১.
সিটিব্যাংকের মামুন ভাই গত শুক্রবার তাঁর বাসায় সব ক্যাডেটদের নিয়ে এক পার্টি দিয়েছিলেন। একজন সাবেক ক্যাডেট ড. আতিউর রহমান কেন্দ্রীয় ব্যাংকের গভর্ণর হয়েছেন এটাই উপলক্ষ্য তিনিও ছিলেন। পরিচয় হল রাজশাহী ক্যাডেট কলেজের একজনের সঙ্গে, তিনি দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরেছেন।
-কেন ফিরলেন? বললেন অদ্ভুত এক কথা। ‘সেই ক্লাস সেভেনে থাকতে বাসা থেকে বের হয়েছিলাম। তারপর আর ঘরে ফেরা হয়নি। আমি আসলে এখন ঘরে ফিরতে চাই।
গল্পের বইয়ের গল্প
অনেক দিন পর অন্যরকম একটা ছুটির দিন কাটালাম। তেমন কিছুই না, পুরো শনিবার রুমে শুয়ে শুয়ে শুধু গল্পের বই পড়া। শেষ কবে গল্পের বই পড়েছিলাম ভুলে গেছি। কমপক্ষে চার থেকে সাড়ে চার বছর হবে। ভাবতে গেলে অবাকই লাগে। কারন রীতিমত বইয়ের পোকা ছিলাম এক সময়ে। এতটাই যে বিএমএতে থাকতেও(৩য় টার্ম থেকে)নিয়মিত গল্পের বই পড়তাম। কিন্তু তারপর কম্পিউটার গেমস, ইন্টারনেট, টিভি এইসবের ভিড়ে গল্পের বই পড়ার অভ্যাস হারিয়ে যেতে থাকে।
বিস্তারিত»পাখির চোখে দেখা আমেরিকা, ২০০৪
[২০০৪ সালের অক্টোবর-নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রে একমাস ছিলাম। ওই সময়ের নির্বাচনটি প্রথম আলোর পক্ষ থেকে কাভার করতে গিয়েছিলাম। কোনো একটা দেশ, সমাজ বা মানুষকে জানা-বোঝার জন্য একমাস তেমন সময় নয়। তবে সাংবাদিকরা হলো “সকল কাজের কাজী”। আমরা মনে করি, আমি সব জানি, বুঝি। আমার বোঝার কিছু বাকি নাই। তাই আমার শেখারও কিছু নাই। (কতো বড়ো মাতব্বর!!)
ওটাই ছিল আমার প্রথম এবং শেষ আমেরিকা সফর।
বিস্তারিত»দ্বিতীয় জন্ম ও প্রথম মৃত্যু
ভাবনা গুলো ইদানিং খুব বিক্ষিপ্ত হয়ে গেছে। কখন কী ভাবি কী করি পর মুহূর্তে ভুলে যাই কিংবা কোন চিন্তা স্থিতধী হয়ে বসতে পারে না । আমার মাঝেকার আমিকে নিয়ন্ত্রণ করতে পারি কদাচিৎ। খুব সুন্দর গোছগাছ করে কিছু লিখব তেমন হয়ে উঠে না। তাই আমার উপস্থিতি জানান দিতে আমি আবোল তাবোল বকবক করি। দ্বিতীয় জন্ম বলতে আমি নিজের ক্যাডেট হয়ে জন্ম নেয়াটাকে বুঝি। খুব বেশি মনে পড়ে তাই ১৯৯৬ সালের ৪ঠা জুন দিনটিকে।
বিস্তারিত»