আমার বেসিকে কিছু প্রব্লেম আছে। বছরের এগারো মাস যখন ব্লগ লিখার আইলসামিতে ভুগি তখন শুধু পরীক্ষা সামনে আসলেই লিখতে লিখতে কী বোর্ড ভাইংগা ফেলতে ইচ্ছা করে। সামনে আর মাত্র দুইদিন। কাজেই আমি লিখতে বসলাম। দেখি দুই একটা কী বোর্ড ভাংগতে পারি কীনা।
ক্লাস নাইন ফর্ম বি। টার্ম এন্ড পরীক্ষার কোন একটা বিষয়ের অবজেক্টিভ পার্ট চলছে। গার্ড খুব সম্ভবত সালাম স্যার।
চারদিক শুনশান।
