অনেকদিন পরে আবার কম্পিউটারের সামনে একটু সময় করে বসার সুযোগ পেলাম। বাস্তবতা এবং কর্মব্যস্ততা কোনটিই সুযোগ দেয়নি অতি পরিচিত এবং অতি আপন সিসিবিতে আসার। খুব একটা যে অবসর মিলেছে তাও ঠিক না। তবে যতটুকু পেয়েছি, তার সবটুকুই এই মুহুর্তের জন্য সিসিবিকে দিতে চাই। তবে একথা অনস্বীকার্য যে, এই কয়টা দিন ভীষন মিস করেছি সিসিবিকে। শত ব্যস্ততার মাঝেও মনে পড়েছে অতি প্রিয় সিসিবিকে। আশা করি সবাই এই ক’টা দিন ভালোই ছিলেন।
বিস্তারিত»আসুন সবাই মশিউর ভাইয়ের জন্যে দোয়া করি।
ব্যস্ততার কারণে অনেকদিন ধরে ব্লগেও তেমন আসা হয়না, মেইল বক্সও চেক করা হয়না, আজকে মেইল বক্স খোলার আগেই বন্ধু মান্না এম.এস.এনে নক করে বলল কিরে, মশিউর ভাই এর খবর জানিস? আমি বললাম, না। কি হইছে ক? উনি তো ইউ.এন মিশনে। ও বললো ,একক (acoc) গ্রুপে যা, আমার ভাল্লাগছে না, কিছু কইতে পারুম না, তুই মেইল দেখ।
এই মুহুর্তে আমিও বেশি কিছু বলতে পারব না,আমার সারা শরীর কেমন যেন ভারি হয়ে আসছে.।
বিস্তারিত»এই লেখাটা তোমার জন্যে
[এটা ক্যাডেট কলেজ নিয়ে নয়। এমনকি কোনও ক্যাডেট নিয়েও নয়। এই লেখাটা আমার খুব প্রিয় আর আপন একজন বন্ধুকে নিয়ে। তার সাথে এখনও যোগাযোগ আছে, এখনও মাঝে মাঝে আমি খুব বিপন্ন সময়ে তাকেই খুঁজি! আপনারা ধীরে ধীরে আমার বন্ধু হয়ে উঠছেন, তা নাহোক ভার্চুয়াল জগতেই সই। সেজন্যে আপনাদের সামনে নিবেদন।]
২৪ শে ডিসেম্বর ২০০৩, তোমার সাথে আমার বন্ধুত্বের শুরু। মাঝখানে কতটা সময় কেটেছে রে?
বিস্তারিত»ইস্মার্টনেস…
মাই-লাইন বাসে যাচ্ছি…সকাল সাড়ে ১০টার মতো বাজে। বাস মোটামুটি ফাঁকা। একটু পর কল্যানপুর থেকে দুই জন উঠলেন। দুজনেই লুঙ্গি পরা।
বাসে উঠেই তারা জমি জমা সংক্রান্ত আলোচনা শুরু করে দিলেন। কথা-বার্তায় বোঝা গেল, একজনের জমি সংক্রান্ত কোন ঝামেলা হয়েছে, সেই ঝামেলায় মামলা হয়েছে, আজকে তার রায় হবে। আর আরেকজন দালাল। দুনিয়ার সকল সমস্যার সমাধান তার হাতের মুঠায়…ফাঁপরে ফাঁপরে একাকার করে দিচ্ছেন সবকিছু…
বিস্তারিত»