একজন ক্যাডেটের আত্মহত্যা

৩০ এপ্রিল ২০০৭
অন্যান্য দিনের মতই ডিউটি ক্যাডেট এসে সকালে আমাদের রুমে ডেকে গেল এবং আমরা যথারীতি আবার ঘুমিয়ে গেলাম ।
স্টাফের বাঁশি শুনে সাধারণত ঘুম থেকে উঠতাম । তারপর কোনভাবে ড্রেসটা চেঞ্জ করেই দৌড় । রাত জেগে সব বন্ধুরা মিলে গল্প করাটা অভ্যাস হয়ে যাওয়ায় ভোরে উঠতে দেরী হত ।
প্রায়ই বিউগল দেয়ার ঠিক আগ মুহুর্তে ফল-ইনে দাঁড়াতাম ।
রুমের সবাই ঘুমাচ্ছি ।

বিস্তারিত»

ব্যক্তিগত ভাব নেওয়ার একটা ‘স্থূল প্রয়াস’

অনেকদিন সিসিবি’তে কিছু লিখা হচ্ছে না। কারণ আর কিছুই না, পড়াশোনার চিপায় পড়ে কিছুদিনের জন্য চ্যাপ্টা হয়ে আছি। মাসরুফ-কর্তৃক আমার ‘কি যেনো’ চাওয়ায় মনে পড়ল আমার একটা বিশেষ স্মৃতি; সিসিআর এবং আইসিসিএএম নিয়ে। আজ পড়া সময়ের একটু আগেই শেষ হয়েছে। এই সুযোগে সেই স্মৃতিটাই শেয়ার করি।

১৯৯৪ সালে দ্বিতীয় আইসিসিএএম অনুষ্ঠিত হয় রাজশাহীতে। আমি তখন ক্লাস ইলেভেনে। আমাদের কলেজ থেকে ১১০ মিটার হার্ডলস এ নাম লিখিয়েছি।

বিস্তারিত»

আলো

১.
বাবুপুরা গ্রামের হাফ কিলো দক্ষিণে রেল লাইনটা সোজা পূর্ব থেকে পশ্চিমের দিগন্তে মিশেছে যেন। এই গ্রামের দু’তিন ক্রোশের মধ্যেও কোন স্টেশন নেই। তবু জোছনা রেল লাইনের পাশে বসে ট্রেনের অপেক্ষায় আছে। চারদিকের অন্ধকার এখানো কাটেনি। তবে পূবের আকাশ ফর্সা হয়ে আসছে। ট্রেন আসতে সেই আটটা বাজবে। সে পর্যন্ত অপেক্ষা করতে সে রাজী আছে। তবে এর মধ্যেই তার বাবা আজীজ চেয়ারম্যান টের পেয়ে যাবেন যে,

বিস্তারিত»

এলোমেলো-২: ওয়ার্কশপ ও অন্যান্য

১.
অনেক বেসরকারী কোম্পানীতেই ওয়ার্কশপ বলে একটা ব্যবস্থা চালু আছে। সবাই মিলে অফিসের বাইরে একটা জায়গায় গিয়ে কিছু নির্দিষ্ট বিষয়ে আলাপ-আলোচনা করে। আমাদের ডিপার্টমেন্ট থেকে এইবার সিদ্ধান্ত নেয়া হল গাজীপুরের রাজেন্দ্রপুরে ব্র্যাক সেন্টারে ওয়ার্কশপ করা হবে (জায়গাটাকে BCDM বলে, কিন্তু এইটা মানে যে কি, তা আর জানা হলো না)। আলোচনার বিষয়বস্তু- আমাদের ডিপার্টমেন্টের পজিটিভ, নেগেটিভ দিকগুলো খুঁজে বের করা, কিভাবে নিজেদের আরও উন্নত করা যায়-এইসব হাবিজাবি আরও কত কি!

বিস্তারিত»

প্রবাসের ডায়েরি থেকে…(প্রথম খন্ড) – ২

প্রবাসের ডায়েরি থেকে…(প্রথম খন্ড) – ১

৪। আমি আর তৌহিদ বসে আছি বাংলাদেশ সেন্টারের টিভি রুমে । চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি কি কি আছে। টিটু ভাইয়ের সাথে পরিচয় হলো টিভি রুমেই। কথায় কথার অনেক খোঁজ খবর নিলেন। আমাদের খাওয়া দাওয়ার দূর্দশার কথা শুনে বললেন, “কাল তো রবি বার, আমার তেমন কাজ নেই, চল তোমাদের কে বাজার করতে নিয়ে যাব। তারপর এসে একসাথে রান্না করে খাব,

বিস্তারিত»