডিসেম্বরের জনরায় দেখিয়া, পড়িয়া এবং জানিয়া আমার প্রাথমিক প্রতিক্রিয়াটা এই রকমই দাঁড়াইয়াছে।
জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পাইয়া ২০০১ হইতে ২০০৬ পর্যন্ত চারদলীয় জোট সরকারের অপশাসনে পিস্ট হইয়া রীতিমতো চিড়াচেপ্টা হইয়া গিয়াছিলাম আমরা। দুর্নীতি-সন্ত্রাসের লাগামহীন বিস্তার দেশকে নৈরাজ্যের শেষপ্রান্তে নিয়া গিয়াছিল। গ্রেনেড-বোমা নিয়া একদল মধ্যযুগীয় জঙ্গি [...]

বিদেশের মাটিতে একটা গর্বের দিন

আজকে বিদেশের মাটিতে একটা গর্বের দিন। বুক ফুলিয়ে সবাইকে বলেছি যে আজ বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছে। এবং নির্বাচনে বাংলা বিরোধী, ধর্মব্যবসায়ী ধরাশায়ী হয়েছে। গর্বে বুকটা ফুলে উঠেছিল। আর চোখটা কেমনজানি ভিজে আসছিল।
স্যালুট সেক্টর কমান্ডারদেরকে। তারা আবার ৭১ এর মতো বিজয়ী হয়েছে। বাংলার মানুষ তাদের প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেয়নি। নিজামী, মুজাহিদকে আবার বাংলার [...]