ভ্যাকেশনঃছুটি গল্পের ক্যাডেট কলেজ ভার্সন-২

ভ্যাকেশনঃছুটি গল্পের ক্যাডেট কলেজ ভার্সন-১

এইভাবে একদিন কাটিয়া গেল!ফটিক সারাবেলা মন মরা হইয়া ছিল!খুবই চুপচাপ যাহা তাহার চরিত্রের পুরোপুরি ব্যতিক্রম!ক্লাসমেটরা সকলেই কাহিনী জানিত তাই কেহ তাহাকে ঘাটাইতে গেল না।পরের রাত্রিতে প্রেপ হইতে আসিবার পথে ফটিককে হাউজ বেয়ারা খবর দিল,আপনাকে স্যার ডাকছেন!ফটিক রুমে আসিয়া টাই খুলিয়া বিষণ্ণ মনে হাউজ অফিস পানে চলিল!হাউজ অফিসে তখন অন্য সব হাউজ টিউটররা উপস্থিত!সকলেই কৌতুহলী চোখে ফটিকের দিকে চাহিয়া আছে!ফটিক গিয়া হাউজ মাস্টার স্যারের সামনে দাড়াইল!হাউজ অফিসে তখন পিনপতন নীরবতা!শেষ পর্যন্ত হাউজ মাস্টার স্যারই মুখ খুলিলেন,বলিলেন,আমরা তোমার সব কাজ পর্যবেক্ষন করে দেখলাম,তুমি রুম লিডার হওয়ার অযোগ্য!ছোটদের সাথে থাকার যোগ্য তুমি নও!তাদের তোমার কাছ থেকে শিখার কিছুই নেই!তাই তোমাকে সিনিয়রদের রুমে পাঠানো হচ্ছে!সেখানে থেকে তুমি সিনিয়রদের থেকে কিছু শিখতে পারো কিনা দেখো!

বিস্তারিত»

যতো খুশি ততো আইসক্রিম

১৪ থেকে ১৭ মে শেরাটন হোটেলে ইগলু আইসক্রিম ফেস্টিবল। এবিসি রেডিও দিচ্ছে প্রতিদিন ১০টি করে ফ্রি টিকেট। একজন সঙ্গীসহ সকাল ১০/১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যতো খুশি ততো খাওয়ার সুযোগ। কে কে নিতে চাও? আমি জানি কারো কারো আইসক্রিমে আসক্তি আছে!! 😀 এখনই লাফিয়ে উঠেছে কেউ কেউ!

কিচ্ছু না, যে কোনো মোবাইল থেকে IGLOO FEST লিখে ৮৯২০ তে পাঠিয়ে দাও, আর সিটিসেল গ্রাহকরা পাঠাবে ৬১৬১ নম্বরে।

বিস্তারিত»

এই বাতিঘর, এই খেলা-প্রেম

==================
এই বাতিঘর এই খেলা-প্রেম।
প্রস্তাবনা ছিল আমরা কখনও ভালোবাসবো না, কোন প্রেম ঘুমাবে না আমাদের মাঝে,
এবং অবশ্যই,
কতিপয় নিয়ম। প্রথা। চালচলন। বিধীত আইনপাঠ।

সমুদ্রেই বসত করে বাতিঘরের আলো, এই বিশ্বাসে,
ঘর বাঁধা বালুর গভীরে
মিথ্যে কথাটি আমাদের অজানাও ছিল না।

বিস্তারিত»

ভাল থেকো জুনায়েদ

আমি ব্যক্তিগত ভাবে জন্মদিন নিয়ে মাতামাতির কিছু দেখি না। অন্য আর সবটা দিনের মতই একটা দিন, বড় সাদামাটা। মাঝে মাঝে ভূলে যেতে পারলে বেশ হত বার্থডে টা। কি দরকার বাবা, দিন শেষে হিসাবের পাল্লা বিপরীত দিকে ঝুকিয়ে দেয়ার।

তবে দিনটা যদি পারস্পরিক মিলন-মেলার মত কিছু হয়, তবে কেমন হয়? যান্ত্রিক জীবনে পাশের বাসার বৃদ্ধার খবর নেয়া হয় না, তিন দিন পরে বুঝতে পারি অফিসের কলিগের বঊ বেশ অসুস্থ হয়ে আছে,

বিস্তারিত»

প্রবাসের ডায়েরি থেকে…(প্রথম খন্ড) – ১

১। লন্ডন থেকে উত্তর পশ্চিম দিকে অক্সফোর্ডের রাস্তায় মাত্র ২৩ মাইল গেলেই বাকিংহ্যামসায়ারের ছোট্ট একটি শহর বেকন্সফিল্ড। এখানে যুক্তরাজ্যের একটি ভাষা ভিত্তিক সামরিক শিক্ষা প্রতিষ্ঠান “ডিফেন্স স্কুল অফ ল্যাঙ্গুয়েজ” অবস্থিত। ২০০৩ সালের ডিসেম্বরের মাঝামাঝি দিকে খুব সম্ভবত ১২ ডিসেম্বর, স্কুলের ইংলিশ ল্যাঙ্গুয়েজ উইং এর ক্লাস রুমে বসে আছি। মাত্র ৩ সপ্তাহ আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেমে বাংলাদেশ দুতাবাস থেকে পাঠানো মাইক্রোতে করে আমি আর তৌহিদ (CCR) সরাসরি এখানে চলে এসেছিলাম।

বিস্তারিত»

বোকা মা

বৃষ্টিতে ভিজে যখন বাড়ি ফিরলাম, ভাইয়া বললো ছাতা নিয়ে যাসনি কেন? গাধা একটা! ছোট বোন বললো, ভাইয়া বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করতি, ইসস একবারে ভিজে গেছিস। বাবা রাগ করে বললেন, হুম, ঠান্ডা যখন লাগবে, মজাটা টের পাবি! শুধু মা আমার মাথা মুছে দিতে দিতে বললেন, অবাক কান্ড, বৃষ্টিটা আমার খোকা বাড়ি আসা পর্যন্ত অপেক্ষা করতে পারলোনা?

(সংগৃহীত)

মা, তোমায় সালাম।

বিস্তারিত»

১ টাকার কুপন

ক্যাডেট কলেজের অভিজ্ঞতা আমার ৬ ভাগের ৪ ভাগ। কারন আমি এস, এস, সি দিয়ে চলে আসছি।অনেকদিন পর সি সি বি র কিছু ব্লগ পরে আমি স্রিতিকাতর হয়ে পরি।তাই লিখতে বস্লাম। আমি ভাল লিখতে পারি না। সব সময় আমি বাংলায় সব থেকে কম নাম্বার পাইতাম।তাই আগেই সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম।
আমার কাহিনী আমার এক বন্ধুকে নিয়ে লেখা। তখন আমরা ক্লাস সেভেন এ নতুন আসছি।

বিস্তারিত»