ক্যাডেট আমি আমার কেন পাখির মত মন ….

আমার লেখা পড়ার হাতে খড়ি আমার মেজ মামার হাতে। মামার হাত ধরেই আমার শিক্ষা জীবনের সবচেয়ে সেরা অর্জন-ক্যাডেট কলেজে ভর্তি হতে পারা। গ্রামের স্কুল থেকে পড়াশুনা করে ক্যাডেট কলেজের মতো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারা বোর্ডে মেধা তালিকায় স্থান পাওয়ার চেয়ে কোন অংশে কম নয়। আমাদের এলাকায় খবরের কাগজ পড়ার অভ্যেস হাতে গোনা কয়েকটা পরিবারের মধ্যে ততদিনে গড়ে উঠেছে। তাও পাচ কিলোমিটার রাস্তা হেটে যেয়ে লঞ্চ ঘাটে সিরিয়াল দিয়ে বসে থেকে একটা খবরের কাগজ পাওয়া যেত।

বিস্তারিত»

টুশকি ২

টুশকি [১] [৩]

১. ক্লাস সেভেনের ফয়সালের কাছ থেকে লুকিয়ে রাখা হাতঘড়ি সিজ করার পর জুনিয়র প্রিফেক্ট আরাফাত ভাইয়ের মন্তব্য, “ঘড়ি তো ঘোড়া হয়ে গেছে ফয়সাল”।

২. সাইফুল ইসলাম স্যার (বাংলা) কক্ষনও ইংরেজি শব্দ উচ্চারণ করতেন না। অহর্ণিশ আমরা যেসব ইংরেজি শব্দ বাংলায় ব্যবহার করি উনি তাও করতেন না। যেমন:
“আমাকে একটা লৌহ গোলকযুক্ত কলম (বলপেন) দাও তো”।

বিস্তারিত»

শিরোনাম নাই!

তোমাদের কোলাহল ছেড়ে-
বহুদূরে যেতে চাই
নোংরা ধ্বংসস্তুপে পঁচতে চাই না আর!
থাকতে চাই না আর-
এই ধূলোর নগরে,
স্বার্থপর কলুষিত পতঙ্গের মত মানুষের মাঝে!

দূষিত শহর ছেড়ে দূরে চলে যাব
আকাশের পথ ধরে,
যেখানে নক্ষত্ররা মরে যায়
লাশ হয়ে থাকা নক্ষত্রের শহরে!

নির্জন একাকিত্বে-
যেখানে কেউ নাই আর,
আমি ছাড়া-সব মিথ্যে!

বিস্তারিত»

A-ve Blood Needed

Dear All

Our friend Morshed’s (BCC-450) father had a fatal road accident yesterday and is admitted to Bangladesh Medical College ICU. He needs blood immediately , blood group: A -ve. I plea to stand by his side those who have A-ve blood group. Contact Morshed @ 01716882606.Thanks.

Regards,

Shafi.

বিস্তারিত»

আমার প্রথম ভালোবাসা

(শুরুর কথাঃ ক্যাডেট কলেজের প্রাতঃরাশে মাথাপিছু পরোটা বরাদ্দ থাকত তিনটা। ক্লাস সেভেনে লিকেলিকে শরীরের পেটরোগা আমি সবগুলো খেতে পারতাম না। ২৯ তম ব্যাচের শ্রদ্ধেয় বড়ভাই ও তৎকালীন টেবিল লিডার আবুল হোসেন ভাই ব্যাপারটি খেয়াল করলেন। ফরমান জারি করলেন, এখন থেকে আমার চারটা খেতে হবে, তার একটা সহ। আমার ভালোবাসার শুরু এখানেই।)

সকালবেলা পিটির পর গোসল সেরে যখন খাকি ড্রেসটা পরতাম মনে হত, দুনিয়া খেয়ে ফেলি।

বিস্তারিত»

এই পথ যেন না শেষ হয়…

দুই হাজারেরও কিছু বেশি দিন ক্যাডেট কলেজে কাটাইয়া আসিবার পরও আমার কেবলই মনে হইতে লাগিলো -ইস, আরেকবার ফিরিয়া গিয়া আরো দুই হাজার দিন থাকিয়া আসিতে পারিলে বেশ হইতো। কিন্তু এই জীবনে তাহা আর হইবার নয়। আমার বুক ফাটিয়া কেবলই কান্দন আসিতে লাগিলো। হায় আমি একি হেরিলাম।

তার পর বহু বৎসর কাটিয়া গিয়াছে। চা বাগান আর পাহাড় ঘেরা সেই ছাপ্পান্ন একর স্থানে থাকিতে আমার দুই কর্ণের উপরে যেইখানে কেশরাজির আভাস মাত্র ছিলোনা,

বিস্তারিত»