কলেজে থাকতে কিছু সাহিত্য চর্চা করার চেষ্টা করতাম। কলেজ থেকে বের হয়ে সেগুলো সব বন্ধ ছিলো। ধন্যবাদ সিসিবি কে। আবার লেখা পড়া বা লেখার চেষ্টা করতে পারছি। বিভিন্ন সাহিত্য সাইট গূলো ঘাটাঘাটি করার অভ্যাসটা আবার কিছুটা ফিরে আসছে। সেদিন এরকম ১ টা সাইট এ কিছু খুব সুন্দর লাইন পেলাম। ভাবলাম সবার সাথে শেয়ার করা যায়। প্রথমে ভেবেছিলাম, অনুবাদ করে দেই। পরে দেখলাম আমি অনুবাদ করলে মূল ফিলিংস টা থাকবে না (আমি তো আর তারেক না)।
বিস্তারিত»কেমন দেখলাম বাংলাদেশ
বাংলাদেশ ঘুরে এলাম। প্রায় দু’টি মাস ধরে দেখলাম আমার দেশকে; বড় আবেগে, বড় উচ্ছাসে।
প্রবাসে যারা আছেন, দেশের প্রতি তাদের টানটা বোধকরি বেশ বেশিই থাকে। দেশকে তারা মিস করেন বেশি, তাই দেশের মাটিতে পা দিতেই ফিলিংসে উথলে পড়ে তাদের।
আমিও তাদেরই একজন। এক বছর পর দেশে গিয়ে তাই দেশপ্রেমের জোয়ারে ভেসে যাচ্ছিলাম যেন। ঢাকার রাস্তায় নিঃসংকোচে ঘুরে বেড়িয়েছি দিবানিশি, সবুজ শ্যামল দেশটাকে নিয়ে যত্রতত্র ভেবেছি,