মুখ ও মুখোশ……………

প্রথমে হাড়ির খবর দিয়ে শুরু করি, হাড়ির নয় নিজের ভাতের থালা দিয়েই শুরু করছি। আমার বাবা একজন প্রান্তিক ব্যবসায়ী। আমাদের দোকানের খরিদ মূল্য ১২লাখ এবং এবং মূলধন ১৫ লাখ টাকা মোট টাকার পরিমাণ দাঁড়াল ২৭লাখ টাকা। দুর্নীতি বিরোধী অভিযানের সময় দৈনিক বিক্রয় হত গড়ে ১২০০ টাকা। ২০% লাভ ধরলে ২৪০ টাকা প্রতিদিন। মাস ২৫ দিন ধরে মোট আয় দাঁড়ায় ৬০০০ টাকা। ভাবা যায় ২৭ লাখ টাকা বিনিয়োগ করে মাত্র ৬০০০ টাকা আয়।

বিস্তারিত»

খেরোখাতা – মনের আলমারীতে সাজিয়ে রাখা ভালোলাগার পৃষ্টাগুলি (দ্বিতীয় কিস্তি)

১।

আমাকে সাইকেল চালানো শিখিয়েছিলেন জেসমিন আপা (নামটা বদলে দিলাম)।

জেসমিন আপারা ছিলেন সাত বোন দুই ভাই। একদম আমাদের লাগোয়া বাসা। জেসমিন আপা সবার ছোট, তাদের নয় ভাই-বোন এর মধ্যে। একটু ডানপিটে আর গেছো টাইপ ছিলেন উনি, আমাদের গলিতে অনবরত সাইকেল চালাতেন। বাবাই বলেছিলেন উনাকে, আমাকে সাইকেল চালানো শিখিয়ে দিতে।

আমাদের সাইকেলটা ছিল পুরোনো আমলের, ব্রান্ড যতদূর মনে পড়ে রয়েল বা র‌্যালে জাতীয় একটা নাম।

বিস্তারিত»

লাইভ ফ্রম কলেজ-১

ভ্যাকেশন শেষে কলেজে জয়েন করলাম আজ এক সপ্তাহ হল!এরইমধ্যে চাঙ্গা হয়ে উঠেছে কলেজ।অথচ হাপিয়ে উঠেছি এই ক’দিনেই।আরো প্রায় ৮৭ দিনের মত বাকি।ইদানিং এমন শুরু হয়েছে-একেকটা টার্ম তিনমাসেরও বেশী।আগে এটা দেখিনি,এ বছরই প্রথম।নতুন ক্লাস সেভেনের এটাই ফার্স্ট টার্ম।আমরা ক্লাস টুয়েলভই যদি বিরক্ত হয়ে উঠি সেখানে ওদের যে কী হবে!
অনেকগুলো কম্পিটিশন হয়ে গেছে।বাংলা স্পেলিং হল সোমবারে,বৃহস্পতিবার ইংলিশ স্পেলিং ২৫ তারিখ থেকে ভলিবল।সেই অজুহাতে সকালে পিটি করতে হয় না,প্লেয়ার বলে বেঁচে যাই!

বিস্তারিত»

সুপার ফ্লপ থেকে সুপার হিট……

(দল – খেলা – জয় – পরাজয় – ফলাফল নেই – পয়েন্ট)
রাজস্থান রয়্যালসঃ ১৪ – ১১ – ৩ – ০ – ২২
কিংস ইলেভেন পাঞ্জাবঃ ১৪ – ১০ – ৪ – ০ – ২০
চেন্নাই সুপার কিংসঃ ১৪ – ৮ – ৬ – ০ – ১৬
দিল্লী ডেয়ার ডেভিলসঃ ১৪ – ৭ – ৬ – ১ – ১৫
মুম্বাই ইন্ডিয়ানসঃ ১৪ –

বিস্তারিত»

আইলসা পোস্ট

অফিসে বইসা আছি, মাগার কোন কাম করতে ইচ্ছা করতেছে না। করে না অবশ্য প্রায় সময়ই। সকালে ঘুম থেকে ওঠা হয় ৯.৩০ টার দিকে। উঠেই কোনমতে কিছু মুখে দিয়ে বিড়ি একখান ধরাইয়া গাড়ি স্টার্ট দেই। বাসা থেকে অফিস কাছে হওয়ার এই এক সমস্যা। আগে অফিসে আসতাম ৯ টার মধ্যে। দিনে দিনে আইলসামি বাড়তাছে। বউ প্রায়ই কয়, তোমার চাকরি আছে তো? আমি হাসি।

বাসা থেকে আফিসে আসতে লাগে দশ মিনিট।

বিস্তারিত»