তুমি ভাসবে হৃদয়-মাঝে – ৩

তুমি ভাসবে হৃদয়-মাঝে – ২
তুমি ভাসবে হৃদয়-মাঝে – ১

“কেন?”

তার কাছ থেকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এমনটি ভেবে আমি প্রস্তুত থাকা স্বত্ত্বেও তার প্রশ্ন করার ভঙ্গিমাতে আমি অপ্রস্তুত। একটা জুতসই উত্তর খুঁজে বের করা দরকার। কোন মেয়ের সামনে এমন উদ্ভট সিচুয়েশনে আগে পড়িনি। আজ আমার এ কি হল? আমার মাথা কাজ করছে না কেন??

বিস্তারিত»

A Journey by Train এবং আরেকটু ভালবাসা

আবার সিরিজের মাঝখানে পোস্ট; :bash: কিছু করার নাই… আমার মানসিক বিকৃতি হইসে; পাঠকরা একজন অসুস্থ মানুষের প্রতি দয়াশীল হয়ে পড়ে যান।

বাইরে ছুটে ছিটে পিছিয়ে যাচ্ছে অবিরাম
বাংলার গ্রাম্য দৃশ্যপট নয়নাভিরাম,
জানালা দিয়ে শুধু হাজার বার
তোমার মুখে আলোর বর্ষন;
ঐ যে বাইরের গাছগুলো,
যারা ক্রমাগত দোল খাচ্ছে,
যাদের ক্ষণে ক্ষণে পাতার ঘর্ষন
সেই ফাঁকে শেষ সূর্যের আলোকপাতের বাহার
তোমার মুখমন্ডলকে করে মায়াময় বিষাদ-বিচূর্ণ।

বিস্তারিত»

অন্তরে মা থাকুন মম ………

মা,

খুব ছোট সম্বোধনেই বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। ছোটবেলায় পরীক্ষায় পাস করতে কত তোমার কাছে মিথ্যামিথ্যি চিঠি লিখলাম- কখনো এমন লাগেনি। মিথ্যা চিঠিটা লিখতে গিয়েও কেবলই থেমে যাচ্ছি। তোমার কাছে কী লিখব ? কিছু লিখতে মনে চায় না। কারণ মা যেখানেই থাকুন না কেন সন্তানকে দেখেন – সে কী করে, কোথায় যায়- অনুভব করেন নাড়ীর টানে। এই সহজ সত্যটুকু বিশ্বাস করতাম বলেই তো হোস্টেলে থাকতে কখনো তোমার কাছে চিঠি লিখতাম না।

বিস্তারিত»

২০০০তম পোস্ট এই মাস্ফ্যুর!

হেহেহেহেহেহে

যতই চাপাচাপি করেন কোনই লাভ নাই,ব্লগের ২০০০ তম পোস্ট এই মাস্ফ্যুই ছিনায় নিলো।আপনেরা সবাই জানেন যে আমার বিসিএস পরীক্ষা চলতেছে-এখন আমার পোস্ট দেওনের সময় থাকার কথা না।কিন্তু হা হতোস্মি-যার কাছ থেইকা পোস্ট “লিস্ট একসপেক্ট” করছিলেন সেই মাস্ফ্যুই বাজিমাত কইরা দিল!

এইবার সবার কাল্পনিক অনুভূতি জানাইঃ

১)কামরুল ভাই- “বেটা জা*ই মাস্ফ্যু,তরে কেডা কইছিল পোস্ট দিতে??আমি সেই ১৯৫৩ সাল থেকে অপেক্ষা করতেছি কবে কন্ডম গলি থিকা টোকাইরা কন্ডম কুড়ানোর আগেই ২০০০তম পোস্ট দিমু,

বিস্তারিত»

