কেনো আমার এমন হলো

কেনো আমার এমন হলো

কেনো আমি পদ্য লিখে হতে গেলাম ব্যর্থ কবি
কেনো আমি শিল্পি হয়ে এঁকে গেলাম রঙ্গিন ছবি
জানতাম যদি আঁকলে ছবি ছুড়বে গালি অপবাদে
গুটিয়ে নিতাম হাতটি আমার স্বার্থপরের অপরাধে।

বিস্তারিত»

প্রার্থনা। অথবা অনুরোধ। অথবা ব্যর্থ প্রয়াস।

অনুরোধ

——————————————————————————
প্রার্থনা
——————————————————————————
অথবা
——————————————————————————
অনুরোধ
——————————————————————————
অথবা
——————————————————————————
ব্যর্থ প্রয়াস
——————————————————————————

বিস্তারিত»

টেক গুরুদের সাহায্য চাই

ব্লগের ভাই-বেরাদাররা,
prison break season 4 কিভাবে ডাউনলোড করা যায় এই ব্যাপারে আমাকে কি কেউ সাহায্য করতে পারেন? আমি মাইকেল স্কোফিল্ড এবং তার সাংগপাংগদের পরবর্তী কান্ডকীর্তি দেখার জন্য বড়ই উচাটন।

বিস্তারিত»

হৃদয়ে বাজো তুমি

হৃদয়ে বাজো তুমি
জীবন্ত উষ্ণ এক শিল্পিত সুরে
আমার ক্রমক্ষয়মান অর্ধশতাব্দীর
প্রতিটি ক্ষণে ক্ষণে;
বাজো তুমি হৃদয়ের প্রতিটি স্পন্দনে
ফুসফুসের প্রতিটি শ্বাসে প্রশ্বাসে।
কল্পলোকের প্রতিটি গানে বাজো তুমি
মনের প্রতিটি কোণে কোণে,
বাজো তুমি পুষ্পকোমাল পায়ের নূপুরে
রংধনু রাঙ্গা ফুলের বাগানে;
হৃদয়ে বাজো তুমি
গোধূলি পার্কে নিবিড় আলিঙ্গনে
রাজধানীর ফ্ল্যাটের অনুগ্র বাহুবন্ধনে
কম্পিত চুম্বনে,

বিস্তারিত»

ভ্রমোলগ ১: ক্লান্ত ঢাকাত্যাগ এবং ক্রমশ সবুজায়ন

ভ্রমণে বেরোলেই অপরিচিত মুখগুলোকে কেন আমার পরিচিত মনে হয়? এমন না যে এটা আজকেই ঘটছে। আমি আগেও খেয়াল করেছি, সহযাত্রীদের, অপেক্ষমাণ মানুষের মুখ আমার কাছে আপন মনে হয় খুব। অথচ সেই মুখটাকেই এই স্টেশন, প্ল্যাটফর্মের বাইরে দেখলে আমি ফিরেও তাকাতাম না! ঘরের বাইরে বেরিয়ে আমি কি কিছুটা বিপন্ন হয়ে পড়ি? এজন্যে অচেনাকেও আপন মনে হয়? অথবা আমি একটু সাহসী রোমাঞ্চপ্রিয় হয়ে উঠি, তাই অপরিচিতকেই ভাল লাগে!

বিস্তারিত»

আন্দোলন

(অনেক আগের লেখা একটা কবিতা। যতদুর মনে পড়ছে, দেশে তখন রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছিল।
এই জালস্থানে এটা আমার প্রথম লেখা। আশা করি কেউ মনে কষ্ট পাবেন না।)

মুক্ত আকাশ স্নিগ্ধ বাতাস
স্বাদু জলের নদী
সবুজ পাতা তৃণলতা
বলতো আমার দিদি।

বিস্তারিত»

চুমু-সংক্রান্ত

১.
“মদ ছোঁবেনা কোনদিন, আমাকে ছুঁয়ে
কথা দাও!” — অপ্রস্তুত ঠোঁট চুঁয়ে
এরপর আলগোছে
আধপেগ নীট চুমু ঢেলে
অনুনয়ে শুধায় এরকম,
“ক্যানো, আমি কি মদের কিছু কম?”

২.
ছেলেটির ঠোঁট ফাটে
মাখেনা ভেস্‌লিন,
মেয়েটি যত্নবান
ওরা ঠোঁটে ঠোঁটে লীন

বিস্তারিত»

নিঃস্বঙ্গ মস্তিস্ক

একলা আছি, একাই রবো
একা একাই সুখ পোড়াবো।
কেউ হবেনা সঙ্গী যখন
কী লাভ দেখে মিথ্যে স্বপন,
ব্যর্থতাকে সাথী করে চলব আজীবন।
একলা আছি, একাই রবো
একলা রবে মন।

বিস্তারিত»

বসন্ত ছুঁয়েছে আমাকে…!!!

(শিরোনাম দেখে কেউ বিভ্রান্ত হবেন না। পিচ্চির (আমার ভাতিজা) বসন্ত হয়েছে…আজ দুপুরে ওর সাথে মারপিট করার সময় ওর গায়ের বসন্ত আমার গায়ে লেগেছে…ব্যাস এই হল নামকরণের ইতিহাস…)

পরশুদিনের আগ পর্যন্ত ভাতিজাকে নিয়ে আমরা সবাই চিন্তায় ছিলাম। বাসার হেল্পিং হ্যান্ড মেয়েটার বসন্ত হয়েছে…ওর থেকে পিচ্চির হবার আশঙ্কা অমূলক নয়। গতকাল আমাদের সবাইকে নিশ্চিন্ত করে (হবে কি না-এই চিন্তা থেকে মুক্তি!!!) দুই তিনটা বসন্ত দেখা গেল ওর গায়ে…আর এক দিনের মাথায় মোটামুটি সারা শরীরে ছড়িয়ে পড়েছে…ভাতিজা অবশ্য স্বাভাবিকই আছে…দেখে মনে হল না সে বসন্তের ভারে কাতর…তবে,

বিস্তারিত»