রাজার ইচ্ছার বিরুদ্ধে কি কিছু করা যায়?

এসএসসি পরীক্ষার পর কলেজে ফিরে এসেছি। ক্লাস ইলেভেন। দারুণ সময়। পড়াশুনার চাপ নেই, আবার মোস্ট সিনিয়রদের মতো দায়িত্ব নেই। যতোরকম সৃজনশীল বাদরামির জন্য প্রস্তুত। যেন যুদ্ধে নামার শ্রেষ্ঠ সময়। সময়টা ১৯৭৮ সাল।

কিশোর বয়স। হাত-পাগুলো লম্বা হচ্ছে। শরীরটাও। কিন্তু মনটা, মাথাটা! যেন জায়গায় দাঁড়িয়েই দীর্ঘ সময় ধরে ডান-বাম করতে থাকে। ভীষণ স্পর্শকাতর থাকে মনটা। যা দেখে সবই আচ্ছন্ন করে রাখে। মেঘ-বৃষ্টি আর সবুজ-নীল খেলা করে অবিরত।

বিস্তারিত»

কতো রঙ্গো জানোরে মানুষ -২

এক.

খবরের কাগজে বা ম্যাগাজিনে ‘ব্যাক্তিগত সমস্যা ও সমাধান’ পাতাটি নিশ্চয়ই অনেকবার দেখেছেন। খেয়াল করে দেখবেন এসব পাতায় সমাধান দেন বেশির ভাগ সময় একজন নারী। কেন? পুরুষরা ভালো সমাধান দিতে পারেন না? কে বলে? পুরুষদের দেয়া সমাধান অনেক বেশি ভালো হয় ! বিশ্বাস না হলে নিচের চিঠি আর তার সমাধানটি পড়ে দেখুন।
……………………………………

প্রিয় সম্পাদক ভাইয়া
গত সপ্তাহ খানেক আগে আমি অফিসে যাবো বলে বাসা থেকে গাড়ি নিয়ে বের হলাম।

বিস্তারিত»

সাদাকালো ও আংশিক রঙীন গল্প

গল্প ১( দুষ্টামীর গল্প)
এক পিচ্চি মাইয়া খুবই উত্তেজিত হয়ে বাসায় আসল। সে ওকটি নতুন শব্দ শিখেছে। *েনিস। সে এসে মাকে ধরল।
-মা, মা *েনিস কি??
মা বেশ বিব্রত হলেন এবং প্রসংগ এড়িয়ে অনেক সাবধানে উত্তর দিলেন
-এটা যদিও ছেলেদের সম্পদ কিন্তু তুমি যদি দুষ্টামি না করে অনেক লক্ষী হয়ে থাক তাহলে বড় হয়ে তুমিও একটা পাবা
মেয়ে- কিন্তু আমি যে দুষ্টামি ছাড়া একদমই থাকতে পারি না?

বিস্তারিত»

উপজিলা নির্বাচন নিয়ে কিছু কথা……….

উপজিলা নির্বাচন নিয়ে কিছু কথা…………
কিচুদিন আগে উপজিল নির্বাচন হয়ে গেল। মোটামুটি ৯০% সফল হলেও কিছু কিছু ঘটনার কারনে সংশয় থেকেই যায়। কিছু ঘটনা বলতে আসলে আমি নির্বাচনে মন্ত্রী এবং এম.পিদের দৌড়ঝাপের কথা বলছি। এখন কথা হল এমন ঘটনাগুলো কি না করলেই হতনা ?!!! এখন অবস্থা যা আর সংসদ নির্বাচনের কথা বিবেচনায় আনলে আওয়ামী লীগ সমর্থিত প্রাথীর বিজয় একরকম সুনিশ্চিত ই বলা যেতো। এখন তারপর ও এত হাঙ্গামার অর্থ সত্যি কথা বলতে এই আমরা যারা সত্যিকার অর্থেই দিনবদলে বিশ্বাস করতাম বা এখনও করি তাদের সত্যিকারের দিন বদলের আশাকে একটু হলেও সংশয়ে পরিপূর্ণ করা।

