একটা ইমেইল আর কিছু আবেগ …

আজকে ফেসবুক এ আমাদের আদনান (৮৯৯-বকক-৯৫-২০০১) আমাদের সবাই কে একটা মেইল করেছে
… সেই মেইল টা বাংলায় অনুবাদ করে আপনাদের সাথে শেয়ার করলাম ……………

… এখন নভেম্বর মাস চলছে, শীতকাল শুরু হচ্ছে …, কুয়াশা পরতে আরম্ভ হয়েছে বরিশাল ক্যাডেট কলেজে ……
আমাদের সবার ফাইনাল পরীক্ষা শেষ, ইন্টার হাউস এথলেটিক্স এর প্রাকটিস চলছে, মাঠের ঘাস কাটা প্রায় শেষ।
সকাল বেলা আমরা নতুন বানানো ট্রাকে দৌড়াই,

বিস্তারিত»

খেরোখাতা-ব্যক্তিগত জিরো আওয়ার

(ভাই এইগুলা ধুন ফুন লেখা, যিনি পড়ার নিজ গরজে পড়বেন, লেখা পড়ে মেজাজ খারাপ হলে লেখক দায়ী থাকবে না।)

ঈদানিং আমার কিছু একটা সমস্যা হচ্ছে। কোন কিছুরই সুরটা ঠিক মত লাগছে না।
একটা গল্পের প্লট ঘাই মারছে মনের ভিতর, একটু পর পর, কিন্তু ধরা পরছে না। ব্যাটা ফাজিল কোথাকার।

মন ভালো না থাকলে যা হয়, সব কিছু তিতা তিতা লাগে।

বিস্তারিত»

আমার বন্ধু ভাগ্য

এই ব্লগের একটা লেখা নতুন আরো কয়েকটা লেখার উপজীব্য বলেই বোধহয় ব্লগটি মন্ত্রমূগ্ধতায় পুর্ণ। একেকটা লেখা পড়ি আর নিজের অজস্র স্মৃতির মধ্যে ডুবে যাই। অমোঘ এক চক্রে ঘুরপাক খাই, লেখা পড়লেই লিখতে ইচ্ছে হয়। রেডবুকের ‘কোয়ান্টিটি নয়, কোয়ালিটি’ নীতি আর মাথায়ই থাকে না।

যারা অসাধারণ বন্ধু ভাগ্য নিয়ে পৃথিবীতে আসে, তারাই ক্যাডেট কলেজে উত্তীর্ণ হয় বলে আমার ধারণা। নইলে কি আর সিনিয়র, জুনিয়র,

বিস্তারিত»

এখনো কিসু শিখতার্লাম না :(

দেখিতে দেখিতে একুশটা বসন্ত কোন দিক দিয়া আসিয়া কোন দিক দিয়া যেন চলিয়া গেল। মাগার কোন ললনা ছলনা করিয়াও বলিয়া গেলনা আমার জীবনের বাকি বসন্তগুলো আমি তোমার হাত ধরিয়াই পার করিতে চাই। হাহ! বদলে নামে বৃষ্টি। একা একা ভিজি আর আংগুর বাগানের চারপাশে ঘোরাঘুরি করি। এই জীবনে আমারে দিয়া কিসু হৈলোনা। দু:খ ভুলিতে মুখ বইয়ের অন্দরে প্রবেশ করি। যাদের দিয়া হয় এবং হৈতেসে তাদেরকে দেখিয়া যদি তাও কিছু শিখিতে পারি।

বিস্তারিত»

এই লেখাটা তোর জন্যে

আমরা দু’জনে বসেছিলাম। রাত অনেক, প্রায় এগারটা বাজে। একটু দুরে স্ট্রীটল্যাম্পেরা ছাড়া আর কেউ নাই। আমরা দুজন বাস্কেটবল গ্রাউন্ডে বসেছিলাম। চারপাশে বেশ দমকা বাতাস আজকে। আমি আর তুই কংক্রিটের মাঠে পা ছড়িয়ে বসছিলাম চুপচাপ। আমাদের মাঝে খালি অনিশ্চিত নীরবতা।

তোর সাথে আমার বিরাট ঝগড়া চলতেছে। আমি অনেক নাড়া খেয়েছি ভিতরে ভিতরে। তুই আমার সাথে এরকম করতে পারলি?

ঝামেলাটা কী নিয়ে লেগেছিলো ভুলে গেছি।

বিস্তারিত»