স্বপ্নেরা মর্ত্যে নেমে আসে

আকাশের উপরে ভিত্তিহীন ভাবে ভেসে থাকা স্বপ্নেরা হুড়মুড় করে মর্ত্যে নেমে আসে। অতিকষ্টে আকাশের পরে আজন্ম দুলতে থাকা সংশয়পূর্ণ স্বপ্নেরা সমস্ত বন্ধন ছিন্ন করে শাসন না মেনে ফিরতে না চাওয়া দুষ্ট ছেলের মত, লুটোপুটি খায় কাঁদামাটিতে। আমি চেয়ে চেয়ে ওদের ভূলুণ্ঠিত উচ্ছল চেহারা দেখে ভাবি কিভাবে এতদিন ওরা এত উপরে ছিল। হর্ষধ্বনিতে উন্মাতাল এই পতন দেখে শঙ্কিত আমি বিষ্ফোরিত নয়নে তাকিয়ে থাকি আমার আশৈশব লালিত স্বপ্নগুলোর দিকে।

বিস্তারিত»

সতের বছর আগে এই দিনটি-আজ ২১ মে

সময় কিভাবে গড়িয়ে যায় তা আজ আবার মনে হলো। আজ সেই দিন যেদিন আমি ফৌজদারহাট ক্যাডেট কলেজ নামক এক অজানা জায়গার উদ্দেশ্যে বিকেল দুইটায় আমার বাসা থেকে রওনা দেই। তখনো জানতাম না এই জায়গায়টাই জীবনের সবচেয়ে প্রিয় জায়গা হয়ে যাবে। আজও মনে পড়ে ২১ তারিখ সন্ধ্যার কথা যখন নিজ হাউস নজরুল এর বদলে ভুলে রবীন্দ্র হাউস ঢুকে পড়ায় প্রথম দিনেই এক বড় ভাই এর থাপ্পড় এর কথা।

বিস্তারিত»

তুমি ভাসবে হৃদয় মাঝে – ৬

[বি:দ্র: আমার কিন্তু এখনো সিরিজের মাঝে ফুকা দিয়া অন্য পোস্ট দেবার বাতিক সারেনাই; এর আগেরটা’র পরেও হেই কাম করসি, পরেরটা’র আগেও চান্স আছে। আগে থেকেই বইলা রাখলাম; পরে গাইল দিলে কিন্তু GAME OVER কইরা দিমু]

তুমি ভাসবে হৃদয়-মাঝে – ৫
তুমি ভাসবে হৃদয়-মাঝে – ৪
তুমি ভাসবে হৃদয়-মাঝে – ৩
তুমি ভাসবে হৃদয়-মাঝে –

বিস্তারিত»

দ্বিতীয় জন্ম

একদিন বাবা এসে জিজ্ঞেস করলেন, ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা দেব কিনা। ওই সময় ক্যাডেট কলেজ সম্পর্কে বিন্দুমাত্র ধারনা ছিলো না। শুধু এইটাই জানতাম, এটা এক ধরনের আবাসিক স্কুল। বছরে আট-নয় মাসের মতন বাসার বাইরে থাকতে হবে চিন্তা করতে ভালো লাগেনি। তারপরেও কি ভেবে রাজী হয়ে গেলাম, পরীক্ষা দিতে তো কোন সমস্যা নেই। কত তারিখে পরীক্ষা হয়েছিলো ভুলে গিয়েছি, শুধু মনে আছে মারাত্বক মাথা ব্যাথা নিয়ে পরীক্ষা দিয়েছিলাম।

বিস্তারিত»