বার-বি-কিউঃ কয়লা, পরোটা, নিউইয়ার এবং আমি!

    ২৭/১২/০৮

আমি, আমার বোন আর তূর্য যখন বনানীর শর্মা-তে দুইখান পিজা কচ কচ করে চাবায়ে খেলাম, তারপরে ঢেকুঁর তুলোনের আগেই তূর্যের দুলাভাই ফোন দিল। বনানীতেই বাসা, তিনি আর আপু কেএফসিতে খাইতে যাবেন। আমরা হাউকাউ লাগাইলাম আরেকটু আগে কইলেই তো পিজাগুলা ক্যান্সেল করতে পারতাম! :bash:

যাহোক সাথে গাড়ি ছিল বলে টান দিয়া গুলশানে গিয়ে দেখি ক্রিসমাসের লাল ফারকোট পড়ছে কেএফসি’র বুড়াটা (এরে দেখলেই ক্যান জানি ফুলানো ভুড়িটায় খোঁচা দিতে ইচ্ছা করে!

বিস্তারিত»

“বাংলাদেশ: আশায় নতুন জীবনের বসতি” প্রসঙ্গে

১৯৭০ সালে সমগ্র পাকিস্তানে সাধারণ নির্বাচন হল। নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। তারপরও পশ্চিম পাকিস্তানীরা ক্ষমতা হস্তান্তর করল না। দেশের উপর দিয়ে এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড় বয়ে গেল, শোষকেরা কোন প্রতিক্রিয়া দেখালো না। মার্চের শুরু থেকেই জাতীয় পরিষদ অধিবেশনের নামে টালবাহানা শুরু করল। অবশেষে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিব বজ্রকণ্ঠে মুক্তির শপথ নিলেন। তার সাথে আপামর জনতা কণ্ঠ মেলাল।

বিস্তারিত»

এই সব দিন-রাত্রি পর্ব-৩

পর্ব-২
আজকে সকালে এখানে বেশ কুয়াশা পড়েছে। দৃষ্টিসীমা কিছুটা যেয়েই হোঁচট খাচ্ছে। সূর্যের দেখা পেতে আজ বেশ দেরী হবে বলেই মনে হচ্ছে। ঘুম থেকে তাড়াতাড়ি ওঠায় আজ খানিকটা আগেই যুদ্ধসাজ পরে প্রসেসিং এরিয়ার দিকে হাঁটা ধরলাম। কাভারঅলের কথা বলতেই একটা কথা মনে পড়ে গেল। আমার এক প্রবাসী ফেসবুক ফ্রেন্ড কাভারঅল পরা আমার নিচের ছবিটা দেখে কমেন্টস দিয়েছিল, “কিরে তোরে জেলে নিল কবে?

বিস্তারিত»

অণুঘটনা-৩

(১)
পরিচিত এক পিচ্চির বাবা মা গেছে হজ্বে। তো পিচ্চিকে যাওয়ার সময় বুঝিয়ে গিয়েছে যে আব্বু আম্মু আল্লাহর ঘরে যাচ্ছি। সেই বাবা মা একদিন ফোন দিলেন হজ্ব থেকে। পিচ্চির সাথে কথা বলার পর পিচ্চি বলছে ,”এইবার আল্লাহকে দাও আল্লাহর সাথে কথা বলব “।

(২)
আমার মা একদিন গুনগুন করে গান গাইছে কাজ করতে করতে। আমার ছোট ভাই (কনক) আম্মুর পাশে ছিল অনেকক্ষণ ধরে শোনার পর আম্মুকে বলতেছে,”

বিস্তারিত»

দুইটি ‘মন্দের ভালো’ আপডেট

১। আমার লকার- এ “অপঠিত মন্তব্য ” নামে একটি অপশন যোগ করা হয়েছে। এটি কোন পোস্টে আপনার সর্বশেষ ভিজিট এর পর অপঠিত মন্তব্যের সংখ্যা এবং পোস্টের লিংক প্রদর্শন করবে। ব্র্যাকেটে প্রদর্শিত অপঠিত মন্তব্যের সংখ্যার ওপর ক্লিক করলে সরাসরি সবচে পুরোনো অপঠিত মন্তব্যে চলে যাবেন। আর পোস্ট লিংক এর ওপর ক্লিক করলে সংশ্লিষ্ট পোস্ট এ চলে যাবেন। সর্বোচ্চ পনেরটি পর্যন্ত অপঠিত মন্তব্যযুক্ত পোস্ট এর লিংক এই অপশনে প্রদর্শিত হবে।

বিস্তারিত»

আমাদের সিসিবি

আমাদের সিসিবিকে দেখতে যদি চাও,
www.cadetcollegeblog.com এ যাও।
দেখতে পাবে নানান রঙ আর বাংলা সব অক্ষর,
ভয় পেয়োনা এটাই মোদের নতুন স্থায়ী ঘর।
একটুখানি না দেখিলে মনটা কেমন করে,
ইচ্ছে করে থাকি হেথায় সারাজীবন ধরে।
গল্প, ছড়া, কবিতা বা মোদের স্মৃতিকথা,

বিস্তারিত»

কুরআনের সাংখ্যিক মাহাত্ম্যঃ- “ভিন্নমত”

আমি ধর্ম পালন না করলেও ধর্ম নিয়ে আমার আগ্রহ রয়েছে। তাই টিভিতে যখন আব্বু-আম্মু নিবিষ্ট মনে ডঃ জাকির নায়েকের বক্তৃতা শুনে তখন কাজ না থাকলে আমিও সোফায় যেয়ে বসি। বোঝার চেষ্টা করি তিনি কী বলতে চান। তেমনি ধর্ম নিয়ে লেখা বইও পড়ি। কয়েকবছর আগে বিখ্যাত ইসলামী চিন্তাবিদ আহমদ দিদাদ এর লেখা “কুরআন ও বিজ্ঞান” নামে একটা বই দেখলাম কাটাবনের মসজিদের নীচে মার্কেটটায়।

বিস্তারিত»