বাঁচতে হলে জানতে হবে – কম্পিউটারকে কনফ্লিকার ওয়ার্ম থেকে রক্ষা (আপাততঃ সাময়িক পোস্ট)

(পোস্টটি পড়তে অনেকের দেরি হতে পারে, কিন্তু বেটার লেট দ্যান নেভার। মাইক্রোসফট এর ওয়েবসাইট সাহায্য নিয়েছি। নিজেকে কেমন যেন ‘টেঁকি’ ‘টেঁকি’ লাগছে :-B । এর জন্য আমি একটু :tuski: :tuski: )

পহেলা এপ্রিল বিশ্বজুড়ে একটি মারাত্মক ওয়ার্মের (সাধারণ কথায় কম্পিউটার ভাইরাস) আক্রমণ আশংকা করা হচ্ছে। ওয়ার্মটির নাম কনফ্লিকার। (এই ওয়ার্ম, ফিতাকৃমি, গুড়াকৃমি বা অন্যান্য সব কৃমি থেকে অনেক বেশী ক্ষতিকারক – যে কোন কম্পিউটার ও এর ব্যবহারকারীর পেটের অবস্থা টাইট করে দিতে পারে)।

বিস্তারিত»

একজন অসুস্থ মানুষ

সংবিধিবদ্ধ সতর্কিকরন —– আমার প্রথম পোস্ট। জাতি, ধর্ম, বর্ণ, মত – কাউকে আঘাত দিতে লিখিনি। তারপরেও আঘাত পেলে ক্ষমা করে দেবেন। আর কারো জীবনের সাথে এই গল্প মিলে গেলে …… আসলে কিছুই করার নেই, আমি আমার কল্পনা থেকেই লিখেছি। —————

আমাদের কোন বৈশিষ্ট্য আমাদের মানুষ হিসেবে আলাদা করে ? আমাদের ভালোবাসা ? নীতিবোধ ?
কিন্তু ভালোবাসা বা নীতিবোধকেই বা কিভাবে সঙ্গায়িত করা যায় ………

বিস্তারিত»

প্রেশিয়াস

দেখতে দেখতে প্যারেন্টস ডে শেষ। ধুত্তোরি! বুঝিনা এইদিন সময়টা এত দ্রুত কেন যায়। আজ আমার রেডি হয়ে যেতেও দেরি হয়ে গেল। জীবনের শেষ প্যারেন্টস ডে-টা একটু লম্বা হলে কি হত! এদিকে আবার নিয়ম করেছে কালো প্যান্ট পরা যাবেনা। আজিব! সাদা প্যান্ট সাদা শার্ট কেমন দেখায়! খুবই awful!!

আমি যদিও এসব নিয়মের ধার ধারিনা। বদ প্রিফেক্ট। জুতা পালিশ করিনা, সক্স পরিনা, বুকের বোতাম খুলে ঘুরি,

বিস্তারিত»

হাবিজাবি

আজ সকাল থেকেই মনটা বেশ খারাপ। কারন, স্প্রিং সেমিষ্টার শুরু হয়া গেল। ক্লাস নিচ্ছি তিনটা। আগের সেমিষ্টারে চারটা নিয়া বিরাট দৌড়ের উপরে আছিলাম। কিন্তু আজ তিন ক্লাসের সিলেবাস দেখে আমি পুরাই আউলায়া গেছি। কোনটার রিডিং এসাইনমেন্টই সপ্তাহে ৩০০ পৃষ্ঠার কম না :grr: । তার উপরে আছে প্র্যাক্টিস এথনোগ্রাফী, সপ্তাহে পুরা একদিন। :((

আগামী কয়েকদিনের জন্য হাইবারনেশনে যেতে হবে। তাই একটা ব্লগ দিয়ে যেতে চাই।

বিস্তারিত»

চাচামিয়া-

আমি সোফার এক কোনায় পায়ের উপর পা তুলে আরেকটু আরাম করে বসে গলা উঁচিয়ে বললাম, চাচামিয়া, শেখ মুজিবরে নিয়াও কিছু বলেন, ওনারে আপনের কেমুন মনে হয়?

চাচা একটা গলা খাঁকারি দিলেন, তারপর প্রায় অদৃশ্য কোন একটা জায়গা থেকে একদম জুয়েল আইচের স্টাইলে একটা পান বের করলেন। তারপর শূন্যে সপাং সপাং খানিক্ষণ ঝেড়ে মুছে, পুরাই রজনীকান্ত স্টাইলে সেটা মুখে চালান করে দিলেন।

বিস্তারিত»

স্নানপর্ব-২

এইমাত্র স্নান সেরে
দুইহাত জড়ো করে
বৃন্তজোড়া ঢেকে
ঝর্ণা থেকে
উঠে এসে দেখে —-
নেই।
বেগ্‌নি জামাটিতো কোনোখানে নেই!

থাকবে কি করে,
নিরাবরণ ওকে নেমে যেতে দেখে
স্নানের অগুণতি দৃশ্য
পাবে বলে
বিভিন্ন কোণ থেকে
কবেই চুপিসারে বিদীর্ণ হোয়ে
খাড়া পাহাড়ের
সারা গায়ে গায়ে
অজস্র বেগুনী ফুল সেঁটে গেছে!

বিস্তারিত»