: কিরে কাকে ফোন দিচ্ছিস?
: আমার গার্ল ফ্রেন্ডরে।
: গার্লফ্রেন্ড? কোন গার্লফ্রেন্ড?
: মনে আছে সেই ১৯৯৬ সালে মেসে আমি আমার এক গার্লফ্রেন্ডরে নিয়ে এসে খাওয়াইছিলাম? সেই গার্লফ্রেন্ড।
কমেন্ট পোস্ট
আরে ভাই, ১.৫ সপ্তাহ ধইরা রুমে নেট আছিলোনা। সিসিবিরে বড় মিস করতেছিলাম। ~x( আজকে যখন কানেকশন ঠিক হইলো, ঝাঁপাইয়া পড়লাম সিসিবির বুকে, ইচ্ছা চর্ব-চোষ্য-পেয়-লেহ্য সব ছিড়াবিড়া খাইয়া ফেলমু। 😕
কোথায় কি, একখান লেখা পইড়াই মাথামুথা খারাপ হইয়া গেল। :-B
আমার বন্ধুবর মাসরুফকে নিয়ে সচিত্র প্রতিবেদন ছাপা হয়েছে। নিচে আছে একগাদা সরস মন্তব্যের ঝুড়ি, বলা যায় কলম-যুদ্ধ, একদিকে জিহাদ-মাসরুফ-রিমঝিম অন্যদিকে আমরা সবাই।
বিস্তারিত»আচার০০৬ : বাংলা ব্লগোস্ফিয়ার
ব্লগ বলতে আমি শুধু বুঝতাম টেকি ব্লগ, টেকনোলজিক্যাল কোন সমস্যায় পড়লে যেখানে সমাধান পাওয়া যায়। বাংলা ব্লগিং কি জিনিস জানতামই না। বাংলা ব্লগিং-এর সাথে আমার পরিচয় হয়েছিল কানাডায় আসার পর। এক বন্ধু ফেসবুকে একটা লিংক পাঠিয়ে জিজ্ঞেস করেছিল আমাদের আরেক বন্ধু যে ব্লগ লিখে তা জানি কিনা। সত্যি বলতে কি ব্লগিং শব্দটার মানেই তখন আমার কাছে পরিস্কার ছিল না। যাহোক লিংক ধরে চলে গেলাম সেই বন্ধুর ব্লগে,
বিস্তারিত»খেরোখাতা -আমার সাদামাটা দিন
বয়স বাড়ার ব্যাপারটা আমার কাছে খুব বিভ্রান্তিকর মনে হয়। আমরা জন্ম তারিখকে কন্সট্যান্ট রেখে বয়সের হিসাব করি। আচ্ছা এমন যদি হয়, জন্মের সময় আমরা কোন ভাবে জেনে গেলাম কবে আমি মারা যাব, আর বয়সের জন্য মৃত্যুর দিনকে কন্সট্যান্ট রেখে হিসাব করা শুরু করলাম। একটা করে দিন যাবে, আর বয়স ধীরে ধীরে কমে যাবে। লিমিটের মত, আস্তে আস্তে তা জিরো হবে। তাই যদি হত, তাহলে দিনগুলো কি এত সাদামাটা ভাবে আমি কাটাতে পারতাম।
বিস্তারিত»