শুক্রবার সকাল সাড়ে ৬টায় ঘড়িটা এলার্ম দিলেও আমার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারেনি। শেষ পর্যন্ত পৌনে ৮টায় ইকরামের ফোন পেয়ে লাফ দিয়ে বিছানা ছাড়লাম। উত্তরা থেকে রওয়ানা হয়ে ও তখন আমার বাসা থেকে মাত্র ৫ মিনিটের দূরত্বে। সোজা টয়লেট, তারপর দাঁতব্রাশ, দাড়ি কামানো, গোসল এবং হালকা নাস্তা সেরে ব্যাগ গুছিয়ে তৈরি হলাম ৪৫ মিনিটে। ২৯ বছর [...]
Monthly Archives — মে ২০০৯
নর এবং নারীর শব্দ কলহ
লেখাটি খুব সাধারণ মানের বিক্ষিপ্ত চিন্তা প্রসূত। তাই এটিকে খুব গুরুত্বের সাথে না নেওয়ার জন্য অনুরোধ করছি
১। একটি বইয়ের টাইটেল বাংলা অনুবাদ করলে এমনটা দাঁড়ায় পুরুষ এসেছে মঙ্গল হতে নারী শনি হতে। অর্থাৎ পুরুষ হল কল্যাণকর এবং শুভ। নারী অকল্যাণকর এবং অশুভ।
২। নার শব্দের অর্থ আগুন। এখন যদি প্রকৃতি প্রত্যয় নিয়ে খেলা করি দেখি কি [...]
শিথিলায়ন
ঘুম ধরানো আরাম বলয়, হালকা বোজা চোখ
মনের মাঝে চিন্তাগুলো একটু শিথিল হোক;
শ্বাস-প্রশ্বাসের উঠা-নামায় ছন্দ হবে ঢিল,
মনের সাথে ভাবের সাথে প্রকৃতির এ কি মিল!
গাত্রে যত দূষণ সবই হারাবে বাতাসে,
ধীরে ধীরে শরীর যেন শান্ত হয়ে আসে;
গভীর কল্পদেশে এবার হবে ভেসে যাওয়া ~
থিতিয়ে যাওয়া শরীর উড়ায় কোন উত্তুরে হাওয়া!
অস্তিত্বের পরিচয়ে শুধুই আমার মন
চিন্তাশক্তির নিমজ্জনে করে বিচরণ।
হৃদয়ে যদি থাকে [...]
পুত্রের শিক্ষকের কাছে আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের পত্র
প্রাক কথনঃ
১। ক্লাস করতে গিয়ে এই কনটেন্টটা হাতে আসল। পড়ে ভালো লাগলো। ভাবলাম সিসিবির সংগে শেয়ার করে ফেলি। আমেরিকাকে যতই “মাইনাস” দেই, এটা তো সত্যি তারা কয়েকজন বড় নেতা আমাদের উপহার দিয়ে গেছেন।
২। অনুবাদ আমি করিনি। আমি অনুবাদ করা অবস্থায় পেয়েছি, তবে আমার কাছে ইংরেজী স্ত্রীপ্টটাও আছে। পাঠক যদি ইংরেজীরটাও পড়তে চায়, তুলে দিতে পারব।
৩। [...]
জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা…
আর কিছুদিন পরেই আসছে ৩রা জুন।আমাদের ব্যাচের(৯৯-০৫) জন্মদিন।১৯৯৯ সালের এইদিনেই কতিপয় বালক ও কিছু বালিকা তাদের বাসা থেকে বিতাড়িত হয়েছিল।সেদিন তাদের মন ছিল কষ্টে ভারাক্রান্ত।চোখের কোণা ছিল জলে ভরা।সেদিন তাদের কান্নার ১০ম বছর পার হতে যাচ্ছে।এরই মধ্যে তাদের জীবন নদীতে বয়ে গেছে অনেক জল-ধারা।কিন্তু তাদের আবেগে একবিন্দু ও ঘোলা হয়নি এত বছর পরেও।সেদিন তারা জানতো [...]
পোষ্টমডার্নিজম বিষয়ে আমার উপলব্ধি
Disclaimer: এটা একটা সিরিয়াস পোষ্ট। তাই যারা যারা ক্ষেত্রবিশেষে আমার মতো এন্টেনা-বিষয়ক জটিলতায় আক্রান্ত, তাদের দায় নিতে লেখক দুঃখ ভারাক্রান্ত চিত্তে অসামর্থ জানান দিচ্ছে।
ঢাবি’তে এসে ঘটনাক্রমে পরিচিত হয়েছিলাম কিছু আঁতেলমার্কা বড়ভাইয়ের সাথে যারা দেখি সব তাত্ত্বিকের কঠিন সমালোচনার পাশাপাশি চলমান সবকিছুকেই ‘জটিল’ সব নতুন নতুন ব্যাখ্যা দেয়। যেমন, একদিন বিকেলে মধূর [...]
