ক্যাডেট নাম্বার ৭৫৭

এই মাত্র সদস্য সংখ্যা হলো ৭৫৭। আমার ক্যাডেট নাম্বারও এটা। গত কয়েকদিন থেকেই অপেক্ষা করতেছিলাম কখন সদস্য ৭৫৭ হবে।সালেকীন (২০০২-২০০৮) হলো সিসিবি এর সদস্য নাম্বার ৭৫৭।

সব ক্যাডেট এর মতো আমারো সেই প্রথম দিন থেকেই জীবনের সব জায়গায় এই নাম্বার পাকাপোক্ত ভাবে লেগে আছে।

কোথায় নাই এই নাম্বার? মেইল এর ঠিকানা, পাসওয়ার্ড এর অংশ , ওয়েব ডমেইন, এমনকি যখন আমি অফিস বা ভার্সিটি তে খেলার জার্সি নিতে যাই,

বিস্তারিত»

বিবর্তনবাদ – a Review (২)

[প্রথম অংশ না পড়ে থাকলে, বিবর্তনবাদ – a Review (১) প্লীজ পরে ফেলুন।

প্রথমপর্ব প্রকাশের পরে কিছু প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর।
‘বিশ্বাস’ হচ্ছে প্রমান ছাড়া কোন কিছুকে মেনে নেয়া। যেমন মুসলমানেরা আল্লাহকে ‘বিশ্বাস’ করে। তারা তাকে দেখে নাই, তাই করে। বিবর্তনবাদীরাও যে বিশ্বাসী তাই প্রমানের চেষ্টায় আছি.. দেখি প্রমান করতে পারি কিনা।
‘বিশ্বাসের সাথে বিজ্ঞানের সম্পর্ক নাই’। হয়তো সত্য। কিন্তু Richard Dawkins এর মত লোকেরাই ধর্মের বিরুদ্ধে লড়ে।

বিস্তারিত»

চুরি কাহিনী (২)

আগেরটা ছিল সত্য হাউজের আমচুরির ঘটনা। তারা যেহেতু ব্যর্থ তাই এবার সদাচার হাউজের সবচেয়ে দুষ্টু ক্যাডেট কিন্তু ট্যালেন্টেড আর সত্য হাউজের বাদরদের অন্যতম একজন উদ্যোগী হয়ে উঠল আম চুরির ব্যাপারে। নতুন এডজুটেন্টের অহেতুক ভাব আর সহ্য হচ্ছে না তাই তাকে ব্যস্ত রাখতে হবে নিয়ম ভেঙে আর সেটা শুধু ক্লাস 11-ই পারে।

এবার শনিবারে ক্লাস শেষে লাঞ্চ করে সবার শর্ট ওয়ে তে হাউজে ফেরার কথা,

বিস্তারিত»

শিক্ষাব্যবস্থা, ক্ষয়িষ্ণু সংস্কৃতি, যুদ্ধাপরাধী ইস্যু, আমাদের বুদ্ধিজীবি সমাজ- আপাত বিক্ষিপ্ত প্রাসঙ্গিক ভাবনা

আমাদের দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে বরাবরই আমি চিন্তা করি। প্রমথ চৌধুরী বোধ করি বলেছিলেন, ” আমাদের ধারণা শিক্ষা আমাদের গায়ের জ্বালা চোখের জল দুই ই দূর কর করবে। এ আশা সম্ভবত দুরাশা। তবুও আমরা সম্মুখে কোন সদুপায় খুঁজে পাইনা। ” আমরা এমন হতভাগার দেশ যে শতাব্দী আগে বলে যাওয়া এই কথাগুলো আজো আমাদের জন্য সত্যি। কোনরূপ উত্তরণ আমরা ঘটাতে পারিনি নিজেদের অবস্থার। প্রথম চোধুরী যা বলে যেতে পারেননি তা তিনি দেখেননি।

বিস্তারিত»

ফ্রাঙ্কলিন রুজভেল্টের বাড়িতে ১

মার্কিন যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে ধ্বস আর ব্যাংকিং সিস্টেমের ব্যর্থতা জন্ম দিয়েছে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় অর্থনৈতিক মন্দার এবং এর প্রভাব এখন সারা বিশ্বজুড়ে। এ পরিস্থিতির সাথে পুঁজিবাদী মার্কিনীদের পরিচয় নতুন নয়, বিগত শতাব্দীতে সীমিত ও বড় পরিসরে অনেকবারই এর মুখোমুখি হতে হয়েছে তাদের। তবে এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হল ১৯৩০ সালের গোড়া থেকে প্রায় এক দশক স্হায়ী হওয়া গ্রেট ডিপ্রেসন (The Great Depression). বর্তমান সময়ের এই অর্থনৈতিক মন্দাকে মিডিয়া এবং প্রশাসন গ্রেট ডিপ্রেসনের সাথে তুলনা করছে মাঝে মধ্যেই।

বিস্তারিত»