গেমারদের জন্যে MIRROR’S EDGE

যারা যারা আমার মত গেমপাগল, তারা এই ব্লগটি পড়বেঃ

সেদিন XBOX360 -তে একটা গেম খেললাম, নাম Mirror’s Edge… আমি এ পর্যন্ত কোন ফার্স্ট পার্সন গেমে এত ডিটেইল্ড মুভমেন্ট দেখিনি। কাটসিন মুভিগুলাতে সেল-শেড গ্রাফিক্স ব্যবহার হয়েছে। আর ইন-গেমে যেটা সেটা বর্ননাতীত… এত রিয়েলিস্টিক গ্রাফিক্স আমি এ পর্যন্ত দেখিনি!

গেমটার কাহিনী সংক্ষেপ এরকমঃ

ভবিষ্যতের পৃথিবী; যে পৃথিবীতে সবরকম যোগাযোগ মনিটরিং হয়।

বিস্তারিত»

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ আঁতেল পুস্ট

সকালে ঘুম থেকে উঠেই ল্যাপটপ খুলে দেখি মুহাম্মদের ‘পাই’ নিয়ে একটা লেখা। পড়লাম, এবং পড়ে আমার একটা পুস্ট দিতে ইচ্ছা করলো। যেন তেন পুস্ট না, আঁতেল পুস্ট। ধৈর্য্য থাকলে সাথে থাকেন।

আমার থিসিসের বিষয় হইলো ইমেজ বেজড মেজারমেন্ট সিস্টেমস। জিনিসের ছবি থেকে জিওমেট্রিক মাপজোক বাইর করা আরকি। এই কাজ করার জন্য আগে যে ক্যামেরা ব্যবহার করবেন, সেই ক্যামেরাটাকে ক্যালিব্রেট করতে হবে। ক্যামেরা ক্যালিব্রেট করা মানে হইলো গিয়া,

বিস্তারিত»

কবিতার উদ্ধৃতি নিয়ে

সিসিবির হোমপেজে যে কবিতার অংশবিশেষ
উদ্ধৃত হয়েছে, (“জ্বলে পুড়ে…..”)
পুরো কবিতাটি কি কেউ
পোষ্ট করতে পারেন অনুগ্রহ করে?

আমি কোথাও খুঁজে পেলামনা।

বিস্তারিত»

পাই দিবস+আইনস্টাইনের জন্মদিন

গতকাল ছিল (১৪ই মার্চ) বিশ্ব পাই দিবস। ১৪ই মার্চ পাই দিবস কেন হল, তা অনেকেই জানেন। ৩.১৪, মার্কিন নিয়মে পাইয়ের এই মানটি ১৪ই মার্চকে নির্দেশ করে। পাইয়ের এই আনুমানিক মানের তাৎপর্য মেনে প্রথম পাই দিবস পালন শুরু হয়েছিল আমেরিকার স্যান ফ্রানসিস্কোর একটি বিজ্ঞান জাদুঘরে। এক্সপ্লোরেটোরিয়াম নামের এই জাদুঘরে দিবসটি পালন শুরু করেছিলেন ল্যারি শ। শ’কেই তাই পাই দিবসের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। ১৯৮৮ সালে পাই দিবস পালন শুরু হয়।

বিস্তারিত»

যদি পাইতাম-০১

জানি না সিসিবি এর কারো গাড়ি নিয়ে আগ্রহ কেমন। আমার আবার ভালোই লাগে। তাই গাড়ি নিয়ে একটি সিরিজ করলে কেমন হয়?
নিচের ছবিগুলো শিকাগো কার শো, ২০০৯ এর। যেটা শুরু হয়েছিলো ১১ই ফেভ্রুয়ারী।

বিস্তারিত»

প্রবাসে প্রলাপ – ০০৭

আজও একটা অসম্ভব ঝলমলে একটা দিন। এরকম হলে কেমন যেন আমার বেশ ভাল লাগে। আবহাওয়ার সাথে মানুষের মন এর সম্পর্ক আছে এটা কিছুদিন হল বুঝতে শিখেছি। হয়ত বড় হলাম, আগে এইসব শুনলে মনে হত ভাবের আর জায়গা নাই। গত ১ সপ্তাহ ধরে আমি সারাদিন শুয়ে থাকি। খাওয়ার জন্য ছাড়া উঠি না, মানে উঠতে পারি না। পায়ে ব্যাথাটা বাড়তেই ছিল। গতকাল আমার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল।

বিস্তারিত»

নিলামে উঠছে দেশ…

মোনাজাত উদ্দিনের কথা হয়ত অনেকেই ভুলে গেছেন। মফস্বল সংবাদের অগ্রপথিক এক সাংবাদিক। এখনও হয়ত মাঝে মাঝে তার মৃত্যুবার্ষিকীতে কোন কোন দৈনিক কাগজের ভিতরের কোন এক পৃষ্ঠায় ছোট্ট এক কোনে তার স্মরণে ছোট্ট করে সাংবাদিকতার দায় সারতে কেউ কেউ খবর ছাপিয়ে থাকেন। অনেক ছোট বেলায় তার দুই একটা বই পড়ার দুঃসাহস করেছিলাম, কলেজে থাকতেই। ‘লক্ষ্মীটারি’ তেমনি একটা বই।

ওই বয়সে অনেক কিছুই বুঝতাম না,

বিস্তারিত»

মজার ছবি (সংগ্রহিত)

নেট থেকে কালেক্ট করা কিছু দেখা-অদেখা ছবি। সবগুলি একটি এলবামে দিলাম। ছবির উপরে ক্লিক করলে বড় করে দেখা যাবে।

বিস্তারিত»

আসুন একটা তদন্ত কমিটি গঠন করি

বাংলাদেশে উপদেশ নাকি খুব সুলভ। ডাক্তারি থেকে আইনী, ছেলের বিয়ে থেকে দাদা’র কুলখানী, চায়ে ক’চামচ চিনি থেকে আমড়া গাছের ভূত না শেওড়া গাছের পেত্নী, এই দুর্মুল্যের বাজারে সব ব্যাপারেই উপদেশ খুব সুলভে মিলতো। এখন মনে হচ্ছে “’সুলভ’ এর তালিকায় আরো একটি নাম যুক্ত হলো- তদন্ত কমিটি !

পাড়ার ফুটবল খেলায় মারামারি, ছাদ থেকে চুরি হয়েছে গিন্নীর শখের শাড়ী, বাজারে আগুন অথবা রোজায় উচ্চমুল্যে বেগুন থেকে হালের পিলখানা হত্যাকান্ড এবং সবশেষ বসুন্ধরা অগ্নিকান্ড- সপ্তকান্ড রামায়ণের মতো একেকটি কান্ডের পর গঠিত হয় এই তদন্ত কমিটি।

বিস্তারিত»

বৃষ্টি-১

এবং এইমাত্র
চৌরাস্তার মোড়ে এসে
দাঁড়াতে’
সমস্ত ট্রাফিক
ছবির মতো জমে গিয়ে
পলকহীন হেডলাইটে
ড্যাবড্যাব তাকিয়ে দ্যাখে

বিস্তারিত»