না বলা কথন…

আমি যা লিখতে যাচ্ছি তা নিয়ে শত লেখা শত সহস্র জন লিখেছেন।আমি জানি আমার এই লেখার বিন্দুমাত্র মূল্য নাই।এই লেখা কিছুই করতে পারবে না।তবু পাগলের প্রলাপ হিসেবেই লিখছি।

সেদিন সকালে খাবার সময় পত্রিকায় সুন্দর একটা ছবি ছেপেছে রাহুল গান্ধির।ছবিটা দেখেই আব্বা বল্ল,”কত বিচক্ষন ছেলে!আর আমার দেশে আছে দুইজন নায়ক;দেখলেই মন ভাল হয়ে যায়।একজন তো সততার পরীক্ষায় প্রথম আরেকজন দেশের বাইরে থেকে দেশের মঙ্গলের জন্য পথ বাতলে দিচ্ছেন।হ্যা,আমি ভদ্রলোক তারেক জিয়া আর gentleman সজীব ওয়াজেদ জয় এর কথাই বলছি।

বিস্তারিত»

আমার ইদানিংকার উন্নয়ণ-পাঠ নিয়ে হাবিজাবি প্যাচাল

ডিস্ক্লেইমারঃ এটা একটা হাবিজাবি প্যাচালের পোষ্ট। দেখলাম আরো দুয়েকজনে ‘ইরাম’ পুষ্ট দিছে। তাই আমিও…… ;;;

এই কোয়ার্টারে একটা ক্লাসে যাচ্ছি- ‘উন্নয়নের সমাজবিজ্ঞান’। শুরু হয়েছে পুঁজিবাদ কি, পৃথিবীর বিভিন্ন দেশে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে পুঁজিবাদী সমাজের রূপ কি রকম, পুঁজিবাদী সমাজে কি একই সাথে অন্যান্য সামাজিক ব্যবস্থাও (আসলে উতপাদন ব্যবস্থা) সমান্তরালে চলতে পারে কিনা, পারলে তা দেখতে কেমন- ইত্যাদি বিষয়ের আলোচনা দিয়ে। এরপর পড়া এগিয়েছে পুঁজিবাদের উদ্ভবের প্রেক্ষাপট (এডাম স্মিথ,

বিস্তারিত»

পোর্চের সেলুন

চুল বড় হতে হতে এখন নাক ছাড়িয়ে গেছে। নাপিতের কাছে যেতে ইচ্ছা করে না। এই অনিচ্ছার কারণ অবশ্য ক্যাডেট কলেজ, প্রতি দুই সপ্তাহে একবার করে নাপিতের কাঁচির নিচে মাথা পেতে দিতে হত কিনা। তখন থেকেই নাপিতের কাছে যাওয়ার ব্যাপারে আমার একটা এলার্জি জন্মে গেছে যেটা এখনও যায়নি। চুল খুব ত্যক্ত-বিরক্ত না করলে নাপিতের কাছে যাওয়া হয় না। হিসাব করে দেখলাম বছরে নাপিতের কাছে যাই দুইবার।

বিস্তারিত»

আজাইরা পোস্ট

১। আমরা বিপুল বেগে গিয়ে এখন কম বিপুল বেগে ১০০০ সদস্যের দিকে এগিয়ে চলেছি।
২। পোলাপাইন আইজকাল সব কঠিন কঠিন পুস্টাইতাছে। বুজতে ম্যালা কস্ট।
৩। রকিব পুলাডা পোস্ট না পইড়াই পরথম হবার লাইগা পোস্টে খালি হাসি দিতাছে।
৪। অনেক পোলাপাইন জন্মদিন পালন করতাছে।
৫। সানা ভাইরে অনেকদিন দেখা যাইতেছে না।
৬। আমারেও অনেকদিন দেখা যাইতেছে না।
৭। কামরুল নতুন দাড়ি রাখছে।

বিস্তারিত»

ত্রিভুজ প্রেমের হর্ষ বিষাদ

লেখাটি মূলতঃ একাডেমি ধারার অর্থাৎ অনেকটা তাথ্যিক। লেখাটিকে প্রবন্ধ বললে ভুল বলা হবে।

তামিলরা মূলতঃ ভারত হতে চা শ্রমিক হিসাবে শ্রীলঙ্কা গিয়েছিল। আর তাদের নিয়ে গিয়েছিল বৃটিশরা । সিনহলিজরা এখানে আদিবাসী এবং সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠি। এছাড়া আছে কিছু শিবানুজ মানে শিব ভক্ত হিন্দু সম্প্রদায়। সিংহলী এবং শিবানুজদের বাস মূলভুমিতে। শ্রীলঙ্কার উত্তারাংশে বসবাস করে তামিল এবং সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়। ঐতিহাসিকভাবে তামিল এবং মুসলিম সম্প্রদায়ের সাথে সুসম্পর্ক নাই।

বিস্তারিত»