পূর্ব হতে পশ্চিম এবং তারপর……………???

এ্যাডওয়ার্ড সাইদ এর orientalism গ্রন্থের উপজীব্য বিষয় হলো প্রাচ্য সম্পর্কে পশ্চিমাদের যে ধারণা তা সত্য কে নয় বরং পশ্চিমা কল্পনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে। পশ্চিমাদের ধারণা প্রাচ্যের সকল নৃ-তাত্ত্বিক জাতিগোষ্ঠী মৌলিকভাবে একইধরনের। কিন্তু ইহা পশ্চিমাদের একটি ভ্রান্ত ধারণা। প্রাচ্য সম্পর্কে পশ্চিমাদের এই ধারণা মূলতঃ গড়ে উঠেছে Limited literary text and historical records এর উপর ভিত্তি করে। আর তাদের এই জ্ঞান মধ্যপ্রাচ্য সম্পর্কে ভুল তথ্য প্রদান করছে।

বিস্তারিত»

খোরোখাতা – এলেবেলে বা শুধুই ফুলের কথা

আজ কিছু একটা লিখতে মন চাচ্ছে।

ঈদানীং কোন কিছুতেই আগের মত অনুভূতি কাজ করেনা। কেমন ঘাসের মত চলছে জীবনটা। ফ্যাকাশে, স্বাদহীন, ম্যাড়ম্যাড়ে। হয়ত সব পেয়ে যাবার জন্যই এমন হচ্ছে, হয়তবা সব পেয়েছি, বা আমার চাওয়াটাই অনেক অনেক কম। ইচ্ছে করলেই আরও একটু উপরে বাধা যায় স্বপ্নটা। কিন্তু কি হবে? একজন মানুষের ভালভাবে বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু কি আসলেই লাগে। তবুও মানুষ ছুটে চলে,

বিস্তারিত»

গোধূলি কথন- ২

গোধূলি কথন- ১

১২/৩/২০০৪,

বিকেলবেলাটা আমার সবসময়ই প্রিয়। জানালার ফাঁক দিয়ে যখন সূর্যের শেষ সম্ভাষণটুকু আমার হাতের উপর এসে পড়ে, খুব ভালো লাগা একটা অনুভূতি হয়। একটা অজানা মিষ্টি আবেশে ছেয়ে যায় চারপাশে। অবশ্য আজকাল জানালার পাশে বসা হয়ে উঠেনা। ব্যস্ততা নয়, কায়িক অবসাদ আজকাল সে সুযোগ দেয় না। বিছানা থেকে একা একা বেশ কষ্ট হয়। তাই বিকেলটা এখন বালিশে মাথা ঠেকিয়েই কাটে।

বিস্তারিত»

এই আমরা ১৫…….সব কিছুর উর্দ্ধে আমরা এক ও অবিচ্ছিন্ন… রেড ওয়ারিয়র্স……।।

“সেই সাত জন নেই আজ
টেবিলটা তবুও আছে
সাতটা পেয়ালা আজো খালি নেই…………
একই সে বাগানে আজ
ফুটেছে নতুন কলি
শুধু সেই সে দিনের মালি নেই………।।”

মান্না দে’র সেই কালজয়ী গানটা যখনই মনে আসে তখন আমার মনে পড়ে যাই সেই দিনের কথা। ক্যাডেট কলেজের শেষের দিকে একটা ছুটির দিনে হুনাইন হাউসের সামনে কৃষ্ণচূড়ার ছায়ায় বেঞ্চের উপর বসে আমরা ক্যাডেট কলেজের ফেলে আসা দিনগুলোর স্মৃতিচারণ করছিলাম।

বিস্তারিত»