চমকে যাই শরীরে স্রোতস্বীনি জোছনা পতনের শব্দে
চমকে যাই আয়না দেখে আত্নপ্রতিকৃতির এই বিশ্বস্ত ওয়ার্কশপে
চমকে যাই নগরের শব্দে
রিকশার টুনটুন ঝংকারের বায়বীয় অনুনাদে
প্রেমিকা এবং প্রেম পৌরুষ মেরুদন্ড খুচড়া টাকা
দর্শক পার্কের গাড়ল গাছ আর হল্লা করে জেগে উঠা নাগরিক প্লাস্টিক প্রেম
চমকে যাই চায়ের কাপের ছলাৎ শব্দে
ছলকে উথলে পড়ে গাঢ় লিকারের জীবনীশক্তি কবিকূলের
চমকে যাই নক্ষত্রের রাতে বব ডিলনের এক্রোস্টিকের শব্দে
গড়াতে থাকি চমকানো চকমকি পাথর
চমকে যাই খসখসে কলম ছুরি হয়ে সাদা কাগজের হৃদপিন্ড ছিড়ে খুড়ে
একেকটা লাল চমকানো গোধূলী রঙ এর কবিতার আন্দোলনে
চমকে যেতে হয় প্লাবনের কালে ঢেউ প্রবেশের অখন্ড অবসরে
স্রোত স্রোত শুধু স্রোত চমকে যাই স্রোতের শব্দে
চমকে যাই ভালোবাসার বিষাক্ত অনুবাদে
যখন একপেয়ে দেবদূত হয়ে একটা সাদা বক
আর পাহাড়ী ম্যাগনোলিয়া গ্রান্ডিফ্লোরা সব চমকানো চিত্রকল্প স্রোতে ভাসে
চমকে দেয় আমাকে প্রথম বৃষ্টির সোঁদা আদ্র আকর্ষনী গন্ধ
এক সমুদ্র লাফিয়ে উঠে নীল ধূসর ময়লা আকাশে বিছিয়েছিল বৃষ্টি
ভেজা শরীর পরী ,চমকাতে হয় প্রকৃতি আমায় হিংসায় ফেলে
বৃষ্টি তোমায় জড়ায় চমকে যাই সুন্দর তুমি লাল রং মিশে লাল তুমি
চমকে যাই বাঁকা ঠোট বাঁকা দৃষ্টি চমকে যাই পরী ভালোবাসায় ।
পেন ড্রাইভ রক্ষা – (হালকা জ্ঞান)
ভাইরাসযুক্ত কম্পিউটার এর হাত থেকে নিজ পেন ড্রাইভকে রক্ষা করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে পেন ড্রাইভে ডামি ফাইল তৈরী করে ফ্রী স্পেস 0 করে দেয়া। যাতে নতুন কোন ফাইল কপি হবার জায়গা না থাকে। আর করা যায় খুব সহজে আলাদা কোন সফটওয়্যারও লাগেনা। প্রথমে Pen Drive properties থেকে free space এর পরিমান byte এ দেখে নিন। মনে করি এটা 123,456,000 byte. এবার আপনার পেনড্রাইভটি যদি D:\ হয় তাহলে Command Prompt এ গিয়ে টাইপ করুন fsutil file createnew d:\Dummy 123456000 এরফলে D: ড্রাইভে Dummy নামে 123456000 byte এর একটা ফাইল তৈরী হবে এবং আপনার পেন ড্রাইভের Free Space হবে 0 এখন এই পেন ড্রাইভে নতুন কিছুই কপি হবেনা অর্থাৎ Write Protected।
বিস্তারিত»আশার ঘর
অখাদ্য কবিতা দিয়ে বিরক্তির উদ্রেক ঘটানোর চেষ্টা হতে আমি বিরত হই নি।
জীবনের সাদা দেয়ালে
কালিমা লেপন করে করে
আজ যখন দেয়ালটার দিকে
চাইলাম, দেখি সাদা
কোন বিন্দু আর অবশিষ্ট
নাই। চুনকামের চেষ্টা
করে আর লাভ নাই।
আমরা যেভাবে মেঘ মাপি

বোদলেয়ারে বিশ্বাস নাই, ব্যাটা ভণ্ড প্রতারক
আমাদের চোখে আশ্চর্য মেঘদল গুঁজে দিয়ে
বেকুব মরণের ওপারে চলে গেছে চুপচাপ।
আমরা কতিপয় অসহায় সংহার তার
বিস্ফারিত চোখে খুঁজি ফাঁকা নীলাকাশ,
তাকিয়ে থাকতে থাকতে আমাদের আকাশ
নীল থেকে ক্রমশ ধূসর হয়;
কাছে এসেও যেন আরো দূরে চলে যাচ্ছি…
Rahman vai,
অনেক দিন হয়ে গেল সিসিবিতে আপনাকে পাচ্ছি না।
আপনি, সায়েদ ভাই, এডিসন ভাই উনাদের খুব মিস করছি।
সায়েদ ভাই তো থাকেন, কিন্তু মাউস দিয়ে কমেন্ট করে চলে যান।
ভাইয়া, তাড়াতাড়ি আসেন তো, সেই সাথে বাকিদেরও বেঁধে নিয়ে আসেন।
(সিনিয়রকে বাঁধতে চাওয়ার জন্য আগেই ১০০ :frontroll: দিয়ে নিলাম।)
মাজহার ভাইকে নিয়ে আপনার ব্লগটার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বিস্তারিত»সহি খোয়াবনামা
[ভূমিকাঃ তারেক-এর লেখাটা পড়ে আখতারুজ্জামান ইলিয়াসকে মনে পড়ে গেলো। চিলেকোঠার সেপাই ও খোয়াবনামা — মাত্র এই দুটো উপন্যাসের জনক তিনি। অথচ তাতেই চিরস্থায়ী আসন করে নিয়েছেন বাংলা সাহিত্যে। ছোটগল্প মোট ক’টা লিখেছেন জানিনা, আর সেটা নিয়ে খানিকটা তো জানলাম তারেক আর মাওলা ব্রাদার্স এর কল্যাণে।
আজকের লেখাটি লিখেছিলাম ‘৯৭ এর জানুয়ারিতে, ৪ তারিখ ইলিয়াস মারা যাবার পর। অস্থি-র ক্যানসার হয়েছিলো। কলকাতায় এসে চিকিৎসা করিয়ে আক্রান্ত পা-টি ছাড়া তাঁকে ঘরে ফিরতে হয়,
বিস্তারিত»