বিস্তারিত»

মালেয়শিয়ার চিঠি – ৪

৯ দিনের ছুটির আজ শেষ দিন। আবার কবে লিখতে পারব জানি না। গতকাল সানা ভাই মালেয়শিয়া – থাইল্যান্ড – সিঙ্গাপুর রোড় ট্রিপ এর ব্যপারে আগ্রহ প্রকাশ করেছেন। তানভীর ভাই এবং
ওবায়দুল্লাহ ভাই ও মালেশিয়ার আসাবেন। সে কারনে এই ইনফরমেটিভ লেখাটা দিলাম। যাতে সিসিবির কোন ভাই এই দিকে আসলে খুব সহজে এই তিনটা দেশ ঘুরে দেখতে পারেন। মালেয়শিয়া – থাইল্যান্ড – সিঙ্গাপুর রোড় ট্রিপ বিদেশীদের কাছে খুব লো্ভনীয় একটা রুট।

বিস্তারিত»

মরি নাই, আমি মরি নাই…

কোন এক যাত্রা পালায় দেখেছিলাম বোধহয়। যাত্রা পালা মানে টিভিতে দেখা যাত্রা। নায়ক রক্তমাখা গায়ে বলছে “মরি নাই, আমি মরি নাই”। আমারও এখন কিছুটা সেরকম অবস্থা। কেন এরকম অবস্থা জানতে কিঞ্চিত আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নেয়ার মত হয়ে যায়।

পত্রিকা আর টিভির কল্যানে সবারই জানা আছে বিশ্ব এখন মহা মন্দার মধ্য দিয়ে যাচ্ছে। ইস্‌পিশাল চায়ের মত আমেরিকায় আবার ইস্‌পিশাল কইরা মন্দা যাইতাছে।

বিস্তারিত»

যদি লাইফটাকে রি-উইন্ড করা যেত

মাঝে মাঝেই কল্পনা করি – যদি লাইফটাকে রি-উইন্ড করা যেত, তাহলে কোথায় গিয়ে থামতাম। একটা রেডিমেড উত্তর আছে আমার কাছে। ক্যাডেট কলেজের ক্লাস ইলেভেন-এ। ওখানে জীবনটাকে নিয়ে যেয়ে একটা দুই-নম্বরী কাজ করতাম। ‘প্লে’ বাটন এর জায়গায় ‘পজ’ বাটনটা চেপে দিলাম পারমানেণ্ট ভাবে।

ক্লাস ইলেভেন এর লর্ডের স্টাইলে জীবন কি আর ফিরে আসবে? আমি নিশ্চিত যে আমারা সবাই এই ক্লাসটাকে এনজয় করেছি যার যার মত।

বিস্তারিত»

গল্পঃ গতজন্মের পাপ নিয়ে শুভাগত যা ভেবেছিল

একটানা ঘড়ঘড় আওয়াজ মাথায় নিয়ে শুভাগত যখন চোখ খুললো তখন তার বন্ধ মুখের ভিতরে একটা টক টক স্বাদ জিহ্বা বেয়ে গলা দিয়ে নামতে থাকে, আর সেই টকস্বাদের ঝাঁঝ এড়াতে সে উপরের দিকে মুখ তুলে সময়টা বোঝার চেষ্টা করতে থাকে। একটা ঢোঁক গিলে সে টের পায় কাঁথার নিচে বের হয়ে থাকা বামপায়ের উপরে কেমন ঠাণ্ডা একটা বাতাস বয়ে যাচ্ছে। সকালের আলো বলে দিচ্ছে বেশ একটু আগেই সে শৈশব পেরিয়ে এসে এখন ধীরে ধীরে কৈশোরের দিকে যাচ্ছে।

বিস্তারিত»