আমাদের বুড়া চিকি

সায়েদ ভাইয়ের চিকি নাম্বারিং এর কাহিনী শুনে আমার একটা কথা খুব মনে পড়ে গেল।
কলেজে দেখতাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার কয়দিন, কিছু ক্যাডেটকে নির্বাচন করা হতো ভলেন্টিয়ার ক্যাডেট হিসাবে। যারা একটু অন্যদের থেকে একটু আলাদা(!) ছিল আরকি…. ক্লাশ সেভেন আর এইটের ক্যাডেটদের এই ভাবে সিলেক্ট করা হতো। তারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার কয়দিন, টাই টুই পরে ফুলবাবু হয়ে ঘুরে বেড়াতো ।

আমাদের ব্যাচের শান্তশিষ্ট একজন ছিল।

বিস্তারিত»

MIRC এবং একটি ক্যাডেট সংক্রান্ত কাহিনী

তখন MIRC বেশ জনপ্রিয় হয়ে উঠছে আমাদের মাঝে। DU তে কলাভবনে class করি, দিনে দুইটার বেশি class নাই বাকি সময়ে বাসায় ফিরে IRC তে বসে থাকি। আড্ডা ও বন্ধ IRC র ঠেলায়। তো এমনি একদিন বসে আছি। দেখি একজন message দিচ্ছে main window তে “is there any ex-cadet here right now please message me”. বেশ ইন্টেরেসটিং লাগল দেখে তো মেসেজ দিলাম। প্রথমেই যথারীতি নাম ধাম বয়স জানতে চাওয়া।

বিস্তারিত»

টুশকি ৬

টুশকি [১] [২] [৩] [৪] [৫] [৭]

১. বিএমএ’তে প্রথম চার সপ্তাহ পর গেস্ট ডে’তে তানিমের গুল্লু গুল্লু চেহারা দেখে ওর আর্মি অফিসার আব্বার ঠোঁট উল্টানো মন্তব্য, “কি রে তোর গাল টাল তো একেবারেই ভাঙ্গে নাই। কি ট্রেনিং দেয় তোদের”?

২. আমাদের ক্লাসমেট অলমোস্ট সবাই বিয়ে করে ফেললেও একজন এখনও বিয়ে করছে না।

বিস্তারিত»

নব্বইয়ের হ্যামলেট (ফারজানা তাবাসসুম বলছি)

পর্ব-সাজ্জাদ

আমার দেখা পৃথিবীর সবথেকে কুতসিত কাপল হচ্ছে মিষ্টার হোদল কুঁত কুঁত আর মিসেস ডিম্পল কাপাডিয়া। মিজ কাপাডিয়া কি দেখে যে হোদলটাকে বিয়ে করেছে, এই হিসাব আমি সারা জীবনে মিলাতে পারব বলে মনে হয় না। একসংগে পড়ত এইটা জানি, হোদল খুব মেধাবি, তাও মানি, কিন্তু এই গুলোই কি সব, নাকি তাদের মধ্যে বিয়ের আগেই কোন বোঝাপড়া হয়েছিল। হতে পারে, হলেই ভালো,

বিস্তারিত»

অনেকে একসাথে…

মোবাইলটাকে ঘুম পাড়িয়ে রাখি। চেঁচামেচি বড় বিরক্তিকর। মাঝেমাঝে তাই অনেক কল-ই ধরতে পারি না। ঈদের আগেরদিন মোবাইলে মেসেজঃ “ফোন করসিলাম। বিকেল সাড়ে তিনটায় রাইফেলস স্কোয়ারে থাকবি, পোলাপাইন আসবে।” ঘড়িতে সময় দেখি, দুপুর দেড়টা। তাড়াতাড়ি করে তৈরী হলাম। ধারণা ছিল রাস্তায় প্রতিদিনের মত যানজট থাকবে। হ্ল উল্টা, সব ফাঁকা। লোকাল বাসগুলোতে উঠি না কারণ বাসগুলো বানানোর সময় আমাদের কথা চিন্তা করে বানায় না, দাঁড়ালে সিজদা দিতে হয় আর বসলে এক হাঁটু উত্তর মেরু ত আরেকটা দক্ষিণ মেরুতে থাকে।

বিস্তারিত»