সিক্স ডেজ সেভেন নাইটস

দেশ থেকে ঘুরে আসার পর অর্থাভাবে পরেছিলাম। আসার সময় বউ ল্যাপটপটা রেখে দিলো। তাই এখানে এসে আবার একটা কম্পিউটার কিনতে সময় লাগলো । ব্লগ লেখার নেশাটা ভাল জাকিয়ে বসেছে মনের মাঝে। প্রথম লেখাগুলো ক্যাডেট কলেজের স্মৃতি থেকে সংগ্রহিত হলেও এবার তার পরবর্তী অধ্যায়। অর্থাৎ ইউনিভার্সিটি লাইফ।

বুয়েটে আমাদের একসঙ্গে থাকা, রাতভর ঘুরে বেড়ানো, হোটেলে গিয়ে খাওয়া দাওয়া এবং মাঝে মাঝে দেশে-বিদেশে ভ্রমন করাটা আমাদের মজ্জাগত হয়ে গিয়েছিলো।

বিস্তারিত»

রাজশাহী বিশ্ববিদ্যালয় কুরুক্ষেত্রে পরিণত

গতরাত ২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল গুলোতে পুলিস রেইড করে প্রায় ৭৫জন পলিটিক্যাল, নন-পলিটিক্যাল ছাত্রদের ধরে নিয়ে গেছে। আমার বিভাগের একজন সাধারণ ছাত্রও এর শিকার হয়েছে। তাকে ছাড়ানোর ব্যবস্থা করতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে গিয়েছিলাম। কিন্তু প্রশাসন হল এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে এতই ব্যস্ত যে, ধৃত ছাত্রদের নিয়ে চিন্তা করার তাদের সময় নেই।

এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এবং শিবিরের সাধারন সম্পাদক খুন হওয়ায়,

বিস্তারিত»

বসুন্ধরা সিটিতে আগুন

রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে শুক্রবার দুপুরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
১৮ ও ১৯ তলায় শপিং মলের কর্পোরেট অফিসে আগুন লেগেছে।
১৮ তলা থেকে আগুন ছড়িয়ে পড়ছে। লোকজন ছোটাছুটি করছে।

বিস্তারিত»

ব্যাকআপ।

– বুঝলি! আমাদের সময় ফেসবুক ছিল না। আমরা ফটো দেখতাম পাতা উলটে। একটা ছবি তুলতে গেলেও অনেক ঝক্কি পোহাতে হতো। সে জন্যই বোধহয় একেকটা ছবি অমূল্য ছিল। এরকম পাতা উলটোতে গিয়েই তো তোর মাকে আমার খুঁজে পাওয়া। গল্পটা শুনবি নাকি?

– বলো না! কিন্তু একটা শর্ত আছে! ফেসবুককে খোঁচা দিতে পারবে না কিন্তু।

– হা হা হা। ধূর পাগলী, আমি ফেসবুককে খোঁচা দিলাম কই?

বিস্তারিত»

মন খারাপ গল্প

জলে ভেজা একখন্ড কাগজ। তার কীবা দাম এই জীবন-সংসারে? কাগজটির গায়ে লিখে থাকা এককালের বিখ্যাত কোনো কাব্য-গল্প কেউ এখন তুলে দেখে না। পথিকের পদভারে দলিত হয়, অবহেলায় মুষড়ে পড়ে। দক্ষিনা হাওয়া এসে যদিবা উড়িয়ে নিয়ে যায়- এ প্রত্যাশায় বুক বাঁধে সে, কিন্তু তার ডাকে বন্ধুবেশে আসেনা কেউই। রোদের ঝলকে কিছুটা শুকিয়ে আসতেই আবার বৃষ্টির বৈরিতা নেমে আসে তার উপর। আবারো সে জলে ভেজা কাগজ, আবারো বর্জ্যের জীবন।

বিস্তারিত»

খুঁজছি

মুহাম্মদ(৯৯-০৫) এর লিন্ডাও সম্মেলন সংক্রান্ত লেখাটি পড়ে বেশ ভালো লাগলো। ধন্যবাদ মুহাম্মদকে।
আমি যেটা জানতে ইচ্ছুক সেটা হচ্ছে, আমাদের মধ্যে এমন কি কেউ আছেন
যে কিংবা যাঁরা molecular biology তে গবেষণা করছেন?
বাংলাদেশে এই বিষয়ে গবেষণার বর্তমান অবস্থা ও ভবিষ্যত নিয়ে কেউ আলোকপাত করতে পারলে ভালো হতো।
চিকিৎসা বিজ্ঞান ও বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রগুলোতে মৌলিক গবেষণার পরিবেশ সৃষ্টি না করতে পারলে আমাদের কোন ভবিষ্যত নেই।

বিস্তারিত»