শাহরুখদের দুঃসাহস

মিডিয়াকে কীভাবে সামাল দেয়া উচিত এই বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড একটা কর্মশালার আয়োজন করেছিল কয়েক বছর আগে। ভারতীয় মিডিয়া জগতের জীবন্ত কিংবদন্তী প্রণয় রায় এলেন প্রধান বক্তা বা প্রশিক্ষক হয়ে। স্টার নিউজ করে তিনি জানিয়েছেন পাশ্চাত্যের মতো উপমহাদেশেও ২৪ ঘণ্টার নিউজ চ্যানেল করা সম্ভব। তারপর করলেন এনডিটিভি, দেখালেন সংবাদ কীভাবে রুচিশীর বিনোদন হতে পারে। সেই তারকা প্রণয় রায়ের বক্তৃতা, কাজেই ভারতীয় ক্রিকেটের মহাতারকারাও টিপসগুলো মন দিয়ে শুনছিলেন।

বিস্তারিত»

এক নাদান বাচ্চার গান শোনা

আমাদের বুয়েটের ২-১ এর ক্লাশ শেষ হয়েছিলো সেই নভেম্বরে। তারপর দীর্ঘ সাড়ে চার মাস ধরে ৫ টা :chup: এক্সাম দেবার পর আবার এক মাসের ছুটি। শরীরের পরতে পরতে জং ধরে গেছে। তাই গতো ২ সপ্তাহ ক্লাশ করে আমার মনে হইতেছে সেই ফুটবল খেলোয়াড় এর মতো যে কিনা দীর্ঘ ইঞ্জুরি শেষে কোন ওয়ার্ম উপ ছাড়া খেলতে এসে আবার ইনজুরি তেই পড়ছে! তার উপর এইবার পড়ছে সেইরকম রুটিন আর স্যার!

বিস্তারিত»

হৃদয়ের অকস্মাৎ আবেগমিশ্রিত আনন্দতাড়িত উপলব্ধিময় অনুভূতি

দেবালয় থেকে স্বর্গশিশু যদিওবা ভবভূমে পদার্পণ করে তা সত্ত্বেও তার অপূর্ব শ্রী দর্শন চর্মচক্ষে সবার পক্ষে সম্ভবপর হয়না।তবে কিছু কিছু অনন্যসাধারণ প্রতিভাধর সূত্রধর তরুণ তাদের মনীষামণ্ডিত লেখনির মাধ্যমে সে বিস্ময়কর দৃশ্যবলি আমাদের সাধারণ চোখে মর্তে বিরাজমান সুনিপুন ভাষ্কর্যের আকারে উদ্ভাসিত করে তোলেন।তাঁদের স্বর্গীয় ভাষা যদিওবা আমার মত অকালকুষ্মাণ্ডের মস্তিষ্কের উচ্চতর কক্ষের কেদারায় বিশ্রামটুকুও না নিয়ে পঞ্চভূতে বিলীন হয়ে যায়,তদাপি এঁদের প্রতিভার জাজ্বল্যমান বিচ্ছুরণ প্রত্যক্ষ করে বিস্ময়াভিভূত না হয়ে পারিনা।মহাকাব্যিক ভাষাশৈলী,অনির্বচনীয় ভাবাবেগ এবং নীরব ঘাতকের দক্ষতায় এঁরা বুদ্ধিমত্তায় উচ্চ শিখরে অবস্থানরত মানবকুলের অন্তরকে বিকশিত করে অন্তরতর পর্যায়ে নিয়ে যান-আমরা মর্কটজাত শিশুকুল কেবলমাত্র বিমহিতই হয়ে রই।

বিস্তারিত»

মহাজাগতিক ইতিহাসের ভাষা

ফাইনাল ইয়ারের থিসিস প্রজেক্ট নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার আর কিছু লেখা হচ্ছে না। কিন্তু সিসিবি-তে তো কোন না কোন উপায়ে সক্রিয় থাকা দরকার। তাই আবারও পুরনো ব্লগার হওয়ার নির্মম সুযোগের সদ্ব্যবহার করলাম। পূর্বে প্রকাশিত একটা লেখা দিয়ে দিলাম। আর প্রজেক্টের কারণেই এই বিষয়টা নিয়ে আবার ভাবতে হচ্ছে। বিশেষভাবে এটা পছন্দ করার কারণ এটাই।

এই লেখার ধরণটা আগেই বলে নেই। বিশ্বতত্ত্বের (Cosmology) কোন কিছু না জানলেও এটা বোঝা সম্ভব বলে আমার মনে হয়।

বিস্তারিত»

মোবাইল নম্বর … … স্মৃতিতে “শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়” … SSC পরীক্ষা …

জীবনে প্রথম পাবলিক পরীক্ষা দিতে গেছি …
প্রথম পরীক্ষা English 1st …
আমাদের সীট পড়েছিল কলেজের বাইরে, কলেজের পাশেই “শিশু নিকেতন মাধ্যমিক বিদ্যালয়”এ …
যে যার সীট খুঁজে নিয়ে বসে পড়লাম … কে কাকে কীভাবে কখন “কত নং প্রশ্ন উ:” pass করব – এগুলোই আমাদের তখনকার আলোচনার বিষয়.. যথারীতি স্যার আসলেন, খাতা দিলেন … আমরা সবাই চুপ …

খুব সতর্কতার সাথে খাতার OMR sheet এ রেজিস্ট্রেশন নং,

বিস্তারিত»

ওরিয়েন্টালিজম বিষয়ে আমার ভাবনা

সিসিবি’তে বেশ কয়েকজনকে কথা দিয়েছিলাম যে, ওরিয়েন্টালিজম সম্পর্কে লিখবো। ফিলিস্তিনী বংশোদ্ভূত, আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপক এডওয়ার্ড সাইদ ১৯৭৮ সালে এই বই প্রকাশ করেন। এটা আমার এ’ যাবতকালে পড়া অন্যতম আকর্ষনীয়+প্রভাববিস্তারকারী বই। আমার দৃষ্টিতে, মুক্তবুদ্ধির চর্চায়- বিশেষ করে জ্ঞানবিজ্ঞানের বর্তমান পাঠ্যসূচির ইউরোসেন্ট্রিক পরিমন্ডলে- এই বই বিশেষভাবে উপকারী।

মূল আলোচনায় যাবার আগে একটা বিষয় বলে নেই।- আমার ক্লাস শুরু হয়ে যাওয়ার কারনে এই লেখাটা তৈরীতে আমি খুব একটা সময় দিতে পারিনি।

বিস্তারিত»