মা-কে ঘিরে আবর্তিত কিছু ঘটনা

মা কে নিয়ে সবাই খুব সুন্দর সুন্দর পোস্ট দেয়। আমি তো এমনেই বাজে লেখক; একটা যাচ্ছেতাই সিরিজ লিখছি, মাঝে মাঝে খেই হারিয়ে অন্য পোস্ট দিয়ে দিচ্ছি। কিন্তু এটা ভাই-বোন-সকল সবাইকে বলছি – খেই হারানো পোস্ট না। ক্যাডেট কলেজ ব্লগে আমার আম্মুকে নিয়ে কখনো কিছু লেখা হয়নি। এই সুযোগে দিলাম একটা।

আবেগের কথা বেশী লিখব না। ওটা লিখতে গেলে মন খারাপ হয়ে যাবে। সেই মন খারাপ সহজে ভাল হতে চাইবে না।

বিস্তারিত»

Rann অথবা India 24/7

রাম গোপাল ভার্মা আমার সবচেয়ে প্রিয় পরিচালক। কেনো? ওই ব্যাখ্যা আমি লিখে বুঝাতে পারবো না। সামনা সামনি কারো সাথে দেখা হলে ওইটা নিয়ে কথা বলা যাবে। কারন রামুর সিনেমার পিছনের থিওর‌্যাটিক্যাল ব্যাখ্যা আমার জানা নাই। শুধুই ভালো লাগে। সিনেমার বিষয় বৈচিত্র্য ছাড়াও আমার সিনেমার পরিচালনা, কাস্টিং (কতজন তারকার জন্ম হয়েছে রামুর সিনেমাতে আমি জানি না কিন্তু অনেক অভিনেতার জন্ম হয়েছে রামুর সিনেমাতে) সব কিছুই ভালো লাগে।

বিস্তারিত»

আমার কোথাও কোনো শাখা নেই

ব্যাচেলার থাকার মতো শান্তি আর নাই। কোনো ঝামেলা নাই। স্বাধীন জীবন। সমস্যা একটাই। তীব্র প্রতিযোগিতা। :just: বান্ধবী পেতে তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়তে হয়। তাও কি পাওয়া যায়? প্রতিযোগিতাটা এই রকম:
১৮ বছর বয়সে মেয়েরা ফুটবলের মতো, ২২ জন ছেলে কার পেছনে দৌঁড়াচ্ছে
বয়স যখন ২৮, মেয়েরা তখন বাস্কেটবলের মতো, ১০জন তার পেছনে।
৩৮ বছর বয়সে মেয়েরা যেন গলফ বল, মাত্র একজন পুরুষ তার পেছনে
৪৮ বছর বয়সে মেয়েরা যেন টেবিল টেনিস বল,

বিস্তারিত»

মা

মা দিবসে আম্মুকে একটা চিঠি লিখেছিলাম। সময়ের অভাবে সেটা পোস্ট করা হয়নি। তাই আম্মুকে স্ক্যান করে পাঠিয়ে দিতে হল। ছোট ভাইকে বলেছি ওটা প্রিন্ট আউট করে আম্মুর হাতে দিয়ে দিতে। ডিজিটাল যুগে ডিজিটাল চিঠি। e-চিঠি। দিতে গিয়ে মনে হল সিসিবিতে ও আপলোড করে দেই।
সকল মা কে মা দিবসের শুভেচ্ছা।

বিস্তারিত»