গল্প: কালকান্দি গ্রামের মেয়েরা।

( পুরনো লেখা। কিছুটা সংস্কার করা হয়েছে। দিতে কেমন যেন লাগে! তবুও দিলাম। সানাউল্লাহ ভাইয়ের “নারী দিবস” বিষয়ক পোস্ট পড়ে ভাবলাম এই লেখাটা পোস্ট করা যায়। আর পুরনো লেখা দিব না। আর ফাঁকিবাজি না। এই শেষ। 😀 )

কালকান্দি গ্রামের মেয়েরা চৌদ্দ বছর বয়েসে নারী হতো।

শেফু নামের মেয়েটা-
তেরো’র শেষ দিনেও রান্নাবাটি খেলায় ডালে লবণ কম দিয়েছিল বলে
আমরা যার কোঁকড়ানো চুলকে কাকের বাসা বলতাম।

বিস্তারিত»

টোকিওতে পিলখানায় শহীদদের স্মরণে শোক সভা

গতকাল ৮ মার্চ, ২০০৯ (রবিবার) গ্রীণ হল, ওয়ামা, ইতাবাসি-কু,টোকিও তে সন্ধ্যা ৬টা-৯টা পর্যন্ত পিলখানায় শহীদদের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল এসোসিয়েশন অফ বাংলাদেশ এক্স ক্যাডেটস, জাপান। এতে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রদূত , বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাগণ , আনুমানিক ৩০ জন ক্যাডেট ও তাদের পরিবার, কমিউনিটির গণ্যমান্য অনেকে সহ আনুমানিক ৬০ জন। দলমত নির্বিশেষে সবাই এ শোকসভায় নিজেদের অনুভূতি প্রকাশ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন।

বিস্তারিত»

আবার সংবাদপত্র কিংবা প্রেসকি

সংবাদে ছিলাম দীর্ঘ সময়, ৬ বছর। আমার প্রথম চাকরি। আহমদুল কবির তখন সম্পাদক, আর তার ছেলে মিশু ভাই (আলতামাস কবির) নির্বাহী পরিচালক। জীবনে অনেক বস দেখেছি, তবে আহমদুল কবির একদিক থেকে ব্যতিক্রম। তিনি তর্ক পছন্দ করতেন। যে রিপোর্টার তার সঙ্গে তর্ক করতো, তাকে তিনি বেশি পছন্দ করতেন। জনকণ্ঠের তোয়াব ভাই তো পাল্টা কিছু বললেই বলেন, আমার সঙ্গে তর্ক করবে না। আর আহমদুল কবির সাহেব ভাবতেন,

বিস্তারিত»

ছোট কবিতা – ২

উৎসর্গ: ফয়েজ (৮৭-৯৩) এর সর্বশেষ ব্লগ।
১.
কই সব,
শৈশবের
সই সব?

২.
সই ছি!
সখ করে এত
নিপীড়ন সইছি?

বিস্তারিত»

ম্যাজিক বয় – ০২

ম্যাজিক বয় – ০১
২.
রতনের কাকা রফিকুর রহমান বললেন, ভাত বন্ধ করে দিলেই হয়।
রফিকুর রহমান বিশ্বাস করেন যে কোনো সমস্যার সবচেয়ে বড় সমাধান, যে কোনো পাপের সবচেয়ে কার্যকর শাস্তি হলো ভাত বন্ধ করে দেয়া।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনের ছাত্র ছিলেন, সে হিসেবে তার চরিত্রে দার্শনিকতা প্রচুর ছিল, তিনি জুতো-প্যান্টের সঙ্গে স্যান্ডো গেঞ্জি পরে বাড়ি থেকে বেরিয়ে যেতেন।

বিস্তারিত»

আমাদের আরো দু’জন…..

আজ আমাদের একজন সিনিয়র অফিসার, যশোর এর ৫৫ পদাতিক ডিভিশনের জি ও সি মেজর জেনারেল মো: রফিকুল ইসলাম ও লে: কর্ণেল মো: শহীদুল ইসলাম, আর্টিলারী এক মর্মান্তিক হেলিকপ্টার দূর্ঘটনায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।

শহীদ ভাই ঝিনাইদহ ক্যাডেট কলেজের ১৫ ইনটেকের একজন ক্যাডেট ছিলেন।

আল্লাহ এই দুজন শহীদকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।

বিস্তারিত»

ধূলোমাখা শহর, ধূলোমাখা স্মৃতি – ০৩

তার একটা নাম দেয়া দরকার, দিলে ভাল হয়।

রংপুরে যে এলাকায় আমরা থাকতাম, সেই এলাকার নামের আগে “মিস” বসিয়ে আমার মহা রাশভারী বাবা তাকে ডাকতেন। সত্তর দশকের শেষের দিকের কথা বলছি। “মিস ওয়ার্ল্ড” তখন একটা অবাক করা অনুষ্ঠান বড়দের কাছে, আর আমরা কি ছাই তখন বুঝি এতসব।

আমাদের বাসার যতটুকু অংশে ঘর-দোর-উঠোন করেছিলেন বাবা, তার চেয়ে অনেক বেশি অংশই ছিল গাছে ভরা।

বিস্তারিত»

কতিপয় ওয়েবসাইট ব্লক ও কিছু আজাইরা প্যাচাল

আমাদের সাবমেরিন ক্যাবল সংযুক্তির ইতিহাস আশা করি সবার মনে আছে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখানো সরকারের প্রথম ডিজিটাল পদক্ষেপ দেখে বুঝলাম, আমাদের সরকারের তথ্য উপদেষ্টাদের মানের তেমন বেশকম হয় নাই। হাজারটা প্রক্সি সার্ভার আছে, কোটি কোটি ওয়েবসাইট আছে, কয়টা ব্যান করবেন? আইটি একটা জাউরা টেকনোলজি – আপনে কঠিন মাপের এক্সপার্ট দিয়া কোনো কিছু সিকিউর করলেও দেখা যাইবো চাইর আনা সাইজের এক পিচ্চি ঐটা ক্র্যাক কইরা বগল বাজাইতেসে –

বিস্তারিত»

ব্লক করে দেয়া হয়েছে Youtube এবং esnips

বাংলাদেশ থেকে এই সাইট দুটিতে লগ ইন করা যাচ্ছে না। এই সাইট দুটি তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে ব্লক করে দেওয়া হয়েছে। বিস্তারিত বিডিনিউজ২৪ ডট কম এর।

ঢাকা, মার্চ ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ওয়েবসাইট ইউটিউব ব্লক করে দেওয়া প্রসঙ্গে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বলেছেন, এমন কিছু করা হয়নি যা সরকারের আওতার মধ্যে নেই।

জনপ্রিয় ভিডিও ওয়েবসাইট ‘ইউটিউব’ এবং ব্লগ সাইট ইসনিপস বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না শনিবার থেকে।

বিস্তারিত»