AMEC -এর চিঠি, হাত বাড়িয়ে দিন
ফারজানার চিকিৎসার সহায়তার জন্য AMEC-এর পক্ষ থেকে সবাইকে আহবান করা হচ্ছে। যদি ছোট বোনটিকে সাহায্য করতে চান, তবে এখুনি সময়, যত দ্রুত সম্ভব।
চরিত্র-চিত্রন
এই ব্লগে নানান রকম মানুষ আছেন যাঁরা নিজেদের বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। এই যেমন মুহম্মদের মত নিরেট আঁতেল (আগেও কইছি এখনো কই, এই বেটার লিখা পড়লে নিজেরে নিরক্ষর নিরক্ষর লাগে ), আন্দালিব ভাইয়ের মত বঙ্কিমচন্দ্রের [...]
কাল যাবো ফিরে আমার প্রিয় বঙ্গোপসাগরের তীরে
কাল কলেজে যাবো। টিনের কালো ট্রাংকটা এখনো গোছানো হয়নি। ইউনিফর্মটা খুঁজে পাচ্ছি না। বেল্ট, ক্যাপ, সু কোথায় যে রাখলাম! টুথপেস্ট কেনা হয়নি, সাবানও না। শ্যাম্পু, জুতার কালি, ব্রাসো- এসব কখন কিনবো? নেইল কাটার, রুমাল, টুথব্রাশ ………… আম্মা’টা যে কি? একটুও দেখে রাখে না।
গেঞ্জি, আন্ডারওয়ার না হয় কলেজে গেলেই ইস্যু করবে, কিন্তু লুকিয়ে দুটো লুঙ্গি [...]
শৈশবের বিনোদন
(আদনান ভাইয়ের এই পোস্টে ফুলটোক্কা সহ একেবারে ছোটবেলার আরো অনেক খেলাধুলার কথা মনে পড়ে যায়, সেগুলো নিয়েই এই পোস্ট)
আমার শৈশব ঢাকা শহরে কাটলেও তা পুরোপুরি শহুরে ছিল না, কারন থাকতাম মীরপুরে। আজ থেকে ১৮-২০ বছর আগে মীরপুরে তখনও পুরোপুরি শহরে ছোয়া লাগে নি। এ কারনেই হয়তো সুযোগ পেয়েছিলাম ডাংগুলি আর ক্রিকেট উভয় খেলার, সেই সাথে [...]
জরুরি ঘোষনা……
কুমিল্লার যারা যারা এইখানে বড় ভাই,ছোটো ভাই…সবাইকে অনুরোধ করছি যেন নিচের লিঙ্ক এ গিয়ে সবাই registration করে এই পোস্ট পড়ার সাথে সাথে…।খুব জরুরি……
“www.acocdirectory.info”
আউলা কথন
মহামতি ফজু মল্লিক এবং জ্ঞানাবতার কামরুল ভাইদের কথোপকথনের এক পর্যায়ে ক্যাডেটদের অন্তর্মুখীতা শীর্ষক আলোচনা পড়ে ভিতরটা কেমন যেন নাড়া দিলো। আমার জীবনের অনেক কথাই আসলে কোনদিন কাউকে বলা হয় নাই, বলা হয়না…সেইগুলো জমে থাকতে থাকতে কঠিন হয়ে অনেক সমস্যার সৃষ্টি করে…সাহস করে আজ কিছু কথা বলব। বিরক্ত হইলেও জ্যেষ্ঠসুলভ, বন্ধুসুলভ আচরণে ক্ষমা করে দিবেন আশা [...]
পুরনো প্রেমিকাদের বিয়ে হয়ে যাচ্ছে-
উহুঁ, আলাদা ফিস-টিস নেই
চাইলে, হাতে লেখা সাদা কাগজের একটা
ফরম দিতে পারি।
সেখানে নাম-ধাম লিখে-
সাথে পিতার বৈষয়িক বৃত্তান্ত,
এবং নীল না পেলে না হয় সাদা খামে পুরেই
আমার বুক পকেটে ফেলে যেও মেয়ে।


