কবিতাঃ তোমার কোন ছুটি নাই…!!!

আমি কবিতা মোটেই হজম করতে পারি না, হয়ত আমার জীবন ছন্দহীন-অন্তমিলহীন তাই…কারও কবিতা পড়ে তাই যখনই কমেন্ট করেছি- বেশীরভাগ করেছি না বুঝে, কিংবা তার সাথে সম্পর্কের পয়েন্ট আপ করার জন্য… 😉

কবি বলে গেছেন, ‘…কবিতা তোমায় দিলেম আজ ছুটি…পূর্ণিমার চাঁদ যেন ঝলসান রুটি…’ কিন্তু আমার কাছে পূর্ণিমার চাঁদকে কখনও ঝলসান রুটির মত মনে হয় নি…আর যদি কল্পনাই করব, তাহলে ঝলসান রুটি কেন? এর চেয়ে বরং পোচ করা ডিমের কুসুম কল্পনা করা ভাল…অনেক বেশি ক্যালরি!!

বিস্তারিত»

সাম্প্রতিক চলচ্চিত্র ভাবনা

১.
মাত্র দু’বছর আগেও এদেশের তরুণ প্রজন্মেরর একজন কবি লিটল ম্যাগ কিংবা দৈনিকে তার কবিতা ছাপা হবে কিনা এই চিন্তা নিয়ে ঘুমাতে যেতেন। এবং মোটামুটি একটা স্বপ্নমিশেল কাব্যবন্দী ঘুম হতো। এদেশের তরুণ প্রজম্ন এখনও ঘুমাতে যান। তবে আবহটা একটু ভিন্ন। এখন তাদের চোখের স্বপ্ন রূপালী, এখন তাদের ফ্রেমবন্দী ঘুম। দেশে একটি নিরব বিপ্লব ঘটে গেছে। সেলুলয়েড বিপ্লব।

যিনি গান লিখছেন, যিনি সুর দিচ্ছেন,

বিস্তারিত»

আজিজের বিয়ে

আজ ছিল আজিজের বিয়ে। সিলেটের অনেকেই আজ দেখেছে ক্যাডেটরা কত মজা করতে জানে। পুরো বিয়ের আসর মাতিয়ে রেখেছিল সিলেট, রাজশাহী, পাবনা, কুমিল্লা আর বরিশালের ৮/১০জন ক্যাডেট। ………ওহো…আমিতো এখনো বলিইনি যে আজিজ টা কে। আজিজ হচ্ছে সিলেট ক্যাডেট কলেজের ক্যাডেট। কলেজের সময়কাল ‘৯০-‘৯৬ (সম্ভবত ১৫তম ব্যাচ)। আর্মিতে আমার অত্যন্ত স্নেহভাজন একটা জুনিয়র। যশোরে থাকতে আমাদের পাশাপাশি রুম ছিল। খুবই মজার কিছু সময় আমরা কাটিয়েছি আমরা একসাথে।

বিস্তারিত»