মাত্র আঠারো বছর বয়স তখন। এস এম খালেদ অস্ত্র হাতে নেমে পড়েছিলেন স্বাধীন বাংলাদেশের পাবার স্বপ্নে বিভোর হয়ে। সে সময় আসামের লোয়ার হাফলং ক্যাম্প থেকে তিনি গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ গ্রহন করে চট্টগ্রামের সীতাকুন্ড অঞ্চলে যুদ্ধ করেন । মুক্তিযুদ্ধের ঠিক পরের বছরই তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং অত্যন্ত কৃতিত্বের সাথে পাশ করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ( বুয়েট)-এ ভর্তি হোন একদম প্রথম সারিতে এবং সেখানে শিক্ষাকালীন অবস্থাতাতেই বাংলাদেশ সরকারের একটি ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে,
বিস্তারিত»এএফসি চ্যালেঞ্জ কাপঃ বাংলাদেশের শুভ শুচনা
ঘরোয়া ফুটবলের নবজাগরনের সাথে তাল মিলিয়ে এবার জাতীয় দলও জেগে উঠেছে। দীর্ঘ ২৫ ম্যাচ পরে আন্তর্জাতিক খেলায় জয় পেয়েছে বাংলাদেশ। এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাই পর্বের ১ম খেলায় তারা কম্বোডিয়াকে হারিয়েছে ১-০ গোলে। খেলার দ্বিতীয়ার্ধে এনামুল জয়সূচক গোলটি করে। দিনের ১ম খেলায় মায়ানমার ম্যাকাওকে হারিয়েছে ৪-০ গোলে। লীগ পদ্ধতির এ টুর্নামেন্টের শীর্ষস্থান অর্জনকারী দল সরাসরি খেলার সুযোগ পাবে এএফসি চ্যালেঞ্জ কাপে।
আজকের খেলায় বাংলাদেশ অনায়াসেই ৪/৫ গোলের ব্যবধানে জিততে পারত,
বিস্তারিত»মিতির
১.
অন্ধকারের যুবকেরা অন্ধকার খুঁজে ফেরে। মূলত জায়গাটা তাদের চেনাই। তবু তারা আরো রাত বাড়ার অপেক্ষায় থাকে। আরো অন্ধকারের অপেক্ষায় কিংবা গাঢ় অন্ধকারের অপেক্ষায়। যুবকদের যেকোন নামই হতে পারে। সুমন, বিল্টু কি মন্টু! নামে কি আসে যায়? তারা অন্ধকারের মানুষ। নামগুলোও তাই অন্ধকারেই থাকুক।
২.
মিতির চাইছিল না তবু দেরি হয়ে গেল। সে এসেছিল তার বাবু সোনার কাছে। ভারি দুষ্ট হয়েছে আজকাল।
খেরোখাতা – মনের আলমারীতে সাজিয়ে রাখা ভালোলাগার পৃষ্টাগুলি (প্রথম কিস্তি)
১। ফ্লাশ-ব্যাক
ক্লাস থ্রী কি টুতে পড়ার সময় বাবা আমাদের জন্য একটা টুকটুকে লাল বল কিনে আনলেন। তিন নম্বর সাইজের মত বলটা, সারা গায়ে ছোট ছোট রাবারের ফুটকি। প্রথম রাতে বলটা মাথার কাছে নিয়ে ঘুমালাম। সে কি উত্তেজনা আমার ভিতরে। একটু পর পর ঘুম থেকে উঠে বলটা নেড়ে দেখতাম। পাড়ায় আমাদের দাম বাড়িয়ে দিল এই একটা বল। অনেক পরে, ক্লাস সিক্সে জিলা স্কুলে বাস্কেটবল গ্রাউন্ডের বল দেখে বুঝেছিলাম আমার বাবা আমাকে একটা ছোট বাস্কেটবল কিনে দিয়েছিলেন সে সময়।
বিস্তারিত»