ক্লাস নাইন(২য় পর্ব)

ক্লাস নাইন(১ম পর্ব)
তো মুস্তাকীম এবং হিশাম একটু দেরিতে ডিনার এ গেলো. সেদিন আবার ইংলিশ ডিনার ছিল 😛 বেচারাদের ভাগ্যে আর ভালোভাবে খাওয়া হলোনা। তবে বিল্লাহ স্যার মুস্তাকীম কে আশ্বাস দিয়েছিলেন যে ও ইচ্ছা করলে ঘ্নটার পর ও খেতে পারবে। তো সেদিন আমরা পুরো ক্লাস একটু টেনশনে ছিলাম। 😕 যে ওদের কী হয় সে জন্যে। পরের দিন আরেক অপরাধী কে খোজার কমিটি গঠন করা হলো।

বিস্তারিত»

বৈশাখ এলো (একটা বৈশাখী কবিতা)

চৈত্রের তপ্ত রোদের পর-
বৈশাখ এলো প্রকৃতির ফুলেল উৎসব ভেঙ্গে,
বহু প্রতীক্ষিত কয়েক ফোঁটা জলের আস্বাদ নিয়ে,
একখন্ড বৈশাখ এলো ঝড়ো হাওয়ার মতো অকস্মাৎ
কালবোশেখীর প্রমত্ত ঝড়ের ঝাপটা দিয়ে
বৈশাখ এলো নগরে-তৃষ্ণিত নাগরিক হৃদয়ে!

সহস্র লোকের জন্য নবদিনের শুভাশীষ নিয়ে
উৎসবের মতো বৈশাখ এল!

বিস্তারিত»

ঈশ্বর যেখানে অবশ্যই উপস্থিত-

অল্প কয়বছর হলো আমি খানিকটা সুস্থির হয়েছি, তার আগে, যখন ছোট ছিলাম, অথবা এমনকি কলেজে থাকাকালীনও, যাবতীয় রোগ বা অসুখের আমি খুব প্রিয় ছিলাম। যখন যে রোগের চল দেখা যেত, আমি বীরত্বের সাথে সেই রোগ বাঁধিয়ে বসতাম।
ক্লাস সেভেনের থার্ড টার্মে, আমাদের কলেজে একধারসে অনেকের চিকেন পক্স হয়ে গেলো। ক্লাসের বন্ধুরা একেকদিন ক্লাসে আসে, লানচের পরে গেমসে যাবার সময় দেখি হাসপাতালের বারান্দা থেকে তাদের বিগলিত হাসি।

বিস্তারিত»

সেমি টিউটোরিয়াল পোস্ট: ব্লগ এ ছবি যোগ করা প্রসঙ্গে

সিসিবিতে কোন ব্লগ পোস্টে ছবি যোগ করার পর যে সাধারণ ব্যাপারটা চোখে পড়ে সেটা হলো ব্লগাররা বেশির ভাগ সময়ই ছবির সাথে ছবির লিংক যোগ করতে ভুলে যান। এর ফলে যে সমস্যাটা হয় তা’ হচ্ছে পাঠক যদি ছবিটা বড় করে দেখতে আগ্রহী হন তাহলে তাকে বেশ ঝামেলা পোহাতে হয়। সেক্ষেত্রে রাইট ক্লিক করে view image অপশনে ক্লিক করে অরিজিনাল সাইজ ছবিটা দেখতে হয়। এবং একই উইন্ডোতে ছবিটি ওপেন হয় বলে আবার ব্যাক বাটন চেপে মূল লেখায় ফিরে আসাটাও বিরক্তিকর।

বিস্তারিত»

জীবন

১.
জীবন মানে কষ্ট
রাত পোহালেই পেটের জ্বালায়
মাথার ঘাম পায়ে ঝরায়
অখন্ডনীয় অদৃষ্ট।

২.
জীবন মানে সুখ
অট্টালিকার চার দেয়ালে
রঙ বেরঙের পুষ্প গলে
নেইকো কোনো দুখ।

বিস্তারিত»

সিগারেট, ব্যর্থ প্রেমিক

ভেবে দেখ সিগারেট, তুমি আজ ব্যর্থ প্রেমিক;
ফর্সা কাগজে মোড়া তামারং তোমার হৃদয়,
ছিল তামাক সুবাসে ভরা। সুদৃশ্য প্যাকেটে বসে,
জানতেনা জগতের ভালোবাসা-প্রেম-পরিণয়।
আচম্‌কা এল এক রূপবতী লাইটার নারী,
বাহারী রঙের দেহে তার রূপ বাসনা জাগায়।
তার উদরে গ্যাসের বিষ, চক্‌মকি পাথরের দাঁত,
ঠোঁটে তার প্রেমের আগুন; সেই প্রেম হৃদয় পোঁড়ায়।

বিস্তারিত»

বাবা কতদিন দেখি না তোমায়…


অনেক বছর হল, আর ২ মাস পার হলে ১২ বছর হবে। আব্বুকে নিয়ে কখনো কোথাও কিছু লেখা হয়নি। শেষ যখন আব্বুকে দেখেছি সেই দৃশ্য এখনো চোখে ভাসে। অল্প একটু চেষ্টা করলেই দেখতে পাই ক্যাডেট ড্রেস পড়ে আমার ঘর থেকে মামার সাথে বের হয়ে যাওয়া দৃশ্য। আমার আব্বু বসে আছে বারান্দায়। আমি অনেকদুর এগিয়ে গিয়ে একবার দাঁড়িয়ে ছিলাম এরপর পিছনে তাকিয়েছিলাম।

বিস্তারিত»

দুর্নীতি দমন কমিশনের দুঃসাহস দেখতে চাই

আমাদের জাতীয় সংসদের নতুন সদস্যরা ইতোমধ্যে উপজেলা পরিষদকে করায়ত্ত করেছেন। দীর্ঘদিন ধরে বাংলাদেশে শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তোলার দাবি সব মহল থেকেই করা হচ্ছিল। এই দেশটির জন্মের পরপর সংবিধানের প্রণেতারাও এর গুরুত্ব ভালোভাবেই বুঝেছিলেন। এইরকম একটা প্রেক্ষাপটে ড. ফখরুদ্দিন আহমদের তত্ত্বাবধায়ক সরকার উপজেলা পরিষদ আইন করে নির্বাচনের ব্যবস্থা করে রেখে গিয়েছিলেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। স্থানীয় সরকারের এই সম্ভাবনাময় প্রতিষ্ঠানটিকে নিজেদের অধীন করে আমাদের আইন প্রণেতারা প্রমাণ করেছেন তারা যথেষ্ট ক্ষমতাবান!

বিস্তারিত»

বলতে চাই … তোমাকেই চাই

সংবিধিবদ্ধ সতর্কিকরন – পুরোপুরি কল্পনা থেকে লেখা। বাস্তব কোনো চরিত্র বা ঘটনার সাথে মিল পেলে … কিছুই করার নেই।

——————————————-
আগের গল্প ——-

একজন অসুস্থ মানুষ

ও, আমি এবং আমরা ……
যেদিন আমার মৃত্যু হলো ……………

মাঝরাতে কারেন্ট চলে গেলে ভ্যাপ্সা গরমে ঘুম ভেঙ্গে যায়। হঠাৎ অন্ধকারে জেগে উঠে মাথায় চিন্তা জাগে,

বিস্তারিত»