চটপটি

( আবারো ফাঁকিবাজি ।
আমার একটা জোকসের সিরিজ আছে। ঝালমুড়ি এবং চানাচুর নামে অনেক আগে দুই দফা দিয়েছিলাম। আজকে আবার দিতে মন চাইলো। নিতান্তই টাইম পাস করার জন্যে, বেশির ভাগই আহসান হাবীবের ‘জোকস সমগ্র’ থেকে নেয়া। কিছু অন্তর্জাল থেকে ধার করা।
কিছু একেবারে সাদামাটা। কিছু আবার হালকা সেইরকম। )

১।
এক সৈন্য ভুল করে তার মগ উলটে রেখে গেলো টেবিলে।

বিস্তারিত»

আজ কাজলের বিয়ে ………

সংবিধিবদ্ধ সতর্কিকরন – প্রায় কাল্পনিক।

——————————————-
আগের গল্প ——-

একজন অসুস্থ মানুষ

ও, আমি এবং আমরা ……
যেদিন আমার মৃত্যু হলো ……………
বলতে চাই … তোমাকেই চাই
তুমি আজ ভালোবাসোনি ………
—————————————————————-

সকাল থেকেই পিসির সামনে বসে আছি, পিসির এডিটরে খোলা একটা কোড আর আমার মাথার মধ্যে খোলা কয়েক হাজার রকমের চিন্তার ফাইল।

বিস্তারিত»

তুমি ভাসবে হৃদয়-মাঝে – ২

তুমি ভাসবে হৃদয়-মাঝে – ১

একেবারে সাদা… ধবধবে সাদা… টিভিতে যেসব বিজ্ঞাপন দেখায় তার চেয়েও মনে হয় সাদা একটা পোষাকে এক তরুনী আমাদের সামনে দিয়ে হেঁটে একটু ব্যবধানে গিয়ে দাঁড়িয়েছে, রিক্সার জন্য অপেক্ষামান। ধাক্কাটা ওর কাছ থেকেই খেয়েছি। শারীরিক ভাবে সে এতটা সমর্থ নয় যে আমাকে ধাক্কা মেরে বসিয়ে দিবে, এ ধাক্কা মনস্তাত্বিক। এ্যাঞ্জেল এসে মানুষের সামনে দেখা দিলে মনে হয় মানুষ এই মাপের একটা ধাক্কা খেতো।

বিস্তারিত»

আমার অনুভূতিগুলোর আমার মতো করে ব্যবচ্ছেদ

বুয়েটে ঢোকার পর থেকে একটা করে টার্ম পার করতেছি আর পড়ালেখার উপর থেকে আমার আগ্রহ এক্সপোনেন্সিয়াল হারে কমতেছে। আমার মনে হয় লেভেল ৪ এ উঠার পরে আগ্রহটা বিলুপ্ত হয়ে যাবে। তার উপর এই টার্ম এ এমন কিছু ঘটনা ঘটেছে যা আসলে আমার সবকিছু উলোট পালোট করে দিয়ে গেছে। আসলে মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে ,এমন কিছু কাহিনী সে করে যা একদমই তার প্রকৃতির সাথে খাপ খায় না।

বিস্তারিত»

ভোজন বিলাসি ঘুম, নাকি উল্টা-টা?

নেটের লাইন ছিল না, একটু আগে আসলো। এই লেখাটা তখনই দিতে চেয়েছিলাম কিন্তু পারলাম কই? যাই হোক, সিরিজের মাঝখানে একটা বদখত পোস্ট দেবার কারণে নিজেই নিজের ব্যান পেপারে আগেই সিগনেচার করে রাখছি। বাকিটুকু সদস্যবৃন্দের দয়া/করুণা/দান/ব্লা-ব্লা-ব্লা…

শুয়ে আছি অন্ধকারে। ক্যাডেট কলেজে আগে কারেন্ট চলে গেলে জেনারেটর দিত। এখন আর দেয় না। শুধু যদি প্রেপ চলে তখন দেয়। ইভনিং প্রেপ/ নাইট প্রেপ বন্ধ থাকলে নো জেনারেটর।

বিস্তারিত»