শিরোনামের ফুটনোট

খেয়াল করলাম গত অগাস্টে এখানে রেজিস্ট্রেশন করেছি। কিন্তু লেখা হয়নি একটুও। সেটা বেশ অবাক করা কারণ এ কয়মাসে আমার জীবনে একটা উজ্জ্বল অংশ এই লেখালেখি করাটাই। এই সময়ে অনেকটা সিরিয়াস হয়ে গেছি নিজের লেখা নিয়ে, চিন্তা নিয়ে, ভাবনা নিয়ে। সেগুলো এখানে কেন শেয়ার করিনি জানি না। অনেক সময় নজরের আড়ালে থাকলে অনেক গুরুত্বপূর্ণ জিনিশই খুঁজে পাওয়া যায় না। এখন হঠাৎ করেই মনে হলো ক্যাডেট কলেজ ব্লগেও লেখাগুলো ধীরে ধীরে দিবো।

বিস্তারিত»

রেজা, ইকবাল ও আমি

ইকবাল ও রেজা। নাম দুইটা সবসময় একি ব্র্যাকেটে চলে আসে। তার সাথে আসে ১১ই নভেম্বর। প্রতি বছর যখন এই দিনটা আসে আমি রাতে আকাশের তারা দেখি। আকাশের দিকে তাকিয়ে কিছু উত্তর খুজি।

রেজা, ইকবাল আর আমি একি ফরমে ছিলাম। আমাদের প্রথম টেস্টে রেজা হল ৪র্থ আর ইকবাল হল ৯ম। আমার অবস্থা বরাবরের মতই খারাপ।

ফরম মাষ্টার আমার সীট বসাল ইকবালের সামনে।

বিস্তারিত»

সহজ ভাষায় ইংরেজ়ী- পর্ব দুই!!

[গতকাল থেকেই মনটা খারাপ…কিছুতেই ভাল হচ্ছে না। আমি জানি আমার মতন বাকি সবারই একই অবস্থা…কি করা যায়-ভাবতে ভাবতে মনে হল, আরে তাই তো ইরফানকে স্মরন করা যায়…ওর কথা মনে পড়লে মেজাজ খারাপ হতে পারে, তবে মন খারাপ ভাবটা যে কেটে যাবে তাতে কোন সন্দেহ্‌ নেই…!!!]

-‘হ্যালো, ইরফান, কই তুই?’- মোবাইলে জিজ্ঞাসা করলাম আমি।
-‘আনরাইপ মার্কেট-কাঁচা বাজারে!!’
-‘কাঁচা বাজারে?? তুই ওখানে কি করিস?’

বিস্তারিত»

পরানের গহীন ভিতর

এই লেখাটা লেখার আমার কোন ইচ্ছে ছিলো না। কিন্তু আমি জানি আমি না লিখলেও আজ আরো অনেকে এই নিয়ে লিখতে চাইবে। এবং তাদের যে কারোটাই আমার চেয়ে অনেক বেশি মন খারাপ করা লেখা হবে। আর মন খারাপ করে থাকতে আমার একদম ভালো লাগে না। অন্যরা মন খারাপ করুক এটাও আমি চাইনা।
এর আগে কামরুল (কামরুলতপু) এই নিয়ে লিখেছে। ওর লেখাটা আমি কোনদিন একবারে শেষ পর্যন্ত পড়তে পারিনি।

বিস্তারিত»