‘৯৪ এর পোলাগুলা সব গেল কই

বিরাট চাপের মইধ্যে আছি। ক্লাস শুরু হইতে না হইতেই এক্সাম লাগায় দিছে। আইজ একটা মিড-টার্ম আছে। তয় পরীক্ষারে পাত্তা-পুত্তা ক্যাডেট লাইফ থেইক্কাই দেই না। পরীক্ষার খ্যাতা পুড়ি।

অনেক অনেক দিন আগের কথা, তখন চীন দেশে এক রাজা আছিল ১২০ বচ্ছর বয়সের, ২০টা বিয়া করছিল হেই ব্যাটায়, আর সিসিবির আছিল ,৯৪ ব্যাচ। হেন কাম নাই এরা করে নাই তখন, নিজেরাই নিজগো ব্লগের বাদশাহ কইয়া বইছিল।

বিস্তারিত»

মেজাজটা ব্যাপক খারাপ

গতকাল থেকে লস এঞ্জেলস এ বাংলাদেশীরা গ্রীষ্মমেলা উদযাপন করছে। মেলায় নানা ধরণের বাংলাদেশী সামগ্রীর পসরা নিয়ে বসেছে ২০/২৫টা ষ্টল। ভেন্যু shatto recreation center এর মাঠ।

দারুন ব্যস্ততার মধ্যেও গতকাল বিকেলে চলে গেলাম মেলায়। এক বাংলাদেশী ভাই আছেন যিনি সব অনুষ্ঠানে বাংলাদেশী বাচ্চাদের জন্য চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করেন। সেই ভাইয়ের অনুরোধে তাকে সাহায্য করার জন্য বিকেল ৫টার দিকে পৌঁছলাম মেলা প্রাঙ্গনে।

বিস্তারিত»

এলোমেলো-৩: বান্দরবান

রাজশাহী থেকে ঘুরে আসছি মাত্র দুই দিন হল- এমন সময়ে জনি বলল, “চল, এই উইকএন্ডে বান্দরবান ঘুরে আসি”। আমার যদি অনেক টাকা থাকত তাহলে আমি সারা দুনিয়া ঘুরে বেড়াতাম। আফসোস্‌, এত টাকা তো আমার নাই! তারপরও আল্লাহ যা দিছেন তা দিয়ে আমার মত একলা মানুষের মোটামুটি দেশের এমাথা-ওমাথা ঘুরে আসা যায়। ফলাফল- জনির প্রস্তাবে আমি সাথে সাথে রাজী। অফিস থেকে বৃহস্পতিবার ছুটি নিতে হবে। বুধবার রাতে রওনা দিব,

বিস্তারিত»