কেন যেন মনে হচ্ছে নিউজিল্যান্ড এর আজকে খবরই আছে। ক্লাসের ফাঁকে খেলার খবর নিচ্ছিলাম অনেকটা কলেজে থাকতে আইসিসি সেমিফাইনালের মতই মনে হচ্ছিল। একে একে যখন উইকেট পড়ছে চিৎকার করতে পারছিনা। আস্তে আস্তে মুখটা হাসিমুখ হয়ে গেল। এক ভাইয়াকে ফোন করে বললাম ৭৯ রানে ৬ উইকেট। ভাইয়া পাত্তা দিলনা ও আচ্ছা। বললাম বাংলাদেশ ব্যাট করছে না বল করছে। আমি নিশ্চিত ওনার চোখ বড়বড় হয়ে গিয়েছিল। এরপর অনেকক্ষণ না দেখে এসে দেখি ২০০ হয়ে গেছে।
বিস্তারিত»বাংলাদেশের ক্রিকেট এবং ১ জন আশরাফুল…
অনেক আগে থেকেই আমি খেলাধুলার প্রতি একটু বেশি মনযোগী। পত্রিকা হাতে নিয়ে প্রথমেই খুলি খেলার পাতা, টিভি তে প্রথমে দেখি খেলার চ্যানেল, ইংলিশ প্রিমিয়ার লীগ, স্পানিশ লীগ সব খেলা দেখি। ফ্যান্টাসী প্রিমিয়ার লীগে টীম করি। কলেজে সব খেলাই খেলেছি। ফুটবল আর আথলেটিক্স মিটে গেছি।
এই খেলা প্রীতি আরো বেড়ে গেলো ৯৭ এ। বাংলাদেশ এর আইসিসি জয়ের পর। বাংলাদেশ, বাংলাদেশ করে ক্রিকেট এর সব আমাদের মুখস্ত।
আমার জীবন আমাদের জীবন : থমকে যাওয়া মুহূর্ত
আমার জীবন, আমাদের জীবন : হৃদয় ভাঙ্গার কাল
১. বেলাল স্যারের (রসায়ন) উপস্থিতি আমার জন্য কখনোই আরামপ্রদ নয়। এর কারণ সম্ভবত উনার আনপ্রেডিক্টেবল আচরণ। কখন কোন কথায় মাইন্ড করেন আর কখন কোন কথার উত্তরে যে হাসি আশা করেন বুঝতে পারতাম না। একদিন কি মনে করে যেন স্যার আমাদের ক্লাসের অন্যতম ধার্মিক ক্লাসমেট জামালকে একটা সমস্যা টাইপ প্রশ্ন করে বসলেন। সিরাজগঞ্জের (অথবা পাবনা,
বিস্তারিত»