তুমি ভাসবে হৃদয়-মাঝে – ৫

তুমি ভাসবে হৃদয়-মাঝে – ৪
তুমি ভাসবে হৃদয়-মাঝে – ৩
তুমি ভাসবে হৃদয়-মাঝে – ২
তুমি ভাসবে হৃদয়-মাঝে – ১

ভার্সিটির সবচেয়ে কোলাহলমুখর জায়গা হল ক্যান্টিন। পুরো ক্যাম্পাসে মনে হয় তুলনা করলে সবচেয়ে বেশি হৈচৈ এখানেই হয়। এক গ্রুপ বসে চা-সিঙ্গাড়া খাচ্ছে, কেউ কেউ ক্রিকেটের গল্প করছে, কোন সংঘ হয়তো তাদের কার্যকলাপের ফিরিস্তি নিয়ে মিটিং বসিয়েছে নাস্তার টেবিলেই।

বিস্তারিত»

তোমায় আমি আর ভালবাসি না

তোমায় আমি আর ভালবাসি না
তোমার দেখা পাওয়ার জন্য
জি-ই-সি-র মোড়ে, মানুষের ভীড়ে
মুখে শুকনো হাসি, হাতে টকটকে লাল গোলাপ নিয়ে
দাঁড়িয়ে থেকে আর করব না অপেক্ষা।
শুধুমাত্র তোমার স্পর্শ পাওয়ার জন্য
দিগ্বিদিকজ্ঞানশূন্য হয়ে ছুটব না আর
এদিক থেকে ওদিক, এখান থেকে ওখানে।

বিস্তারিত»

হায়রে পাখি !

মা’র কাছে শুনেছি আমি –
যেদিন ডিম ফুটে বেরিয়ে
চোখে মেখেছি সূর্যের আলো,
সেদিন ঝকঝকে এক দিন ছিল।
আমি আমার না ফোটা চোখ কুচকে
চরম বিরক্তিতে চিৎকার দিয়েছিলাম ।

বিস্তারিত»

আজ ছেলেটার জন্মদিন

এখন ফেসবুকের যুগ, চাই কিংবা না চাই সবার জন্মদিনের কথা মনিটরের কোনায় ভেসে উঠবেই। তাই প্রতিদিন চেনা, আধাচেনা কিংবা অপরিচিত অনেককেই নেটের বিভিন্ন প্রান্তে শুভেচ্ছা জানিয়ে যাই অবিরাম। তবে এদের মাঝে অনেককেই আলাদা ভাবে শুভেচ্ছা জানাতে ইচ্ছে করে কিন্তু সবসময় কেন জানি হয়ে উঠে না।

এই ছেলেটা কে আমি চিনি নেটের মাধ্যমে আর ভাল করে বললে ব্লগ পাড়ার এক ব্লগ থেকে। তখন তার গুরুগম্ভীর লেখা-জোকা পড়ে আমার ধারানা হয়েছিল এইটা বিরাট কেউকেটা কেও একজন হবে।

বিস্তারিত»

আমার ডাক্তার হওয়ার গল্প

আসলে সিসিবিতে অনেকেই খুব ভাল লিখেন । মাহমুদ ভাইয়ের ব্লগ পড়লে তো আমার লিখতেই ইচ্ছে করে না । আর আমি পিচ্চি তো । তবুও কিছু কিছু ঘটনা প্রায়ই মনের মধ্যে উকিঝুকি দেয় ।

কলেজে থাকাকালীন সময়ে দেখতাম সবাই ক্যারিয়ার নিয়ে বেশ ব্যস্ত ।
আমি আবার অংকে একটু দূ্র্বল আর তাই ইঞ্জিনিয়ারিং কোচিং করার চিন্তা মাথা থেকে তাড়ালাম ।
মেডিকেল কোচিং করার জন্য ভর্তি হলাম রেটিনাতে ।

বিস্তারিত»

কোন এক স্বপ্নকন্যার আরো কিছু লিখা

স্বপ্নকন্যা

আমার আগের পোস্ট টার লিংক দিয়ে এই লেখার রেফারেন্স দিলাম। মাইনুল ভাইয়ের উৎসাহে কোন এক স্বপ্নকন্যার আরো কিছু লেখা শেয়ার করলাম।

ঘন গৌরবে নব যৌবনা বর্ষা

আবার ও বর্ষা এসে পড়ল। কালো মেঘে ঢাকা আকাশ আর শ্বেত শুভ্র বারিধারা। সাদা আর কালোর কী অপূর্ব সমন্বয়। সাদা আর কালো দুটো রং ই আমার বড় পছন্দের। কিন্তু কোন রংয়ের সৌন্দর্য নয় কিংবা বারিধারার একঘেয়ে সুললিত ছন্দে ছন্দিত হয়ে নয় বরং আমার কাছে বড় হয়ে উঠে এর অলস সৌন্দর্যে।

বিস্তারিত»